Tuesday, May 03, 2011

মুন্সীগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘সড়ক নিরাপত্তামূলক’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জে ঢাকা অভিমুখী চরমোনাই পীরের সমর্থকদের পুলিশের বাধা

মুন্সীগঞ্জে পুলিশি বাধার কারণে ঢাকা আসতে পারেনি চরমোনাই পীরের সমর্থকরা। সোমবার সকাল থেকে শহরের লিচুতলা এলাকায় বাস স্ট্যান্ড, মুক্তারপুর ও মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পৃথকভাবে পুলিশ তাদের ঢাকা আসতে বাধা দেয়।

মুন্সীগঞ্জে পুলিশি বাধায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল পণ্ড

পুলিশের বাধায় সোমবার মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করতে পারেনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ঢাকার মুক্তাঙ্গনে দলীয়কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়। প্রথমে শহরের সুপার মার্কেট এলাকায় বেলা ১১টার দিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিলে তাতে বাধা দেয় পুলিশ।

সিরাজদিখানে ৫টি দোকানে চুরি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজলোর সন্তোষপাড়া এলাকায় এ চুরি সংঘটিত হয়। তবে এ ঘটনায় আজ সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি।

Monday, May 02, 2011

120 maunds jatka seized in Dhaleswary river

Members of Coast Guard and fisheries directorate in a joint drive seized 120 maumds jatka (hilsa fry) from three passengers launches in Dhaleswary river near Muktapur in Sadar upazila today (Monday).

ধলেশ্বরী নদীতে কোকোসহ ৩ লঞ্চ থেকে ১শ’ ২০ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবোঝাই ৩টি লঞ্চ থেকে সোমবার সকালে ১শ’ ২০ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সদস্যরা সোমবার ভোর থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করে। পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস কর্মকর্তা মর্জিনা বেগমের কাছে আটক জাটকাগুলো হস্তান্তর করা হয়।

শুভ জন্মদিন ফয়েজ আহমেদ

মুন্সীগঞ্জে শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গির আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

লৌহজংয়ে বাস চাপায় শিশু নিহত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাস চাপায় অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার পূর্ব ভোগদিয়া জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আজ ঢাকা থেকে গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বালিগাঁও যাওয়ার পথে বাসটি পূর্ব ভোগদিয়া এলাকায় পৌঁছলে বাসটি অজ্ঞাতনামা ৬/৭ বছরের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। ঘটনার সময় নিহত শিশুটি রাস্তা পার হচ্ছিল বলে স্থানীয়রা জানায়।