মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জে স্টেডিয়ামে আন্ত:কলেজ এ্যাথলেটিক প্রতিযোগিতায় ৬৩ পয়েন্ট পেয়ে মুন্সীগঞ্জ জেলায় সরকারি হরগঙ্গা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী মঙ্গলবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ভলিবল ও একক)প্রতিযোগিতায় সরকারি হরগঙ্গা কলেজ, ক্রিকেট হাজী আমজাদ আলী কলেজ, ব্যাটমিন্টন (দ্বৈত) রামপাল মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Tuesday, July 19, 2011
বি. চৌধুরীর মুখদর্শন
বিকল্পধারা বাংলাদেশ-এর চেয়ারম্যান, প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর কদর বেড়েছে। রাজনৈতিক ময়দান থেকে দীর্ঘদিন নিজেকে গুটিয়ে রাখা এ নেতার ডাক পড়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি মান-অভিমান ঝেড়েমুছে সম্পর্কের বরফ গলাতে চাচ্ছে। বি. চৌধুরীর মানবাংলাবাজারে শ্বশুরালয়ে ঘরজামাইকে গণপিটুনি
মুন্সীগঞ্জের চরাঞ্চলের বাংলাবাজারে মঙ্গলবার সকালে শ্বশুরালয়ে এক ঘর জামাইকে গণপিটুনি দেওয়া হয়েছে। এতে মারাত্মক আহত ঘর জামাই মতিন বেপারীকে (৪০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর গ্রামে।
গজারিয়ায় চাচা-ভাতিজার দু’পক্ষের সংঘর্ষঃ মহিলাসহ আহত ৬
মুন্সীগঞ্জের গজারিয়ায় সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে চাচা-ভাতিজার দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভাতিজা মো. নয়ন মিয়া (২৪), তার বাবা ফজলুল হক (৭০), মা নুরুন্নাহার (৬২) ও বোন পান্নাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ফাতেমা (২৬) ও অপুকে (২০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক: যে কোন সময় বন্ধ হয়ে যেতে পাড়ে
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক কোন নোটিশ ছাড়াই যে কোন সময় বন্ধ হয়ে যেতে পাড়ে। এই সড়কের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের চরসৈয়দপুর, ভোলাইল ও শাসনগাঁও এলাকায় এক কিলোমিটার রাস্তা এখন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।
Monday, July 18, 2011
বিয়ের পিঁড়িতে রোমানা
আবারো বিয়ের পিঁড়িতে বসছেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা রোমানা। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে বিয়ে! ব্যাপারটা কে কিভাবে নেয় তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। তবে তার ভক্ত-দর্শকরা যদি পছন্দ করেন তবে বিয়েটা অনেকদিন টিকে থাকবে।আধারায় আ’লীগের দু’গ্রুপে গোলাগুলি-বোমাবাজি, আহত ৫
মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে সোমবার সন্ধ্যায় আ’লীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় ৫ জন আহত হয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় আ’লীগ নেতা আলী হোসেন ও আধারা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বারের নেতৃত্বাধীন দু’গ্রুপের মধ্যে ওই গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটে।
শ্রীনগরে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবার বিকেলে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কয়কীর্তন কুশিয়ারাপাড়া গ্রামের কবরস্থানের পাশের পুকুর থেকে পুলিশ বিকেল সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করে। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে কালো রংয়ের প্যান্ট ও আকাশী রংয়ের গেঞ্জি পরিহিত অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
দারোগার কান্ড!
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: রবিবার পবিত্র শবেবরাতের রাতে ধর্মপ্রান মানুষের সাথে অসদাচরণ এবং মসজিদ মসজিদ ঘুরে নামাজ পরার ক্ষেত্রে বাধা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে এক দারোগার বিরুদ্ধে। মুন্সীগঞ্জ থানার অভিযুক্ত দারোগা ঠাকুর দাস মালো অভিযোগ অস্বীকার করে বলেছেন, মুক্তারপুর সেতুর উপর কায়েক শ’ মোটারসাইকেল জড়ো হয়ে গভীর রাত পর্যন্ত ঘুরাঘুরি করছিল। এসব কারণে শহরের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকার হোটেলগুলো বন্ধ করে দেয়া হয় এবং লোকজনকে মসজিদে বা বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়।
Subscribe to:
Posts (Atom)