Wednesday, October 01, 2014

৩১২ জন শিক্ষার্থীকে ২৫ লক্ষ টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান

SBjpসুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ জেলা পরিষদ জেলার ৩১২ জন গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এক কালীন প্রায় ২৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ।

ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ৩ লঞ্চের জরিমানা

launchfine1শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে মঙ্গলবার দুপুরে যাত্রীবোঝাই তিনটি লঞ্চের ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পাগলার কোস্টগার্ড ক্যাম্পের অফিসার এমএ হানিফ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্রমপুরের জানা অজানা ইতিহাস

atis mukterমোহাম্মদ মোক্তার হোসেন: রঘুরামপুর মুন্সীগঞ্জ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের একটি গ্রাম। প্রাচীন বাংলার রাজধানী সদর উপজেলার রামপাল ইউনিয়নের এই গ্রামের মাটির নিচে চাপা পড়ে ছিল হাজার বছরের পুরনো বৌদ্ধ বিহার। বিক্রমপুর অঞ্চলে এই বৌদ্ধ বিহার আবিষ্কার বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত স্মরণীয় ঘটনা।

মাওয়ায় যাত্রী নিরাপত্তায় সুউচ্চ টাওয়ার!

mawaNoমাওয়ায় যাত্রী নিরাপত্তায় সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এই টাওয়ার থেকে দূরবিক্ষণ যন্ত্রের মাধ্যমে চারদিকে তীক্ষ্ম দৃষ্টি রাখা হবে। এছাড়া যাত্রী পারাপার, নিরাপত্তায় ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যসহ রোভার স্কাউট, আনছার ও ভিডিপি নিয়োজিত করা হয়েছে।

আমিন মোহাম্মদ গ্রুপের বালু ভরাট নিয়ে সংঘর্ষ : আহত ৮

Mafiaআমিন মোহাম্মদ গ্রুপের জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার চালতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Man threatens to kill Sukumar : 1 held

Police have detained an individual who thretened to kill Munshiganj-1 constituency parliament member and Srinagar Upazila Awami League president Sukumar Ranjan Ghosh.

আজ থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ চলবে

mawa overloadস্থগিতাদেশ বাতিল
মাওয়া-কাওড়াকান্দি রুটের ২১টি লঞ্চ চলাচলের বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। আজ বুধবার থেকে লঞ্চগুলো আবার চলাচল করতে পারবে। শান্ত ও অশান্ত পানির আইন নিয়ে সমস্যা হয়। এই আইন অনুযায়ী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পদ্মা অশান্ত পানি।

মাওয়ায় লঞ্চ সংকটে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

mawa overloadপিনাক-৬ লঞ্চডুবির ঘটনার পর আইনী কঠোরতায় এক-তৃতীয়াংশ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাওয়ায় লঞ্চ সঙ্কটের সৃষ্টি হয়েছে। এতে আসন্ন ঈদুল আযহা ও দুর্গা পূজা উপলক্ষে ঘরমুখো যাত্রীরা মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দুর্ভোগের শিকার হচ্ছেন।

খোকাসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

khoka dudakঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা মহানগর হাকিম আতাউল হকের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।