মুন্সীগঞ্জে সুরুজ্জামান (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে কবির হোসেন নামে এক মাদকসেবী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের থানারপুলস্থ চায়ের হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ঘাতক কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুরুজ্জামান মানসিক বিকারগ্রস্ত ছিল বলে জানা গেছে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Monday, July 18, 2011
Sunday, July 17, 2011
নির্বাচন: মুন্সীগঞ্জে দুই ইউপির গেজেট স্থগিত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। দুই পরাজিত প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রোববার এই আদেশ দেন।
মোটরযান আইন শক্তিশালী করার দাবি বি. চৌধুরীর
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মোটরযান আইনকে আরো শক্তিশালী করে দুর্ঘটনা হ্রাসের জন্য সরকারে প্রতি দাবি জানিয়েছেন। শুধু আইন করলে হবে না, আইনকে বাস্তবে প্রয়োগ করতে প্রশাসনকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকার মোটরযান আইনকে প্রয়োজনে সংস্কার করলে আমাদের দল সমর্থন জানাবে।
সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী মিরসরাই যাচ্ছেন
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) মিরসরাই ট্রাজেডিতে নিহত স্বজনদের সমবেদনা জানাতে রোববার বিকেলে মিরসরাই যাচ্ছেন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে এক ফ্যাক্স বার্তায় সাবেক এ রাষ্ট্রপতির মিরসরাই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
বর্ষায় পদ্মা থইথই
সাদিয়া মাহ্জাবীন ইমামআমরা পেঁৗছেছিলাম অনেক রাতে। ঘৌড়দৌড়ের মতো গ্রামে রাত ১০টা অনেক রাতই বটে। পদ্মার জলে তখন গাঢ় অন্ধকার। জোয়ারের স্রোত পাড়ে উছলে পড়ছে। থোক থোক সাদা জ্যোৎস্নায় নাচছে পদ্মা। সারি সারি নৌকোর ভেতর জ্বলছে টিমটিমে কুপির আলো। বাতাসে ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে।
তাহসান-মিথিলার দ্বৈত অ্যালবাম
তিন বছর বিরতির পর বিশ্ব ভালোবাসা দিবসে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছিল তাহসানের পঞ্চম অ্যালবাম 'প্রত্যাবর্তন'। অ্যালবামের সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটি নিয়ে বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন তাহসান। মুন্সীগঞ্জে যৌতুকের নির্মম নির্যাতনের শিকার রূপালী
মা, মাগো, মা-আমায় বাঁচাও। ওরা আমাকে মেরে ফেলল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক গৃহবধূর এমন আর্তচিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠছিল। ওই গৃহবধূর নাম রূপালী বেগম (১৮)। যৌতুকের জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। পাষ- স্বামী সোহেল তালুকদার রূপালী (২৫) যৌতুকের জন্য রূপালীর বাম হাতে ধারালো বেস্নড দিয়ে ক্ষতবিক্ষত করেছে। তার বাম হাতেই রয়েছে নির্যাতনের ২০-২২টি ক্ষত। এছাড়া কপালে রয়েছে ছুরিকাঘাতের চিহ্ন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামের এ ঘটনা ঘটে।
Saturday, July 16, 2011
মেঘনায় জেলে নৌকায় ডাকাতি
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শনিবার বিকেলে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানায় ক্ষতিগ্রস্ত জেলেরা। ডাকাতরা অজ্ঞাত হওয়ায় মামলা রুজু করা হয়নি বলে তারা জানায়।
Subscribe to:
Posts (Atom)