Wednesday, June 01, 2011

সিরাজদিখানে ৫ জনের জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রার্থীসহ পাঁচজনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভোট চলাকালে বিভিন্ন ইউনিয়নে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন।

বালুরচর ইউনিয়নে আবারও নির্বাচনী সংঘর্ষ: টেঁটাবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের চরবয়রাগাদিতে মঙ্গলবার বিকেলে ভোট গণনার সময় ভোট কেন্দ্রের কাছে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক মহিলা টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় এক মেম্বর প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।

দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

ইউপি নির্বাচন ২০১১
মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনে মঙ্গলবার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে ভোট কেন্দ্রের ভেতর দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছেন। ওই ইউনিয়নের কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুপুর ২টায় রহমত উল্লাহ ও গোলজার হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Tuesday, May 31, 2011

সিরাজদীখানে গোলযোগে ১৫ মিনিটের জন্য ভোটগ্রহণ স্থগিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার দু’টি ভোটকেন্দ্রে মঙ্গলবার দুপুরে ১৫ মিনিট বন্ধ থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কোলা ইউনিয়নের হাতার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লতুবদি ইউনিয়নের চর নিমতলা কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সিরাজদিখানে ইউপি নির্বাচনের ভোট উৎসব শুরু

দেশব্যাপী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় পর্বে মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের ১০টি ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

Elections to 131 Union Parishads begin

Elections to 131 Union Parishads in 17 districts began Tuesday under the second phase of the staggering polling. The polls began at about 8:00am, which will continue till 4:00pm without any break.

৪ জুন অডিও সিডিতে ‘আহ্বান’

কথা ছিল, কাল ১ জুন হাবিবের তৃতীয় একক অ্যালবাম আহ্বান অডিও সিডি আকারে বাজারে আসবে। জানা গেছে, কাল বুধবার অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে, তবে শ্রোতারা তা হাতে পাবে ৪ জুন।

আপন - রাহমান মনি

বৌয়ের জায়গায় বৌ থাকবে
বোনের জায়গায় বোন।
স্ব স্থানে আর, স্বমহিমায়
সবাই যে আপন।

সিরাজদিখানে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের চর বয়রাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকের সমর্থকরা জাল ভোট দিতে আসে। এ সময় বিএনপি সমর্থিত মোজার হোসেন সমর্থকরা বাধা দেয়।