Sunday, July 17, 2011

ভাষাকে ভালোবাসা - রাহমান মনি

দাদি যদি দিদা হয়
নানি হবেন নিনা,
যে কথাটি বলছি আমি
যুক্তি আছে কিনা?

বর্ষায় পদ্মা থইথই

সাদিয়া মাহ্জাবীন ইমাম
আমরা পেঁৗছেছিলাম অনেক রাতে। ঘৌড়দৌড়ের মতো গ্রামে রাত ১০টা অনেক রাতই বটে। পদ্মার জলে তখন গাঢ় অন্ধকার। জোয়ারের স্রোত পাড়ে উছলে পড়ছে। থোক থোক সাদা জ্যোৎস্নায় নাচছে পদ্মা। সারি সারি নৌকোর ভেতর জ্বলছে টিমটিমে কুপির আলো। বাতাসে ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে।

তাহসান-মিথিলার দ্বৈত অ্যালবাম

তিন বছর বিরতির পর বিশ্ব ভালোবাসা দিবসে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছিল তাহসানের পঞ্চম অ্যালবাম 'প্রত্যাবর্তন'। অ্যালবামের সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটি নিয়ে বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন তাহসান।

মুন্সীগঞ্জে যৌতুকের নির্মম নির্যাতনের শিকার রূপালী

মা, মাগো, মা-আমায় বাঁচাও। ওরা আমাকে মেরে ফেলল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক গৃহবধূর এমন আর্তচিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠছিল। ওই গৃহবধূর নাম রূপালী বেগম (১৮)। যৌতুকের জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। পাষ- স্বামী সোহেল তালুকদার রূপালী (২৫) যৌতুকের জন্য রূপালীর বাম হাতে ধারালো বেস্নড দিয়ে ক্ষতবিক্ষত করেছে। তার বাম হাতেই রয়েছে নির্যাতনের ২০-২২টি ক্ষত। এছাড়া কপালে রয়েছে ছুরিকাঘাতের চিহ্ন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামের এ ঘটনা ঘটে।

Saturday, July 16, 2011

মেঘনায় জেলে নৌকায় ডাকাতি

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শনিবার বিকেলে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানায় ক্ষতিগ্রস্ত জেলেরা। ডাকাতরা অজ্ঞাত হওয়ায় মামলা রুজু করা হয়নি বলে তারা জানায়।

‘মঞ্চকুসুম শিমূল ইউসুফ’ বইয়ের মোড়ক উম্মোচন

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুনীমানুষ বেঁচে থাকতে আমরা তার কদর করতে পারি না। কিন্তু শিমূল ইউসুফের অর্জনকে উৎসবের মতো করে পালন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।

বজ্রযোগিনীতে বাঙালী অতীশ দীপঙ্করের মাতৃভূমিতে মেমোরিয়্যাল কমপ্লেক্স

মেঠোপথ। চারিদিকে সবুজের মেলা। পথ শেষ হতে না হতেই চোখ পড়বে লাল নয়নাভিরাম স্থাপনা। নির্মল এই প্রকৃতিকে রাঙ্গিয়ে তোলা স্থাপনাটি অনেকের কাছেই অচেনা। অজো পাড়াগায়ের চমৎকার নিমার্ণ শৈলীর এই স্মৃতিমঠটিই কালজয়ী বাঙালী অতীশ দীপঙ্করের জন্মভূমি।

সাংবাদিকরা কারো বন্ধু নয়, কোনো দলের নয়: হাসান শাহরিয়ার

কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ার বলেছেন, সাংবাদিকরা কারো বন্ধু নয়, কোনো দলেরও নয়, তারা সত্যের পক্ষে। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের ২০ বছর পূর্তি ও সাধারণসভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

আড়াই ঘণ্টা পর ঢাকা-দোহার সড়কে যান চলাচল শুরু

আড়াইঘণ্টা পর ঢাকা-শ্রীনগর-দোহার সড়ক অবরোধ তুলে নিয়েছে স্থানীয় বাসিন্দারা। বাসাভাড়া বাড়ানোর প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টার দিকে এ অবরোধ আরোপ করা হয়। অবরোধের কারণে ওই সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা আড়াইটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।