বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Monday, May 09, 2011
শ্রীনগরে নববধূকে হত্যা, দেবর আটক
মুন্সীগঞ্জের শ্রীনগরে নববধূ আসমা আক্তার নাহিদাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তার স্বামী নাঈম। শনিবার রাতে উপজেলার পাটাভোগ গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ দেবর নাহিদকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী নাঈম পলাতক রয়েছে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জের অপহৃত স্কুল ছাত্রী ভোলায় উদ্ধার, গ্রেফতার ২
মুন্সীগঞ্জের অপহৃত স্কুল ছাত্রী উর্মি খাতুনকে ভোলা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় অপহরণ মামলার আসামি প্রেমিক রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার তাদের মুন্সীগঞ্জে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে এসআই মিজানের নেতৃত্বে মুন্সীগঞ্জ পুলিশ ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের সহযোগিতায় উপজেলার কাচিয়া গ্রামের সাগর নামে এক যুবকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অপহৃত ছাত্রীকে উদ্ধার ও রাব্বিকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জে যুবলীগ নেতা প্রহৃতের ঘটনায় মামলা
মুন্সীগঞ্জে যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ রোববার যুবলীগ নেতার স্ত্রী রোখসানা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জানা গেছে, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন আসন্ন চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ গ্রাম গুহেরকান্দি থেকে ইউপি সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
‘রক্তকরবী’ রবিঠাকুরের এক অনবদ্য সৃষ্টি
রবীন্দ্রনাথের সার্ধশতজন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাট্যদল প্রাঙ্গণে মোর প্রযোজিত রবিঠাকুরের ‘রক্তকরবী’। এ নাটকে নির্দেশনার পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করেছেন নূনা আফরোজ। নাটক ও প্রাসঙ্গিক কিছু বিষয়ে আজকের ‘হ্যালোঃ’ বিভাগে কথা বলেছেন তিনি
Sunday, May 08, 2011
সড়ক ভবনের জমি বেদখল
মুন্সীগঞ্জে ভাড়া বাড়িতে অফিস
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব জমি থাকা সত্ত্বেও এখন ভাড়া বাড়িতে অফিস চলছে গাদাগাদি করে। এতে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শহরের উপকণ্ঠ সদর উপজেলার মুক্তারপুরের পঞ্চসার মৌজায় ৩ একর ২১ শতাংশ জমি অধিগ্রহণ করা হয় ৬৭ লাখ টাকায়। ২০০৩ সালের ঘটনা এটি। নিচু এই জমিতে সড়ক বিভাগ আরও ৮৯ লাখ টাকা খরচায় মাটি ভরাট করে জমির দখল নিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয়।
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব জমি থাকা সত্ত্বেও এখন ভাড়া বাড়িতে অফিস চলছে গাদাগাদি করে। এতে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শহরের উপকণ্ঠ সদর উপজেলার মুক্তারপুরের পঞ্চসার মৌজায় ৩ একর ২১ শতাংশ জমি অধিগ্রহণ করা হয় ৬৭ লাখ টাকায়। ২০০৩ সালের ঘটনা এটি। নিচু এই জমিতে সড়ক বিভাগ আরও ৮৯ লাখ টাকা খরচায় মাটি ভরাট করে জমির দখল নিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয়।
গজারিয়ায় দু’টি শ্রমিক গ্রুপের সংঘর্ষে আহত ১৫, আটক ১
মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শনিবার দুটি শ্রমিক গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরিফ নামে এক শ্রমিককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বালু ও শিল্প শ্রমিকদের মধ্যে ওই সংঘর্ষ বাঁধে।
দুরন্ত শৈশব স্মৃতি - রাহমান মনি
(বিশ্ব মা দিবসে সকল মা'কে উত্সর্গ)
পরের গাছে ঢিলটি মেরে,
ফলটি যখন নিতাম পেড়ে,
চোখ থাকতো আশে পাশে,
যদি বা কেউ ছুটে আসে।
পরের গাছে ঢিলটি মেরে,
ফলটি যখন নিতাম পেড়ে,
চোখ থাকতো আশে পাশে,
যদি বা কেউ ছুটে আসে।
মুন্সীগঞ্জে আ’লীগ কর্মী কর্তৃক যুবলীগ নেতা প্রহৃত
মুন্সীগঞ্জে আ’লীগ কর্মী কর্তৃক যুবলীগ নেতা প্রহৃত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার মুন্সীরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
টঙ্গিবাড়িতে ১৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বৃত্তিপ্রাপ্ত ১৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার উপজেলার বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ওই শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
Subscribe to:
Posts (Atom)