বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Sunday, July 10, 2011
টঙ্গিবাড়িতে প্রতিপক্ষের হামলায় ২ সন্তানসহ মা আহত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রতিপক্ষের হামলায় মা, মেয়ে ও ছেলে আহত হয়েছে। আজ শনিবার দুপুরে মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মা রানু বেগম (৬০), মেয়ে ঝর্ণা বেগম (২৫) ও ছেলে শেখ মামুন। আহত রানু বেগম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রহিম বাদশা ও সাত্তার বাদশা তাদের বসতঘরসহ বাড়ির জায়গা দখলের চেষ্টা করে আসছে।
মাকহাটি থেকে ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার
মুন্সীগঞ্জ সদরের মাকহাটি গ্রাম থেকে এক ব্যাগ ভর্তি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব। আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের ঈদগাঁ থেকে এ ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। তবে ব্যাগের ভেতরে কতটি ককটেল রয়েছে তাৎক্ষণিক র্যাব তা জানাতে পারেননি। ঢাকা থেকে র্যাবের বোমা বিশেষঞ্জ টিম ঘটনাস্থলে রওনা হয়েছেন। তারা এলেই ব্যাগটি খোলা হবে বলে র্যাব সদস্যরা জানিয়েছেন।
গজারিয়ায় ওয়াজের আলী বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে। আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাফেজ আহমেদে সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস,
আগের চেয়ে কিছুটা সুস্থ আবদুর রহমান বয়াতী
লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতীর শারীরিক অবস্থা উন্নতির পথে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার ফলে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউ থেকে গত ৬ জুলাই বুধবার সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে বয়াতীর ছেলে আলম জানিয়েছেন, ‘বাবার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।
Saturday, July 09, 2011
নষ্ট শিক্ষক
ইমদাদুল হক মিলন
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাঁচজন শিক্ষক মিলে একটা কোচিং সেন্টার করেছেন। স্কুলের কাছে একটি ফ্ল্যাটে কোচিং সেন্টার। পরিমল স্যারের কোচিং সেন্টার নামেই পরিচিত। পরিমলের পুরো নাম পরিমল জয়ধর। তিনি বাংলার শিক্ষক। মে মাস থেকে একজন ছাত্রী তাঁদের ওখানে কোচিং করতে যায়। কয়েক দিন আগে একদিন মেয়েটি একটু দেরি করে গেছে। পরিমল তাকে বললেন,

Padma Bridge work set to start in all earnest, minister says
He visits bridge construction yards
Communications Minister Syed Abul Hossain said Friday the government was fully prepared to start the construction of the long-dreamt-of bridge across the Padma river.

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: তিন দিনে ১৩ লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের চরমুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় তিন দিনে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আজ শুক্রবার ৪ জনের লাশ উদ্ধাার করা হয়। এরা হলেন- নারায়ণগঞ্জের গলাচিপার রতন চন্দ্র সাহা (৫৫), উত্তর মতলবের রাহিম (১), অজ্ঞাত ৮ বছরের মেয়ে। আজ দুপুরে এদের লাশ বন্দর থানা পুলিশ উদ্ধার করে। এর আগে সকালে অজ্ঞাত আরো ১ জনের লাশ উদ্ধার করা হয়।
Subscribe to:
Posts (Atom)