Tuesday, May 31, 2011

সিরাজদীখানে গোলযোগে ১৫ মিনিটের জন্য ভোটগ্রহণ স্থগিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার দু’টি ভোটকেন্দ্রে মঙ্গলবার দুপুরে ১৫ মিনিট বন্ধ থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কোলা ইউনিয়নের হাতার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লতুবদি ইউনিয়নের চর নিমতলা কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সিরাজদিখানে ইউপি নির্বাচনের ভোট উৎসব শুরু

দেশব্যাপী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় পর্বে মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের ১০টি ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

Elections to 131 Union Parishads begin

Elections to 131 Union Parishads in 17 districts began Tuesday under the second phase of the staggering polling. The polls began at about 8:00am, which will continue till 4:00pm without any break.

৪ জুন অডিও সিডিতে ‘আহ্বান’

কথা ছিল, কাল ১ জুন হাবিবের তৃতীয় একক অ্যালবাম আহ্বান অডিও সিডি আকারে বাজারে আসবে। জানা গেছে, কাল বুধবার অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে, তবে শ্রোতারা তা হাতে পাবে ৪ জুন।

আপন - রাহমান মনি

বৌয়ের জায়গায় বৌ থাকবে
বোনের জায়গায় বোন।
স্ব স্থানে আর, স্বমহিমায়
সবাই যে আপন।

সিরাজদিখানে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের চর বয়রাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকের সমর্থকরা জাল ভোট দিতে আসে। এ সময় বিএনপি সমর্থিত মোজার হোসেন সমর্থকরা বাধা দেয়।

'দেবদাস'র শুটিং শেষ

চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম 'দেবদাস'র শুটিং সম্পন্ন করেছেন। ২৭ মে পুবাইলের একটি বটবৃক্ষের নিচে 'দেবদাস' ছবির শেষ দৃশ্য অর্থাৎ দেবদাসের মৃত্যুদৃশ্যের চিত্রায়নের মাধ্যমে ছবিটির কাজ শেষ করেছেন তিনি।

ভাগ্যকূলকে রক্ষা করতে চাই

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: প্রমত্তা পদ্মার ভয়াবহ ভাঙনে গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের একাধিক গ্রাম, কৃষি জমি, ভাগ্যকূল বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, বসত বাড়িঘরসহ বহু স্থাপনা। পদ্মার ভাঙনের করাল গ্রাসে এখনও হুমকির মুখে রয়েছে আরও অনেক সম্পদ। এ এলাকার বহু মানুষ ভিটেমাটি,

খোকার অনেক গুণ!

এজাজুল হক মুকুল
সাংগঠনিক দক্ষতা, বুদ্ধিমত্তা ও কৌশলী ভূমিকার জন্য প্রতিপক্ষকে পেছনে ফেলে বার বার বিএনপির রাজনীতিতে এগিয়ে গেছেন সাদেক হোসেন খোকা। ১/১১-তে বিতর্কিত ভূমিকার পর দলের অভ্যন্তরে তার বিরুদ্ধে নানা রকম প্রচারণা সত্ত্বেও সবকিছুকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন।

হাবিবের সুরে সেরাকণ্ঠ-ক্ষুদে গানরাজ

'প্রাণের ভেতর বান জেগেছে, চুমুকে চুমুকে প্রাণ জেগেছে'- এটি প্রাণ ম্যাংগো জুস বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল। হাবিবের কম্পোজিশনে এ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন ২০০৯ সালের চ্যানেল আই

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা

মুন্সিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, অবৈধ অস্ত্রের ব্যবহার ও পেশিশক্তির প্রভাবসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। জেলার চারজন সাংসদের কেউই সভায় উপস্থিত ছিলেন না।

ঈদে বালামের চতুর্থ অ্যালবাম

বালাম এখন প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত টানা কাজ করছেন। এই সময়টায় তিনি স্টুডিওতেই কাটান নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ নিয়ে। বালাম জানালেন, অ্যালবামটি তিনি এবারের ঈদে শ্রোতাদের হাতে তুলে দিতে চান।

মুন্সীগঞ্জে হত্যার দায়ে স্বামীর যাবজীবন

মুন্সীগঞ্জে স্ত্রী নূরজাহানকে হত্যা করায় স্বামী ডালিম উদ্দিনকে যাবজীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। এছাড়া ডালিমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শ্বশুর বাহারুল্লাহ ও শাশুড়ী আছিয়া বেগগ খালাস দেওয়া হয়।

Monday, May 30, 2011

বাসাইল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত ৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সোমবার দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল ইউনিয়নের চরগুলিয়া নামাহাটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ও শামসুল আরেফীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

বাংলাবাজারে ঋণ খেলাপীর অভিযোগে ৪ জনের মনোনয়ন বাতিল

ইউপি নির্বাচন
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার বেলা ১১টার দিকে বাবা-ছেলে ও স্বামী-স্ত্রীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই ইউনিয়নের নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতায় এবার কেউ থাকছেন না।

অতঃপর হাবিবের সুরে ন্যান্সির একক

বছর দেড়েক আগে প্রথম এককে দারুণভাবে মার খেয়েছেন প্লে-ব্যাকের চলতি সময়ের অন্যতম সফল গায়িকা ন্যান্সি। গেল সাড়ে তিন বছরে হাবিবের সুর-সংগীতে একের পর এক চলচ্চিত্রের হিট-মেগাহিট

মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম মুন্সীগঞ্জে শুরম্ন হয়েছে। রবিবার শহরের পাঘড়িয়াকান্দিস্থ আঞ্চলিক অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাসপোর্ট ও ভিসা বিভাগের পরিচালক উপসচিব মোঃ সিরাজউদ্দিন ও প্রকল্প পরিচালক (এমআরপি এ্যান্ড এমআরভি) কর্নেল রাশেদুল ইসলাম।

উন্নয়নমুখী ইউনিয়ন হবে কোলাপাড়া

মো. আরিফ হোসেন, শ্রীনগর থেকে : মো. আতিকুর রহমান নান্নু একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসাবে পরিচিত। তিনি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের সাধারণ সম্পাদক। এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে অনেকদিন ধরে সম্পৃক্ত। শ্রীনগর উপজেলার অবহেলিত জনপদ কোলাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগণের দাবির মুখে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

উন্নয়নই লক্ষ্য

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: এসএম আমজাদ হোসাইন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সদস্য ও দাতা সদস্যসহ আজীবন সদস্য। তিনি এলাকার, ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার রয়েছে আশাতীত অবদান।

মুন্সীগঞ্জে ১ লাখ ৬৩ হাজার ৩শ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে

মুন্সীগঞ্জে ১ লাখ ৬৩ হাজার ৩শ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আরো ১ লাখ ৩৭ হাজার ৩শ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আজ রোববার সকালে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহজাহান মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে আজ থেকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

আধারা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ইউপি সদস্য প্রার্থীর ৬ সমর্থক আহত

আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের এক সদস্য প্রার্থীর সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীর ৬ সমর্থক আহত হয়েছে। আজ রোববার দুপুরে ইউনিয়নের ৫নং ওয়ার্ডেও বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সুজন ও ডালিম নামের ২ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদস্য প্রার্থী দীন ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ি নিয়ে প্রচারণা

আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন এক চেয়ারম্যান প্রার্থী। আজ রোববার দুপুরে ছাত্রলীগ নেতা ও সোনারং-টঙ্গিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাহাত খান রুবেল উপজেলা নির্বাহি কর্মকর্তা ও রির্টানিং অফিসারের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

তারকার প্রিয় টেলি সামাদ

প্রিয় কবি: রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতা পড়তে আমার ভালো লাগে।
প্রিয় লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রিয় বই: দেবদাস

আজম খান ফিরে আসুন সুস্থ হয়ে

সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র পপ সম্রাট আজম খান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তাকে। চলছে চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণ। আজম খান আবার সুস্থ হয়ে ফিরে আসুন

বিপর্যয়ে মুন্সিগঞ্জের নদী ও মানুষ

সিমেন্ট কারখানা থেকে ক্লিঙ্কারপাত
মাহাবুব আলম লিটন, মুন্সিগঞ্জ : চারটি সিমেন্ট কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত ক্লিঙ্কার এখন মুন্সিগঞ্জের মানুষ ও নদীর জন্য মহাবিপদ হয়ে দেখা দিয়েছে। ক্লিঙ্কার ধূলিঝড় হয়ে চারপাশের জনবসতির ক্ষতি সাধন করছে এবং ধলেশ্বরী ও শীতলক্ষা নদীর নাব্য নষ্ট করছে।

মুন্সীগঞ্জে ছেলেধরাকে পুলিশে সোপর্দ

মুন্সীগঞ্জ শহরের নয়াপাড়া এলাকায় শনিবার দুপুরে এক ছেলেধরাকে গণপিটুনি দিয়ে পুলিশে সপোর্দ করা হয়েছে। নয়াপাড়ার মনির হাওলাদরের মেয়ে মণিসাকে (৬) নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে। ছেলেধরার নাম নূর হোসেন ওরফে মোস্তফা (৩৭)। তার বাড়ি ঢাকার দোহারে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মোস্তফা দুপুরে মণিসাকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল।

সিরাজদিখানে আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় সমঝোতার লক্ষ্যে পুলিশের পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর শনিবার রাত ও আজ রোববার সকালে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি’র ৫৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। জানা গেছে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে শুক্রবার রাতে সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ, ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদু ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলমাছ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজদিখানে মধ্যরাতে বোমা বিস্ফোরণ এলাকায় আতঙ্ক

সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের ধীরেন বাড়ৈর বাড়িতে গত বৃহস্পতিবার মধ্যরাতে পরপর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরে ৯ জনকে আসামি করে মামলা হলেও এ পর্যন্ত পুলিশ বোমা বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে পারেনি। এ ব্যাপারে ধীরেন বাড়ৈ জানান, ওই রাতে তাঁর বাড়িতে পার্টি ছিল

অসম্প্রদিক সমাজ গড়ার প্রত্যয়ে নজরুলের ১১২তম জন্মজয়ন্তী জাঁকজমকভাবে পালিত

অসম্প্রদিক সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী জাঁকজমকভাবে পালিত হয়েছে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন জাতীয় কবির গানে গানে মুখরিত হয়ে উঠে। কবির হরেক রকমের গানের ছন্দে আলোকিত দেশ গড়ার বানী ছড়িয়ে দেয়া হয়। পরে শিল্পকলা মিলনায়তনে ‘জাগো সুন্দর চির কিশোর’ নাটক মঞ্চস্থ হয়।

Sunday, May 29, 2011

কালজয়ী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন

স্মরণ
কালজয়ী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৯০৮ সালের এইদিনে তিনি পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। তার পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েট করেন।

জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

এসএসসিতে মুন্সীগঞ্জ জেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ শিক্ষাথর্ীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে জাঁকমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মমতাজ বেগম এমপি। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এমকে বাশার।

গজারিয়ায় এমপি ঘোষিত প্রার্থী অবৈধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় সংসদ সদস্য কর্তৃক ঘোষিত ৬ চেয়ারম্যান প্রার্থীকে অবৈধ ঘোষণা করেছেন জেলা আ’লীগের সভাপতি। শনিবার উপজেলা আ’লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে প্রার্থী মনোনয়নে নিষেধাজ্ঞার কারণে দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করার এখতিয়ার হাইকমান্ডের নেই।

টঙ্গীবাড়ীতে ইউ’পি নির্বাচনে চলছে টাকার লড়াই

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে প্রতিটি ইউনিয়নেই বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত প্রার্থী রয়েছে। আগামী ১৩ জুন এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কেন্দ্র করে উপজেলার সর্বত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন।

Saturday, May 28, 2011

গজারিয়া আলীগের কর্মীসভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান খাঁন,

বোলতলী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বোলতলী ইউনিয়নে হাজী নুর হোসেন সিকদার বিনা প্রতিদ্বন্দিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার লৌহজং উপজেলা নির্বাচন অফিস হাজী নুর হোসেন সিকদারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিজ্ঞপ্তি জারি করেন। আগামী ১১ জুন জেলার লৌহজংয়ের বোলতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার কথা ছিল।

সিরাজদিখানে প্রবাসী হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রবাসী ফারুক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফৈনপুরে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় নিহতের বড় ভাই আব্দুর রহিম খুনিদের ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বহিরাগত সন্ত্রাসীদের গুলিতে খুন হন ফৈনপুর এলাকার আব্দুল বারেকের ছেলে প্রবাসী ফারুক।

নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছি

সম্প্রতি প্রকাশিত হয়েছে আলাউদ্দিন আলীর সুর ও সংগীতে দুটি নতুন অ্যালবাম। অ্যালবাম এবং অন্যান্য বিষয় নিয়ে তাঁর সঙ্গে থা বলেছেন রবিউল ইসলাম জীবন
অ্যালবাম দুটি নিয়ে বলুন।

দখলের তালিকায় রাজা বল্লাল সেনের ঐতিহ্যবাহী রামপাল দিঘী

মুন্সীগঞ্জে প্রভাবসালীদের সাথে প্রশাসনের কিছ অসাধু কর্মকর্তাও জড়িত
মুন্সীগঞ্জে প্রভাব সালীদের দাপটে বে-দখল হয়ে যাচ্ছে প্রাচিন বিক্রমপুরের রাজা বল্লাল সেনের ঐতিহ্যবাহী রামপাল দিঘী। দিঘীর চার পাড়ে নির্মান হচ্ছে ঘড় বাড়ী।

সিরাজদিখানের আ'লীগ- বিএনপি সংঘর্ষ : আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়নে আ'লীগ ও বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ভাটিমভোগ ভবানীপুর ও পশ্চিমপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সোহাগ নামের এক যুবককে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শহীদুল, শাহিন ও ইকবালসহ অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখানে নির্বাচনী প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

সাকিল হাসান সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে প্রায় ৮০ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেও প্রার্থীরা কোন বিচার সালিশে যাচ্ছেনা কারন যদি কোন পক্ষ পাতিত্ব হয়ে যায় সেই ভয়ে।

কাজী কসবা গ্রামে ইউপি সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষ: আহত ৮

মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের দক্ষিণ কাজী কসবা গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে দক্ষিণ কাজী কসবা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সোহাগ ও শাওন বেপারীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখানে হিন্দু সমর্থকের বাড়িতে বোমা হামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে চেয়ারম্যান প্রার্থীর হিন্দু সমর্থকের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নয়ানগর গ্রামে ধীরন বাড়ৈইয়ের বাড়িতে পরপর ২টি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনায় ধীরন বাড়ৈই বাদী হয়ে আজ শুক্রবার দুপুরে সিরাজদিখান থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

শ্রীনগরে পুলিশের বাধায় বিএনপি’র প্রস্তুতি সভা পণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বাধার মুখে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা প- হয়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আজ সকালে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপনের লক্ষ্যে

মুন্সীগঞ্জ চরাঞ্চলের ৫টি ইউনিয়নই ঝুঁকিপূর্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের ৫টি ইউনিয়নকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ইউনিয়নগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ চরাঞ্চলের প্রতিটি ইউনিয়নে প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভা অব্যাহত রেখেছে।

Padma Bridge to be utilised for regional transit: Mashiur

Prime Minister's Economic Affairs Adviser Dr Mashiur Rahman Thursday said the proposed Padma Bridge will be utilised for regional transit.

Friday, May 27, 2011

হারায়ে খুঁজি : সত্যেন সেন

গোলাম আশরাফ খান উজ্জ্বল
সবাই আমরা তাকে চিনি বিপ্লবী হিসেবে। সত্যিকার অর্থেই তিনি বিপ্লবী। মেহনতি ও দুখী মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন আমৃত্যু। জীবনের অধিকাংশ সময়ই তিনি জেলে থেকেছেন।

শিশু ধর্ষণ পল্লীবিদ্যুতের ডিজিএম সাময়িক বরখাস্ত

এক শিশু সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির লৌহজং উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার সুভাস চন্দ্র ধরকে (৫০) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির জেনারেল ম্যানেজার ডি কে মনিরুজ্জামান এই ঘটনার সত্যতা স্বীকার করেন। সুভাস চন্দ্র ধরকে সাময়িকভাবে বরখাস্ত করে লৌহজং থেকে প্রত্যাহার করে সিপাইপাড়াস্থ জেলা সমিতির কেন্দ্রীয় অফিসে নিয়ে আসা হয়েছে।

যৌথ চিত্রকলা প্রদর্শনী

রাহমান মনি
'Exposure of art and artist' মূল স্লোগানকে সামনে রেখে জাপানের রাজধানী টোকিও শহরের ইকেবুকুরো Orange গ্যালারিতে বাংলাদেশি তরুণ চিত্রশিল্পীদের পাশাপাশি জাপানি শিল্পীদের চিত্রকলার এক প্রদর্শনী হয়েছে গত ১৪ মে থেকে ১৭ মে পর্যন্ত।

ফারুক হত্যার তিন মাস পরও চার্জশিট দাখিল করেনি পুলিশ

সিরাজদিখানের ফৈইনপুরে সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী ফারুক খুন হওয়ার তিন মাস পরও মামলার চার্জশিট দাখিল করেনি পুলিশ। মামলার বাদী খুরশিদা বেগম খুশি জানান, তাঁর স্বামী ফারুক ২৫ ফেব্রুয়ারি দোকানে চা খাওয়ার সময় আসামিরা গুলি করে তাঁকে হত্যা করে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা করা হয়েছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

ভবেরচর হবে আদর্শ ইউনিয়ন

অধ্যাপক মো. আলীনুর ইসলাম চৌধুরী একজন সমাজসেবক, সফল ব্যবসায়ী। তিনি পড়াশোনা শেষে কিছুকাল কলেজে অধ্যাপনা করেন। পাশাপাশি তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি গ্রামবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তাই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি পরোপকারী ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।