শান্তনু কায়সারতিনি লিখতে লিখতে জীবনকে দেখেন এবং দেখতে দেখতে তাকে লেখেন। এই দেখা ও লেখার মধ্যে পরস্পরের আন্তঃসম্পর্ক উভয়কেই ঋদ্ধ করে। লেখার টেবিল থেকে উঠে বাজারের থলে নিয়ে প্রকাশকের কাছে যাওয়া এবং তার কাছে চূড়ান্ত হতাশ হওয়ার পরও যিনি লেখা ছাড়তে পারেন না, তিনিই তো প্রকৃত শিল্পী।