বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Friday, May 27, 2011
ফারুক হত্যার তিন মাস পরও চার্জশিট দাখিল করেনি পুলিশ
সিরাজদিখানের ফৈইনপুরে সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী ফারুক খুন হওয়ার তিন মাস পরও মামলার চার্জশিট দাখিল করেনি পুলিশ। মামলার বাদী খুরশিদা বেগম খুশি জানান, তাঁর স্বামী ফারুক ২৫ ফেব্রুয়ারি দোকানে চা খাওয়ার সময় আসামিরা গুলি করে তাঁকে হত্যা করে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা করা হয়েছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
ভবেরচর হবে আদর্শ ইউনিয়ন
অধ্যাপক মো. আলীনুর ইসলাম চৌধুরী একজন সমাজসেবক, সফল ব্যবসায়ী। তিনি পড়াশোনা শেষে কিছুকাল কলেজে অধ্যাপনা করেন। পাশাপাশি তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি গ্রামবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তাই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি পরোপকারী ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।
ইছাপুরা ইউনিয়ন হবে মডেল
রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: রফিকুজ্জামান অরুণ চৌধুরী একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও দাতা সদস্যসহ আজীবন সদস্য। মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতি এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য তিনি। এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, ডায়াবেটিক হাসপাতাল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে তিনি জড়িত।
ফখরুদ্দীন-মইনের বক্তব্য শুনতে বিকল্প চিন্তাভাবনা
সংসদীয় উপকমিটির বৈঠকে হাজির হতে অপারগ হলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক সেনাপ্রধানকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে স্পিকারের সঙ্গেও আলোচনা করেছে কমিটি।
শ্রীনগরে ১২৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগরে ১২৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী নিজেদের আ’লীগ বা বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। শ্রীনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারী আব্দুল লতিফ মোল্লা জানান, উপজেলার ১২৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হবে।
দুই দিন পর মুন্সীগঞ্জ মর্গে লাশের ময়নাতদন্ত শুরু
দুই দিন বন্ধ থাকার পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশ কাটা ও ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। ডোম মুন্না বিন্দা দাখিল করা পদত্যাগ পত্র প্রত্যাহার করে নেয়ায় আজ বৃহস্পতিবার থেকে লাশের ময়না তদন্তের কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মুন্সীগঞ্জে ২০০ তাজা বোমা, গানপাউডার ও বিপুল মাদক ধ্বংস
মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশের উদ্ধার ও জব্দকৃত ২০০ তাজা বোমাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল হাসানাতের উপস্থিতিতে কোর্ট পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, তাজা বোমা ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করে।
চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটছে বয়াতির
"আমার বাবা আর কখনোই চোখে দেখতে পারবেন না। একতারা নিয়ে 'মন আমার দেহঘড়ি সন্ধান করি' গেয়ে কারো মনও ভরাতে পারবেন না। বয়াতি পরিবার বলে কেউ আমাদের সাহায্যের ব্যাপারে হাত বাড়াচ্ছেন না।
হুমায়ুন ফরীদি, প্রিয়বন্ধু
ইমদাদুল হক মিলনআবদুল্লাহ আল মামুনের রুমে ঢুকেই ফরীদি বলল, 'কী রে মামুন, কেমন আছিস?'
Subscribe to:
Posts (Atom)