Thursday, May 19, 2011

পুলিশ প্রহরায় একের ধান অন্যে কেটে নেয়ার অভিযোগ

লৌহজংয়ের পদ্মার চরে ধান কাটাকে কেন্দ্র করে উত্তেজনা
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার চরে পুলিশ প্রহরায় পাকা ধান কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চরের খাস জমিতে ধান লাগিয়ে চাষীরা এখন পুলিশের কারণে জমির ধান তুলে আনতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। বরং পুলিশ চরের একজন মাদবরের পক্ষ হয়ে এ ধান কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা।

ঐতিহ্যবাহী রামপালের রাজা বল্লাল সেনের দীঘি দখল হয়ে যাচ্ছে

মুন্সীগঞ্জে প্রাচীন বিক্রমপুরের রাজা বল্লাল সেনের ঐতিহ্যবাহী রামপাল দীঘি বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে এখন সেখানে নির্মাণ করছেন দালানকোঠা। স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রভাবশালীরা এ দীঘি দখলে মরিয়া হয়ে উঠছে। এতে হারিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ তথা প্রাচিন বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য।

আড়িয়ল বিলেই হচ্ছে বিমানবন্দর!

লুৎফর রহমান/রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে : আড়িয়ল বিলেই বিমানবন্দর হচ্ছে। এমন জল্পনা পুরো আড়িয়ল বিল এলাকার মানুষের মাঝে। স্থানীয় সংসদ সদস্য বলছেন, এলাকার মানুষ চাইলে আড়িয়ল বিলেই বিমানবন্দর হবে। প্রতি বছর বিলের খাসজমি কৃষকদের লিজ দেয়া হলেও এবার দেয়া হয়নি। বিমানবন্দর না করার ঘোষণা দেয়া হলেও মাঝেমধ্যে বিল এলাকায় সার্ভেয়ার যান সরকারি জমি মাপতে।

মুন্সীগঞ্জে ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

মুন্সীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ আটক হাবিব হাওলাদার নামে এক মাদক বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। সূত্র জানায়, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে দক্ষিণ কেওয়ার গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ বাবুল হাওলাদার নামের এক মাদক বিক্রেতাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাসলিমা আক্তার তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণ হবে: মোতাহার

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন বলেছেন, পদ্মা বহুমুখী সেতুর নামকরণ শেরে বাংলা একে ফজলুল হকের নামে করা হবে। এ ব্যাপারে মন্ত্রিসভায় প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Tsunami-wrecked Japan joins Padma financing

87pc of $670m assistance deal is grant; bridge project gathers pace, tender awaits WB nod
Still recovering from a devastating earthquake and tsunami, Japan is giving Bangladesh $670 million