Wednesday, May 18, 2011

লৌহজংয়ে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে দু’টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিখোঁজ হয়েছে। সোমবার রাতে উপজেলার ডহুরী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, পদ্মা নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে বিপরীতগামী একটি যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অজ্ঞাত এক মহিলা যাত্রী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। এ সময় ১২ জন আহত হয়। থানার সেকেন্ড অফিসার এসআই কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিখোঁজ মহিলার সন্ধান পাওয়া যায়নি।

শ্রীনগরে আ’লীগের দুই নেতার হাতাহাতি

মুন্সীগঞ্জের শ্রীনগরে আ’লীগের স্থানীয় দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভাগ্যকুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় ভাগ্যকুল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুলকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেয়া হয়। কিন্তু উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক সামছুল আলম সবজল

বালু উত্তোলন বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল

৩ ড্রেজার ভাংচুর, ২ শ্রমিক আহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় নারীরা ঝাড়ু মিছিল করেছেন। এসময়ে গ্রামবাসী হামলা চালিয়ে বালু উত্তোলনে নিয়োজিত ৩টি ড্রেজারও ভাংচুর করেছে।

Tuesday, May 17, 2011

আধারায় তুচ্ছ ঘটনায় চাচির মামলা, গ্রেফতার ১

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় সোমবার রাতে এইচএসসি পরীক্ষার্থী তানিয়া আক্তারসহ ৬ জনকে আসামি করে এক চাচি মামলা দায়ের করেছে। এ ঘটনায় রাতেই তানিয়ার পিতা সোহরাবকে পুলিশ গ্রেফতার করে। সদর থানার সেকেন্ড অফিসার সুলতান আহমেদ জানান, সদরের আধারা ইউনিয়নের তাতিকান্দি গ্রামে সোমবার বিকেলে বাড়ির সীমানার গাছের আম নিয়ে তানিয়া আক্তারের সঙ্গে তার চাচি শাহনাজের ঝগড়া হয়।