বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টাই স্টুডিওতে কাটাচ্ছেন দেশের আলোচিত সংগীত শিল্পী বালাম। নতুন অ্যালবামের কাজে এখন অনেকটা স্টুডিওবন্দি জীবনই কাটাচ্ছেন এই গায়ক। বালামের এই স্টুডিওকেন্দ্রিক ব্যস্ততা থাকবে আরও প্রায় ২০/২৫ দিন। আসছে ঈদ উপলক্ষে নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ গত দুই মাস ধরে পুরোদমে করছেন তিনি।বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Wednesday, July 13, 2011
১৮ ঘন্টাই স্টুডিওতে
বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টাই স্টুডিওতে কাটাচ্ছেন দেশের আলোচিত সংগীত শিল্পী বালাম। নতুন অ্যালবামের কাজে এখন অনেকটা স্টুডিওবন্দি জীবনই কাটাচ্ছেন এই গায়ক। বালামের এই স্টুডিওকেন্দ্রিক ব্যস্ততা থাকবে আরও প্রায় ২০/২৫ দিন। আসছে ঈদ উপলক্ষে নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ গত দুই মাস ধরে পুরোদমে করছেন তিনি।আর কত ভাসতে হবে চোখের জলে
ইমদাদুল হক মিলন
নীল হাফপ্যান্ট পরা কিশোর ছেলেটির লাশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন বাকরুদ্ধ পিতা। তাঁর মুখের দিকে তাকানো যায় না, চোখের দিকে তাকানো যায় না। শোকে পাথর হয়েছেন তিনি, কাঁদতে ভুলে গেছেন। অসহায় চোখে তাকিয়ে আছেন বাংলাদেশের দিকে।
মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক দু'সপ্তাহ বন্ধ ॥ কর্তৃপক্ষ নির্বিকার
প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি টাকা
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক ২ সপ্তাহ ধরে বন্ধপ্রায়। এই সড়কের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যনত্ম ৮ কিলোমিটার সড়কের চরসৈয়দপুর, ভোলাইল ও শাসনগাঁও এলাকায় এক কিলোমিটার রাস্তা এখন ল-ভ-। দেখে মনে হবে না এটি কোন রাস্তা, যেন ধ্বংসসত্মূপ । রাজধানী ঢাকার সঙ্গে জেলা শহর মুন্সীগঞ্জের যোগাযোগের বেহাল অবস্থার কারণে এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে।
বি. চৌধুরীর সঙ্গে বিএনপি নেতাদের বরফগলা বৈঠক
বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর সাথে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখাসহ বিভিন্ন ইস্যু নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখা, সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং বিরোধী দলের ওপর হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বি চৌধুরীর রোড ১৬, বাসা ১৯ বারিধারার বাসায় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে।Tuesday, July 12, 2011
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে আজ মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। কলেজ ছাত্রলীগ সূত্র জানায়, ক্যাম্পাসের আধিপত্য নিয়ে ছাত্রলীগের আকিক গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এছাড়া কলেজে ছাত্র ভর্তি করে প্রায় ৩ লাখ টাকা আয় করে ছাত্রলীগ। ওই টাকার ভাগাভাগি ও দুই গ্রুপের সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুরে উভয় গ্রুপ বৈঠকে বসে।
মুন্সীগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোর গ্রেফতার
মুন্সীগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোরের সদস্য স্বপন মৃধাকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব হেডকোয়ার্টারের এএসআই মিজানুর জানান, গত ১৮ জুন রাতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি শোরুম থেকে সিএনজি চুরি হয়। এ ঘটনায় শোরুমের মালিক আনোয়ার মিয়া স্বপন মৃধাসহ কয়েকজনের নামে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। ধৃত চোর টঙ্গীবাড়ির পাঁচগাঁও গ্রামের সুলতান মৃধার ছেলে।
মুন্সীগঞ্জ-ঢাকা সড়কের বেহাল দশা
মুন্সীগঞ্জ-ঢাকা সড়কের বেহাল দশা বিরাজ করছে। কোন ঘোষণা ছাড়াই যে কোন সময় এ পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যেতে পাড়ে। রাস্তার করুণ দশার কারণে এ পথের পরির্বতে বর্তমানে অন্য পথ দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছে। এর ফলে যাত্রীদেরকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে আবার সময়ও বেশি লাগছে।লৌহজং উপজেলায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আগুনে পুড়ে মিঠু আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়েছে একটি গরু ও সাতটি বসত ঘর। সোমবার গভীর রাতে উপজেলার ধারারহাট গ্রামে রিপন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। লৌহজং থানার ওসি সুব্রত সাহা জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে সাতটি ঘর ও একটি গরু পুড়ে যায়।
সিরাজদিখানে বাস চাপায় হেলপার নিহত
ঢাকা-বেতকা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস চাপায় হেলপার নিহত হয়েছে। তার নাম বাসেদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের গোয়ালবাড়ি মোড়ে পেঁৗছায়। বিপরীতমুখী অপর একটি বাস পাশাপাশি যাওয়ার সময় ঢাকাগামী বাসের হেলপার বাসেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Subscribe to:
Posts (Atom)