দু’দিন নিখোঁজ থাকার পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটিবলাকী এলাকার মেঘনা নদী থেকে জাফর (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রজন আলীসহ ৪/৫ বন্ধুর নামে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Saturday, July 23, 2011
নাচের মেয়ে অভিনয়ে
শায়না আমিনস্কুলে পড়ার সময় শিবলী মহম্মদের কাছে নাচের ওপর তালিম নিয়েছিলেন শায়না। পুরো নাম তাঁর শায়না আমিন।
নাচটা পুরোপুরি শেখা হয়নি তাঁর। টিভিসেটের সামনে দাঁড়িয়ে বিজ্ঞাপনচিত্র দেখে শায়নার খুব ইচ্ছে হতো বিজ্ঞাপনচিত্রে কাজ করার। কিন্তু কীভাবে সম্ভব?
ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের মহোৎসব
ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জের সীমানায় চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। প্রতিদিন নদী থেকে ২০টি ড্রেজার দিয়ে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করছে একটি সিন্ডিকেট। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলিন হচ্ছে শত শত বিঘা কৃষিজমি।
রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন
মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ
মহামান্য রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। সাংবিধানিক ক্ষমতার অধিকারী। তিনি সমালোচনার উর্ধে। রাষ্ট্রপতিকে কোন দলীয় ব্যক্তি বলা যাবে না। রাষ্ট্রপতি লক্ষ্মীপুরের নুরুল ইসলাম হত্যা মামলার আসামি এএইচএম বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ মওকুফ করেছেন। রাষ্ট্রপতির মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করার ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়েছে।

ফুলমালা মামলায় ফাইনাল রিপোর্ট দেয়ার চেষ্টা : প্রধান আসামি বহাল তবিয়তে
শ্রীনগরে ওসির বিরুদ্ধে অভিযোগ :
শফিকুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ): বঞ্চনার শিকার হয়ে লেবানন ফেরত বহুল আলোচিত শ্রীনগরের ফুলমালার মামলাটির ফাইনাল রিপোর্ট দেয়ার চেষ্টা করছে পুলিশ। হাইকোর্টে থেকে জামিন বাতিল হওয়ার পরও ইদ্রিস আদালতে হাজির হয়নি। পুলিশও তাকে গ্রেফতার করছে না। পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষ বলছে সে বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের অসহযোগিতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ফুলমালার পরিবারে নেমে এসেছে চরম হতাশা।

শিক্ষিকার বেত্রাঘাতে ৫ ছাত্রী আহত
সমঝোতার কারণে মামলা হলো না
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: শ্রীনগর উপজেলার ধাইসার নাইমাতুন্নেছা মহিলা মাদ্রাসার এক শিক্ষিকা ৫ ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা খাদিজা আক্তারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হলেও অভিভাবকদের সাথে সমঝোতার কারণে আহত শিক্ষার্থীর পক্ষে কেউই মামলা করতে রাজি হচ্ছেন না বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন।

টঙ্গীবাড়ীর একটি রাস্তার বেহাল দশা ॥ প্রায় ৩০ হাজার মানুষ দূর্ভোগের শ্বিকার
জনগনের ভোগান্তি : দ্রুত পাকা করার দাবীমোজাফফর হোসেনঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী তিন রাস্তার মোর হতে বেত্কা (সুবচনী গাছতলা) পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তাটি এখনো কাঁচা রয়েগেছে। এর ফলে ভোগান্তির শ্বিকার হচ্ছে হাজার হাজার মানুষ।
টঙ্গিবাড়িতে মালামাল লুটের ঘটনায় পুলিশের ব্যবস্থা না নেয়ার অভিযোগ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর বাজারে দোকানের মালামাল লুটের ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন টঙ দোকান মালিক চাঁন মিয়া। থানায় অভিযোগ দায়েরের ৫ দিন অতিবাহিত হলেও সন্ত্রাসীদের ভয়ে তিনি দোকান বন্ধ রেখেছেন বলে জানা গেছে।
গজারিয়ায় ১ হাজার মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হাফিজিয়া পোল্ট্রি ফার্মের ১ হাজার মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা গ্রামে মাওলানা মো. জামিল হোসেন সড়কের পাশে মুলির বেড়া দিয়ে তৈরি হাফিজিয়া পোল্ট্রি ফার্মে ১ হাজার মুরগি লালন-পালন করেন।
Subscribe to:
Posts (Atom)