Saturday, May 14, 2011

3 bodies found in Dhaleswari

Police recovered bodies of three unidentified people from the Dhaleswari river in Munshiganj Sadar upazila Saturday morning.

মুক্তারপুরে প্রেমিকের সঙ্গে পুলিশের হাতাহাতি, পুলিশ আহত

মুন্সীগঞ্জের মুক্তারপুরে এক যুবকের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় মুক্তারপুর সেতুর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় থেকে যুবক আলাউদ্দিন তার প্রেমিকা রিয়া আক্তারকে নিয়ে মুক্তারপুর সেতু এলাকায় বেড়াতে আসে। এ সময় টহলরত পুলিশ তাদের আটক করতে উদ্যত হলে পুলিশের সঙ্গে আলাউদ্দিনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।

বিকল্প শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে: বি. চৌধুরী

দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় বিকল্প শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ এর প্রেসিডেন্ট প্রফেসর ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

জাটকা নিধন থামাতে হবে

অলিউর রহমান ফিরোজ
মৎস্য কর্মকর্তাদের নজরদারির অভাব, জাটকা ধরার কারেন্ট জালের সহজলভ্যতা, প্রকাশ্যে বেচা-বিক্রি করলেও আইন প্রয়োগে শিথিলতা প্রদর্শনের কারণে জাটকা নিধনযজ্ঞ বন্ধ প্রকল্প কার্যত ব্যর্থতায় পর্যবসিত হতে বসেছে। জাটকা রক্ষায় সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেও জাটকা নিধনযজ্ঞ লোভী শিকারিদের প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

শ্রীনগরে নির্বাচনী গণসংযোগের সময় মন্ত্রণালয়ের ২টি গাড়ি আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে যোগাযোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে চড়ে নির্বাচনী গণসংযোগ করার সময় পুলিশ দু'টি গাড়ি আটক করেছে। শুক্রবার বিকেলে উপজেলার কুকুটিয়া থেকে গাড়ি দু'টি আটক করে পুলিশ। এ নিয়ে কুকুটিয়া এলাকায় বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার ও আ'লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থিত কর্মীদের

লৌহজং-বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

মুন্সীগঞ্জের লৌহজং-বিক্রমপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হলদিয়া এলাকাস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। জানা গেছে, লৌহজং-বিক্রমপুর প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিতে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়েছে। আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে কমিটি গঠনে সকল সদস্য ঐকমত্যে পৌঁছে।

মুন্সীগঞ্জে ভাতিজার দা’র কোপে চাচা আহত

মুন্সীগঞ্জ শহরের রন্‌ছ মিজিবাড়ি এলাকায় ভাতিজার দা’র কোপে চাচা আসলাম মিজি (৪২) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Friday, May 13, 2011

জমি অধিগ্রহণের নামে চলছে কোটি কোটি টাকা লোপাট

পদ্মা সেতু নির্মাণে
পদ্মা সেতু নির্মাণের জমি অধিগ্রহণে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত্ করছে একটি চক্র। এ কাজে অভিনব কৌশল অবলম্বন করা হচ্ছে। নালজমিকে কাগজে ভিটাবাড়ি দেখিয়ে, অবৈধভাবে নতুন ঘর নির্মাণ করে, একজনের বাড়িতে অন্যরা স্থাপনা তৈরি করে এ টাকা লোপাট করা হয়।

জমি অধিগ্রহণের নামে চলছে কোটি কোটি টাকা লোপাট

পদ্মা সেতু নির্মাণে
পদ্মা সেতু নির্মাণের জমি অধিগ্রহণে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত্ করছে একটি চক্র। এ কাজে অভিনব কৌশল অবলম্বন করা হচ্ছে। নালজমিকে কাগজে ভিটাবাড়ি দেখিয়ে, অবৈধভাবে নতুন ঘর নির্মাণ করে, একজনের বাড়িতে অন্যরা স্থাপনা তৈরি করে এ টাকা লোপাট করা হয়।