মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: রবিবার পবিত্র শবেবরাতের রাতে ধর্মপ্রান মানুষের সাথে অসদাচরণ এবং মসজিদ মসজিদ ঘুরে নামাজ পরার ক্ষেত্রে বাধা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে এক দারোগার বিরুদ্ধে। মুন্সীগঞ্জ থানার অভিযুক্ত দারোগা ঠাকুর দাস মালো অভিযোগ অস্বীকার করে বলেছেন, মুক্তারপুর সেতুর উপর কায়েক শ’ মোটারসাইকেল জড়ো হয়ে গভীর রাত পর্যন্ত ঘুরাঘুরি করছিল। এসব কারণে শহরের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকার হোটেলগুলো বন্ধ করে দেয়া হয় এবং লোকজনকে মসজিদে বা বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Monday, July 18, 2011
মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : লৌহজংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ উত্তর দিঘলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ৩-১ গোলে নাগের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এই গৌরব অর্জন করে। অপর দিকে ছাত্রীদের বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চূড়ান্ত খেলায় তারা ১-০ গোলে আটিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে প্রথমবারের মত কাপটি ঘরে তুলে নেয়।
মাওয়ায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক বৃদ্ধা !
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মাওয়া ঘাটে লঞ্চ থেকে নামতে গিয়ে পদ্মায় পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলেন ৬৫ বছরের আম্বিয়া বেগম । লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার ও অসাবধাণতার কারণেই ওই মহিলা পদ্মায় পড়ে যায় বলে অভিযোগ রয়েছে। মাওয়া ঘাট সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১ টার দিকে কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে একটি লঞ্চ মাওয়া লঞ্চ টার্মিনালে আসে। লঞ্চটি ঠিকমত দঁড়ি দিয়ে বাঁধার পূর্বেই যাত্রী সাধারণ নামতে শুরু করে।
লৌহজং বঙ্গবন্ধু পরিষদের নতুন সভাপতি মো. শাজাহান মিয়া, সম্পাদক ইউসুফ ফকির
লৌহজং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নতুন সভাপতি হয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ মো. শাজাহান মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজেরে নাকগানগলা বিভাগের অধ্যাপক ডা. ইউসুফ ফকির। শনিবার লৌহজংয়ের কনকসারের অগ্রসর বিক্রমপুর কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে গঠিত ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সহসভাপতি হয়েছেন শামসুদ্দিন পাঠান ও রনক জাহান শিউলী। যুগ্ম সম্পাদক হয়েছেন নজরম্নল ইসলাম হান্নান ও অধ্যাপক আব্দুলস্নাহ আল মাসুদ কনক হয়েছেন প্রচার সম্পাদক।
এনেসথেসিস্ট পোস্টে অন্য ডাক্তার!
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহালদশা:
সাকিল হাসান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেসথেসিস্টের অভাবে সাত মাস যাবৎ সিজারসহ বিভিন্ন ধরনের অপারেশন বন্ধ রয়েছে । ফলে জরুরী প্রসুতি ও বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সিরাজদিখান ও পার্শ্ববতী উপজেলার বহু রোগী। রাজধানি ঢাকার অতি সন্নিকটে ৫০ বেডের হাসপাতালটিতে ২১টি পদের বিপরীতে ২১জন ডাক্তারই পদাসীন রয়েছেন। কিন্তু সেবার মান একেবারেই অপ্রতুল।
পুলিশের সিএনজি গতিরোধ করতে গিয়ে ৪ ছিনতাই পাকড়াও
আজ সোমবার ভোরে মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কের সদর উপজেলার নতুনগাঁও এলাকায় ছিনতাইয়ের জন্য পুলিশের সিএনজি গতিরোধ করার সময় চার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। সদর থানার সহকারী দারোগা খন্দকার মনিরম্নজ্জামান এসব তথ্য দিয়ে জানান, গ্রেফতারকৃতরা হলো কাউসার(২৫), শ্যামল (২৭), শাকিল (২২) ও ইমন বাবু(২৫)।
মাদকসেবীর ইটের আঘাতে বৃদ্ধ নিহত
মুন্সীগঞ্জে সুরুজ্জামান (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে কবির হোসেন নামে এক মাদকসেবী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের থানারপুলস্থ চায়ের হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ঘাতক কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুরুজ্জামান মানসিক বিকারগ্রস্ত ছিল বলে জানা গেছে।
Sunday, July 17, 2011
নির্বাচন: মুন্সীগঞ্জে দুই ইউপির গেজেট স্থগিত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। দুই পরাজিত প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রোববার এই আদেশ দেন।
মোটরযান আইন শক্তিশালী করার দাবি বি. চৌধুরীর
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মোটরযান আইনকে আরো শক্তিশালী করে দুর্ঘটনা হ্রাসের জন্য সরকারে প্রতি দাবি জানিয়েছেন। শুধু আইন করলে হবে না, আইনকে বাস্তবে প্রয়োগ করতে প্রশাসনকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকার মোটরযান আইনকে প্রয়োজনে সংস্কার করলে আমাদের দল সমর্থন জানাবে।
Subscribe to:
Posts (Atom)