সাক্ষাৎকারে নগর বিএনপির আহ্বায়ক খোকালোটন একরাম
সরকারবিরোধী আন্দোলন সফল করতে হলে প্রথমে দলের ভেতর ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির নবনিযুক্ত আহ্বায়ক মেয়র সাদেক হোসেন খোকা। তিনি বলেন, দলের ভেতর ও বাইরে জাতীয়তাবাদী সব শক্তিকে আন্দোলনে যুক্ত করে মহাজোটের বিরুদ্ধে লড়তে হবে।