শুল্ক ফাঁকি দেয়া চোরাই মদ-বিয়ার বিক্রি করে রাজকীয় উত্থানের নায়ক গুলশানের শপার্স ওয়ার্ল্ডের মালিক ধনকুবের রানা সফিউল্লাহর স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার তাকে এ নোটিশ দেয়া হয়। এর আগে দুদকের উপপরিচালক আবদুল আজিজ ভুঁইয়া দীর্ঘ সময় ধরে রানা সফিউল্লাহর সম্পদের অনুসন্ধান চালান।বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Wednesday, July 20, 2011
রানার অবৈধ সম্পদের সন্ধানে দুদক : হিসাব চেয়ে নোটিশ
শুল্ক ফাঁকি দেয়া চোরাই মদ-বিয়ার বিক্রি করে রাজকীয় উত্থানের নায়ক গুলশানের শপার্স ওয়ার্ল্ডের মালিক ধনকুবের রানা সফিউল্লাহর স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার তাকে এ নোটিশ দেয়া হয়। এর আগে দুদকের উপপরিচালক আবদুল আজিজ ভুঁইয়া দীর্ঘ সময় ধরে রানা সফিউল্লাহর সম্পদের অনুসন্ধান চালান।শিল্পের নেশাতেই আমাদের ছুটে চলা
নাট্যজন শিমুল ইউসুফের বহুমুখী শিল্প প্রতিভায় মুগ্ধ হয়ে দুই বাংলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের লেখা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বেলাল চৌধুরী সম্পাদিত গ্রন্থ ‘মঞ্চকুসুম শিমুল ইউসুফ’। আলোচিত এ গ্রন্থ ও প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে শিমুল ইউসুফ কথা বলেছেন আজকের ‘হ্যালোঃ’ বিভাগেইউপি নির্বাচনে সরকার শতভাগ ওয়াদা পূরণ করেছে: এমিলি
জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের কাছে দেয়া শতভাগ ওয়াদা পূরণ করেছে। আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রীনগরে শিয়ালের কামড়ে আহত ৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে শিয়ালের কামড়ে ৪ জন আহত হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার তাড়াটিয়া ও কর্কটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন, বারেক মিয়া, বাবুল ও সাবিবরকে ঢাকার মহাখালীস্থ সক্রামক ব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ঢাকার কোতোয়ালি থানা এলাকা এবং মাদারীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সিরাজদিখান থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ৫ জুলাই ইছাপুরা গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ৬০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ডাকাতির ঘটনার পর পুলিশের একটি চৌকস টিম মাঠে নামানো হয়।
ঘৃণার কারণে আ. লীগ ও বিএনপি দুই মেরুতে চলে যাচ্ছে : বি চৌধুরী
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, 'ঘৃণার কারণে আওয়ামী লীগ ও বিএনপি দুই মেরুতে চলে যাচ্ছে। দুই দল এমন করলে দেশের মানুষ কোথায় যাবে?' গতকাল মঙ্গলবার রাজধানীর কুড়িলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা-মাওয়া সড়কে দু’বাসের সংঘর্ষে আহত ১০
ঢাকা-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১টার দিকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়া থেকে ঢাকাগামী গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের নিমতলা এলাকায় থামিয়ে যাত্রী নামাচ্ছিল।
10 people injured in a rival clash in Gazaria
At least 10 people, including women, were injured in a clash over a trifling matter at Hoglakandi village in Gazaria upazila on Tuesday.
Tuesday, July 19, 2011
মুন্সীগঞ্জের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান!
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: সিরাজদিখান উপজেলার মালখানগর ইউপিতে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নারী। জেলার একমাত্র মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই আলোচিত চেয়ারম্যানের নাম সানজিদা আক্তার জোৎস্না।
Subscribe to:
Posts (Atom)