বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Sunday, May 22, 2011
ঢাকা-মাওয়া মহাসড়কের ৩ রুটে বাস ভাড়া বৃদ্ধি
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের ৩টি রুটে লোকাল বাসের ভাড়া বেড়েছে। আজ শনিবার থেকে এ ভাড়া কার্যকর হয়েছে। মাওয়া-গুলিস্তান, মাওয়া-যাত্রাবাড়ী ও শ্রীনগর-গুলিস্তান রুটে লোকাল বাসের ভাড়া ১০ টাকা থেকে ১৫ টাকা বেড়েছে বলে মাওয়া পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে। গাঙচিল পরিবহনের চেয়ারম্যান রুহুল আমিন জানান, মাওয়া-গুলিস্তান রুটের ভাড়া ৪৫ টাকা ছিল। তবে আজ বিকেল থেকে ভাড়া ৬০ টাকা করা হয়েছে। মাওয়া-যাত্রাবাড়ী রুটে ৪৯ টাকার স্থলে ৬০ টাকা এবং শ্রীনগর-গুলিস্তান রুটে ৪০ টাকার স্থলে ৫০ টাকা লোকাল ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ঝড়ের কারণে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। শনিবার বিকেল ৬টার দিকে ঝড়ের কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মেরিন অফিসার আব্দুস সোবহান জানান, বিকেল ৬টার দিকে প্রচ- গতিবেগে ঝড় শুরু হলে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় ফেরি ভাষা শহীদ বরকত, লেন্টিং, ঢাকা, ফরিদপুর নোঙরে রাখা হয়। এতে মাওয়া ও কাওড়াকান্দির উভয় পাড়ের ফেরির যাত্রীরা আটকা পড়ে। সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।
আড়িয়ল বিল নিয়ে ফের আলোচনা মুন্সীগঞ্জে
রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে ফের আলোচনার ঝড় মুন্সীগঞ্জে। জেলা শহরসহ শ্রীনগর উপজেলার সর্বত্রই তোলপাড় চলছে মানবজমিনে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট নিয়ে। স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করার পরিকল্পনার আপাতত সরকারের নেই। এখানকার জনগণ চাইলে এখানে বিমানবন্দর হবে, অন্যথায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রীও বলেছেন, আড়িয়ল বিল এলাকার জনগণ না চাইলে এখানে বিমানবন্দর হবে না। বিলের জমি মাপার জন্য কোন সার্ভেয়ার যাচ্ছে না।
Padma Bridge to have single track broad-gauge line
FHM Humayan Kabir
Investment in the Padma Bridge construction is going to be swelled further as nearly half a billion dollars' worth railway track will be set up for completing full-fledged rail-cum-road facilities on the massive structure by 2014, officials said.
IDB to sign two deals on Padma Bridge May 24
The Islamic Development Bank president, Ahmad Mohamed Ali, will arrive in Dhaka on Monday morning to witness the signing of an agreement with the Bangladesh government under which the IDB will provide $140 million for the Padma Multipurpose Bridge Project.
নির্বাচন আচরনবিধি ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
সাকিল হাসান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১১ উপলক্ষ্যে, নির্বাচন আচরনবিধি ও আইন শৃংখলা বিষয়ক ও মতবিনিময় সভা আজ শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ আজিজুল আলম, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন, মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। উপজেলা নির্বাহী অফিসার, মোঃ দাউদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম,
শাহ মখদুমে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের ফেরি শাহ মখদুমে অগ্নিকান্ডের ঘটনায় তদন্তে নেমেছেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ শনিবার সকালে অগ্নিকান্ডের ঘটনা সরেজমিনে তদন্ত করেন তারা। জানা যায়, নৌ-মন্ত্রণালয়, সমুদ্র পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র সমন্বয়ে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ সকাল ১০টা
চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থী এ অভিযোগ তুলে বিষয়টি উপজেলা নির্বাহি কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।
এ্যামিরেটস সিমেন্টে শ্রমিকদের কর্মবিরতি
মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরস্থ এ্যামিরেট্স সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করেছে। আজ শনিবার সকাল থেকে শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠার দাবিতে শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করে। অন্যদিকে এই কর্মবিরতি ঠেকাতে মালিকপক্ষ পুলিশ দিয়ে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করেছে। এছাড়া ফ্যাক্টরির ভেতরে মালিকপক্ষ ও পুলিশ শ্রমিকদের কয়েক ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গের দুব্যবহার করা হয়।
Subscribe to:
Posts (Atom)