মিরসরাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের শোকে যখন সারাদেশ কাতর তখনই শ্রীনগরে আট বছরের এক স্কুল ছাত্রীর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার চেষ্টা । রিক্সা চালক বাবা চাল আনতে পারেনি বলে সকালে বাসায় রান্না হয়নি। মা বলেছিল স্কুল থেকে বাসায় ফিরলেই ভাত দেবে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে স্কুল ছুটির একটু আগেই বাসায় চলে আসে হাতার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আখি আক্তার (৮)। তখনও মায়ের রান্না হয়নি।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Wednesday, July 13, 2011
শ্রীনগরে শোকসভা
মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে সরকারী শ্রীনগর কলেজে ছাত্র শিক্ষকরা শোকসভা করেছে । গতকাল সকালে এ উপলক্ষে কলেজের সকলে কালোব্যাজ ধারণ করে,নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় ।
BNP seeks B Chy's support
Fakhrul meets BDB chief
In a fresh development in politics, BNP acting secretary general Mirza Fakhrul Islam Alamgir last night met Bikalpa Dhara Bangladesh (BDB) President Prof AQM Badruddoza Chowdhury and sought his support for the ongoing anti-government movement.
In a fresh development in politics, BNP acting secretary general Mirza Fakhrul Islam Alamgir last night met Bikalpa Dhara Bangladesh (BDB) President Prof AQM Badruddoza Chowdhury and sought his support for the ongoing anti-government movement.
১৮ ঘন্টাই স্টুডিওতে
বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টাই স্টুডিওতে কাটাচ্ছেন দেশের আলোচিত সংগীত শিল্পী বালাম। নতুন অ্যালবামের কাজে এখন অনেকটা স্টুডিওবন্দি জীবনই কাটাচ্ছেন এই গায়ক। বালামের এই স্টুডিওকেন্দ্রিক ব্যস্ততা থাকবে আরও প্রায় ২০/২৫ দিন। আসছে ঈদ উপলক্ষে নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ গত দুই মাস ধরে পুরোদমে করছেন তিনি।আর কত ভাসতে হবে চোখের জলে
ইমদাদুল হক মিলন
নীল হাফপ্যান্ট পরা কিশোর ছেলেটির লাশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন বাকরুদ্ধ পিতা। তাঁর মুখের দিকে তাকানো যায় না, চোখের দিকে তাকানো যায় না। শোকে পাথর হয়েছেন তিনি, কাঁদতে ভুলে গেছেন। অসহায় চোখে তাকিয়ে আছেন বাংলাদেশের দিকে।
মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক দু'সপ্তাহ বন্ধ ॥ কর্তৃপক্ষ নির্বিকার
প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি টাকা
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক ২ সপ্তাহ ধরে বন্ধপ্রায়। এই সড়কের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যনত্ম ৮ কিলোমিটার সড়কের চরসৈয়দপুর, ভোলাইল ও শাসনগাঁও এলাকায় এক কিলোমিটার রাস্তা এখন ল-ভ-। দেখে মনে হবে না এটি কোন রাস্তা, যেন ধ্বংসসত্মূপ । রাজধানী ঢাকার সঙ্গে জেলা শহর মুন্সীগঞ্জের যোগাযোগের বেহাল অবস্থার কারণে এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে।
বি. চৌধুরীর সঙ্গে বিএনপি নেতাদের বরফগলা বৈঠক
বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর সাথে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখাসহ বিভিন্ন ইস্যু নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখা, সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং বিরোধী দলের ওপর হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বি চৌধুরীর রোড ১৬, বাসা ১৯ বারিধারার বাসায় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে।Tuesday, July 12, 2011
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে আজ মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। কলেজ ছাত্রলীগ সূত্র জানায়, ক্যাম্পাসের আধিপত্য নিয়ে ছাত্রলীগের আকিক গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এছাড়া কলেজে ছাত্র ভর্তি করে প্রায় ৩ লাখ টাকা আয় করে ছাত্রলীগ। ওই টাকার ভাগাভাগি ও দুই গ্রুপের সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুরে উভয় গ্রুপ বৈঠকে বসে।
মুন্সীগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোর গ্রেফতার
মুন্সীগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোরের সদস্য স্বপন মৃধাকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব হেডকোয়ার্টারের এএসআই মিজানুর জানান, গত ১৮ জুন রাতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি শোরুম থেকে সিএনজি চুরি হয়। এ ঘটনায় শোরুমের মালিক আনোয়ার মিয়া স্বপন মৃধাসহ কয়েকজনের নামে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। ধৃত চোর টঙ্গীবাড়ির পাঁচগাঁও গ্রামের সুলতান মৃধার ছেলে।
Subscribe to:
Posts (Atom)