বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Tuesday, May 10, 2011
ধলেশ্বরী নদীতে ডুবে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নাইম হোসেন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার পুরনো কাঠপট্টি লঞ্চঘাটের কাছে কয়েক শিশু গোসল করছিল। এরই মধ্যে প্রথম শ্রেণীর ছাত্র নাইম হোসেন আর উঠে আসছিল না। এ সময় স্বজনরা খোঁজাখুজি করে নদী তীরের গর্তে আটকে থাকা অবস্থায় নাইমকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে কাঠপট্টি গ্রামের কামাল হোসেনের পুত্র।
টঙ্গিবাড়িতে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পুকুরে বিষ ঢেলে এক মৎস্য চাষীর ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। গত রোববার রাতে মৎস্য চাষী রনু শেখ বাদী হয়ে টঙ্গিবাড়ি থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করেছেন। জানা গেছে, উপজেলার পাইকপাড়া গ্রামের মৎস্য চাষী রনু শেখ একই উপজেলার কাইচাইল গ্রামের ওমর দপ্তরী গংদের পুকুর ১ বছরের জন্য ৬০ হাজার টাকায় ইজারা নিয়ে মাছ চাষ করেন।
Monday, May 09, 2011
50 landless families get homes
Fifty landless families received a dwelling house each on the occasion of inauguration of a cluster village project at Mollabari in Munshiganj district on Sunday.
Munshiganj Hospital riddled with problems
The 100-bed Munshiganj General Hospital is riddled with manifold problems, including shortage of doctors, hampering the health service seriously. According to sources, 12 posts of doctors out of 24 have been remaining vacant for long.
ধলেশ্বরী নদীতে ডুবে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নাইম হোসেন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার পুরনো কাঠপট্টি লঞ্চঘাটের কাছে কয়েক শিশু গোসল করছিল। এরই মধ্যে প্রথম শ্রেণীর ছাত্র নাইম হোসেন আর উঠে আসছিল না। এ সময় স্বজনরা খোঁজাখুজি করে নদী তীরের গর্তে আটকে থাকা অবস্থায় নাইমকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে কাঠপট্টি গ্রামের কামাল হোসেনের পুত্র।
আজ গজারিয়া গণহত্যা দিবস
আজ মুন্সীগঞ্জের গজারিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকবাহিনী বাংলাদেশের যেসব জায়গায় গণহত্যা চালায় এর মধ্যে গজারিয়া হত্যাযজ্ঞ অন্যতম। এ দিনে পাক হানাদার বাহিনী মুন্সীগঞ্জে প্রবেশের সময় গজারিয়ার ফুলদী নদীর পাড়ে গোসাইচর, নয়ননগর, গজারিয়া, কাজীপুরা, বাঁশগাঁও ও বালুরচর গ্রামের ৩৬০ কৃষককে ব্রাশফায়ারে হত্যা করেছিল।
দিনমান তাহসান
ব্যস্ত গায়ক,জনপ্রিয় শিক্ষক তাহসান। দিনরাত ব্যস্ত থাকার পরও কী করে সব কিছু সামলে ফিট থাকছেন, জানালেন নিজেই
কাদের এবার বাপ্পী লাহিড়ী!
অভিনেতা আব্দুল কাদের এবার ভারতীয় সঙ্গীতপরিচালক বাপ্পী লাহিড়ী’র চরিত্রে নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। বিজ্ঞাপনটি র্যাংগস এর ক্যারোকি ম্যাজিক সিং এর।
ফখরুদ্দীনকে ২য় দফা চিঠি পাঠানো হয়েছে
ঢাবিতে সেনা-ছাত্র সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ নং উপ-কমিটির বৈঠকে হাজির হতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে দ্বিতীয় দফা চিঠি পাঠানো হয়েছে। তবে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের কাছে চিঠি পাঠানো হয়েছে কিনা তা জানা যায়নি।

Subscribe to:
Posts (Atom)