বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Thursday, May 05, 2011
মেঘনার কুখ্যাত ডাকাত আলমগীর ৩ সহযোগীসহ গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর আলমগীরা ডাকাত বাহিনীর প্রধান ও কুখ্যাত ডাকাত সর্দার আলমগীর হোসেন (৩৪) তিন সহযোগীসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এ সময় লুন্ঠিত ১২ টি মোবাইল ফোনসেট ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বুধবার ভোরে গজারিয়া থানায় আনা হয়।
টঙ্গীবাড়িতে মঠের চূড়ার ২ তাম্র বল চুরি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সাড়ে ৩শ’ বছরের পুরনো আউটশাহী এলাকায় মঠের চূড়া থেকে গোলাকৃতির মূল্যবান ২টি তাম্র বল চুরি হয়েছে। প্রায় দেড়’শ ফুট উচ্চতার ওই মঠের চূড়ায় বুধবার সকাল থেকে এলাকাবাসী তাম্র বল ২টি দেখতে পাচ্ছে না। এলাকাবাসীর ধারণা, গতকাল মঙ্গলবার রাতের আঁধারে যে কোনো সময় সংঘবদ্ধ একটি চক্র মঠের ওই তাম্র বল দু’টি চুরি করেছে। টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী মঠটি ওই এলাকার ঐতিহ্যবাহী একটি মঠ। সাড়ে ৩শ’ বছর আগে মঠটি সেখানকার হিন্দু জমিদাররা তৈরি করেন।
শ্রীনগরে সন্ত্রাসী হামলায় নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগরের লস্কপুর গ্রামে সন্ত্রাসী হামলায় মীর কাশেম (৫০) নামে এ ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় বুধবার নিহতের ভাই মীর লতিফ শ্রীনগর থানায় হত্যা মামলা রুজু করেছেন। জানা গেছে, রিকশা বেচাকেনা নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে শ্রীনগর উপজেলার লস্করপুর গ্রামে মীর কাশেমকে একই গ্রামের ইমান আলী গং মাথায় আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় মীর কাশেমকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জে ২ মাদক বিক্রেতার জেল হাজত
মুন্সীগঞ্জে পৃথকভাবে আটক সবুজ মোল্লা ও ইউছুফ নামে ২ মাদক বিক্রেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Wednesday, May 04, 2011
চলচ্চিত্রে অভিনয়ে তাহসান
প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন সংগীত ভুবনের জনপ্রিয় তারকা তাহসান। এতে তার বিপরীতে অভিনয় করছেন চলচ্চিত্রের এ সময়ের সর্বাধিক গ্রহণযোগ্য নায়িকা পূর্ণিমা। চলচ্চিত্রের নাম ‘টু বি কন্টিনিউড’।
আলাউদ্দিন আলীর সুরে আসছে একসঙ্গে দুটি অ্যালবাম
একসঙ্গে দুটি অডিও অ্যালবাম তৈরি করলেন বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী। দুটোই মিশ্র অ্যালবাম। এর মধ্যে 'হৃদয়ের গান-১' অ্যালবাম সাজানো হয়েছে শুধু দেশের গান নিয়ে।
মুন্সীগঞ্জে স্কুল উদ্বোধন
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম, ইদ্রিস আলী এমপি বলেছেন, দেশে শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের বহুল প্রতিক্ষীত হাটলক্ষ্মীগঞ্জ বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস,
ফয়েজ আহমেদের জন্মবার্ষিকী উদযাপিত
গতকাল সোমবার ছিল প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহমেদের ৮৩তম জন্মবার্ষিকী। সকালে শুভানুধ্যায়ীদের অনেকেই ফুল, মিষ্টি আর কেক নিয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তাঁর সোবহানবাগের বাসভবনে।
সিরাজদিখানে ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দু’গ্রুপের সংঘর্ষ অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Subscribe to:
Posts (Atom)