মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ঢাকার কোতোয়ালি থানা এলাকা এবং মাদারীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সিরাজদিখান থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ৫ জুলাই ইছাপুরা গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ৬০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ডাকাতির ঘটনার পর পুলিশের একটি চৌকস টিম মাঠে নামানো হয়।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Wednesday, July 20, 2011
ঘৃণার কারণে আ. লীগ ও বিএনপি দুই মেরুতে চলে যাচ্ছে : বি চৌধুরী
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, 'ঘৃণার কারণে আওয়ামী লীগ ও বিএনপি দুই মেরুতে চলে যাচ্ছে। দুই দল এমন করলে দেশের মানুষ কোথায় যাবে?' গতকাল মঙ্গলবার রাজধানীর কুড়িলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা-মাওয়া সড়কে দু’বাসের সংঘর্ষে আহত ১০
ঢাকা-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১টার দিকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়া থেকে ঢাকাগামী গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের নিমতলা এলাকায় থামিয়ে যাত্রী নামাচ্ছিল।
10 people injured in a rival clash in Gazaria
At least 10 people, including women, were injured in a clash over a trifling matter at Hoglakandi village in Gazaria upazila on Tuesday.
Tuesday, July 19, 2011
মুন্সীগঞ্জের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান!
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: সিরাজদিখান উপজেলার মালখানগর ইউপিতে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নারী। জেলার একমাত্র মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই আলোচিত চেয়ারম্যানের নাম সানজিদা আক্তার জোৎস্না।দুই ইউপি নির্বাচনের গেজেট দুই মাসের জন্য স্থগিত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়নের নির্বাচনের গেজেট আগামী দুই মাসের জন্য স্থগিত করেছে আদালত। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুইটি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার দিনভর সিরাজদিখানের সর্বত্র আলোচিত বিষয়ে পরিনত হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুন্সীগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮-০ গোলে রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বালিকা ফুটবল দলটি একই মাঠে অনুষ্ঠিত
সংবর্ধনা
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগে প্রথম শ্রেনীপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাস্টারর্সে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। মঙ্গলবার কলেজের সমাজ কর্ম বিভাগে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন ব্যানার্জী।
মুন্সীগঞ্জ ফুটবলে বাবুল আখতার স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: এনএসসি অনুর্ধ ১৫ ফুটবল টুর্নামেন্টে বাবুল আখতার স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-০ গোলে শুকতারা স্পোটিং ক্লাবকে হারিয়ে এই গৌরব অর্জন করে। বিজয়ী দলের রুমান হ্যাট্টিকসহ ৩টি গোল এবং শাওন ১টি গোল করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে জেলা প্রশাসক মো. আজিজুল আলম। জেলা ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়।
Subscribe to:
Posts (Atom)