Monday, May 02, 2011

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢীখালে অগ্নিকাণ্ডে ১৫টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার রাঢীখাল মাদ্রাসার কাছের একটি মার্কেটে দুপুর ২টার দিকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মুদির দোকান, ফোন-ফ্যাক্সের দোকান, স্টেশনারিসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফয়েজ আহমদের জন্মদিন পালন করবে জাতীয় প্রেসক্লাব

আগামীকাল প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহ্মদের ৮৪তম জন্মদিন। দিনটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী বিকাল ৩টায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ধলেশ্বরী নদীতে ৬৮ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ৬৮ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ রোববার সকালে কাটপট্রি লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকাগুলো আটক করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে সেগুলো নারায়ণগঞ্জের পাগলায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

পদ্মা-মেঘনার মোহনায় জলদস্যুদের হামলায় ১২ জেলে আহত

মুন্সীগঞ্জের সীমান্তবর্তী পদ্মা ও মেঘনা নদীর মোহনায় জলদস্যুদের হামলায় ১২ জন জেলে আহত হয়েছে। আজ রোববার ভোরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কামাল নামের এক জেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত বসির, মোহাম্মদ, হারুন, মনা, সুন্দর আলী, কুমারসহ বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

Sunday, May 01, 2011

কেমন আছেন টেলিসামাদ

অভিনয়, গান ও নাচ দিয়ে যেসব তারকা হাজার দর্শকের মন জয় করেছিলেন। হয়তো বয়সের ভারে কিংবা সময়ের উল্টো হাওয়ায় তারা এই মাধ্যম থেকে অনেক দূরে।

জলদস্যু আতঙ্কে ৩ দিন ধরে মাছ ধরতে পারছে না শতাধিক জেলে

জলদস্যু আতঙ্কে গত তিন দিন ধরে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরতে পারছে না মুন্সীগঞ্জের শতাধিক জেলে। সদর উপজেলার আধারা ও বাংলাবাজার ইউনিয়ন ঘেষাঁ পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরেীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করছে জেলেরা। গত তিন দিন ধরে নদীতে মাছ ধরতে না পারায় পরিবার পরিজন নিয়ে দুই শতাধিক জেলে পরিবার পড়েছে বিপাকে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তার সংকটের কারণে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাত্র ৫/৬ জন ডাক্তার দিয়ে প্রতিদিন কয়েকশ’ রোগীকে চিকিৎসা দিতে না পেরে চাপ এড়াতে সিরিয়াস রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দিচ্ছে কর্তৃপক্ষ।