বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Monday, May 09, 2011
Munshiganj Hospital riddled with problems
The 100-bed Munshiganj General Hospital is riddled with manifold problems, including shortage of doctors, hampering the health service seriously. According to sources, 12 posts of doctors out of 24 have been remaining vacant for long.
ধলেশ্বরী নদীতে ডুবে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নাইম হোসেন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার পুরনো কাঠপট্টি লঞ্চঘাটের কাছে কয়েক শিশু গোসল করছিল। এরই মধ্যে প্রথম শ্রেণীর ছাত্র নাইম হোসেন আর উঠে আসছিল না। এ সময় স্বজনরা খোঁজাখুজি করে নদী তীরের গর্তে আটকে থাকা অবস্থায় নাইমকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে কাঠপট্টি গ্রামের কামাল হোসেনের পুত্র।
আজ গজারিয়া গণহত্যা দিবস
আজ মুন্সীগঞ্জের গজারিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকবাহিনী বাংলাদেশের যেসব জায়গায় গণহত্যা চালায় এর মধ্যে গজারিয়া হত্যাযজ্ঞ অন্যতম। এ দিনে পাক হানাদার বাহিনী মুন্সীগঞ্জে প্রবেশের সময় গজারিয়ার ফুলদী নদীর পাড়ে গোসাইচর, নয়ননগর, গজারিয়া, কাজীপুরা, বাঁশগাঁও ও বালুরচর গ্রামের ৩৬০ কৃষককে ব্রাশফায়ারে হত্যা করেছিল।
দিনমান তাহসান
ব্যস্ত গায়ক,জনপ্রিয় শিক্ষক তাহসান। দিনরাত ব্যস্ত থাকার পরও কী করে সব কিছু সামলে ফিট থাকছেন, জানালেন নিজেই
কাদের এবার বাপ্পী লাহিড়ী!
অভিনেতা আব্দুল কাদের এবার ভারতীয় সঙ্গীতপরিচালক বাপ্পী লাহিড়ী’র চরিত্রে নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। বিজ্ঞাপনটি র্যাংগস এর ক্যারোকি ম্যাজিক সিং এর।
ফখরুদ্দীনকে ২য় দফা চিঠি পাঠানো হয়েছে
ঢাবিতে সেনা-ছাত্র সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ নং উপ-কমিটির বৈঠকে হাজির হতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে দ্বিতীয় দফা চিঠি পাঠানো হয়েছে। তবে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের কাছে চিঠি পাঠানো হয়েছে কিনা তা জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ নং উপ-কমিটির বৈঠকে হাজির হতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে দ্বিতীয় দফা চিঠি পাঠানো হয়েছে। তবে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের কাছে চিঠি পাঠানো হয়েছে কিনা তা জানা যায়নি।
গজারিয়ায় দু'গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ৩০
মুন্সীগঞ্জের গজারিয়ায় দু'গ্রুপের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় ৩টি দোকানও ভাঙচুর করা হয়। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার ভবানীপুর, নতুনচর ও হোসেন্দী বাজার এলাকায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। গুরুতর আহত হনুফা বেগম, ফকরুদ্দিন, হৃদয়, আক্তারসহ বেশ কয়েকজনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জে পুকুর ইজারা নিয়ে সংঘর্ষে আহত ৫
মুন্সীগঞ্জে পুকুর ইজারা দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। আজ রোববার দুপুরে ইজারাদার ও মালিকানা দাবিদারের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বঙ্গবন্ধুকে হত্যা করেছে নিজামী-মুজাহিদ গং: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদ গং এবং জাতীয় স্বার্থেই যুদ্ধাপরাধী রাজাকার-আলবদরদের বিচার কাজ শুরু করেছে সরকার। আজ রোববার দুপুরে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে মোল্লাবাড়ি গুচ্ছগ্রাম উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Subscribe to:
Posts (Atom)