আরিফ হোসেন: শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুই ডাকাত ও তাদের দেওয়া তথ্য অনুযাযী অপর এক ডাকাতকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাও গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Thursday, December 25, 2014
শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ জন আহত : ৩ ডাকাত আটক
আরিফ হোসেন: শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুই ডাকাত ও তাদের দেওয়া তথ্য অনুযাযী অপর এক ডাকাতকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাও গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।
লৌহজং স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে মাদক সেবীদের উৎপাত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে মাদক সেবীদের উৎপাত বেড়ে গেছে। এক শ্রেনীর বখাটে উঠতি বয়সের লোকজন স্বাস্থ্য কেন্দ্রের কম্পাউন্ডের অভ্যন্তরে বসে মাদক বেচা-কেনা ও সেবন করছে। বুধবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় স্বাস্থ্য কর্মকর্তার এ রকম বক্তব্যে সভায় সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
এমআই সিমেন্ট এর ২০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এমআই সিমেন্ট ফ্যঠক্টরী (ক্রাউন সিমেন্ট) লি: কোম্পানির ২০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ উপকন্ঠ পশ্চিম মুক্তারপুর এলাকার ফ্যাক্টরী প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
Wednesday, December 24, 2014
আমার মামা চেয়ারম্যান, পারলে কিছু কইরেন : টিক্কা পিস্তলের হুঙ্কার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের কাক্সাগ্রা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী আতঙ্কে দিন কাটাচ্ছে ৬ হিন্দু পরিবারসহ বেশ কয়েকটি পরিবার। হিন্দু পরিবারে জমি দখল করে বানানো হয়েছে মাদক ও জুয়ার আসর।
শ্রীনগরের ষোলঘর বিদ্যালয়ে ৪৪তম জাতীয় ক্রীড়া আসর
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার ৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসার উপজেলা পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া আসর বসে ছিল। এতে শ্রীনগর উপজেলার ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ক্রীড়াবিদ অংশ নেয়।
'Bhutan to supply stones for Padma Bridge'
Bhutan would supply stones for constructing the much-talked about Padma Bridge, said Pema Choden, Bhutanese ambassador in Dhaka.
Padma claimants being robbed by government staff
Recipients having to pay 10-20% as bribes to get land acquisition compensation
Like the old saying “you cannot have an omelette unless you break the egg,” thousands of poor families in Madaripur
সিরাজদিখানে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায়
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪ টি কলেজের মধ্যে ২ টি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি ১৬১০ টাকা হলেও আদায় করা হচ্ছে কয়েকগুন বেশী টাকা।
ঢাকায় ট্রেনের ধাক্কায় রানা শফিউল্লাহ কলেজের প্রভাষকের বাবা নিহত
অফিসের কাজে ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় মারা গেলেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. জুনায়েদের বাবা মাহবুবুল হক (৬৫)।
মুন্সীগঞ্জে উৎসে আয়কর কর্তন সংক্রান্ত মতবিনিময়
মুন্সীগঞ্জে উৎসে আয়কর কর্তন সংক্রান্ত মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে আযোজিত নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী যুগ্ম কর কমিশনার সাধন কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী যুগ্ম কর কমিশনার মোঃ শামসুল আলম, এডিসি মো. কুদ্দুস আলী সরকার,
ঢাকা-মাওয়া মহাসড়কে বাস দুর্ঘটনায় ৮ ব্যক্তি আহত
মঙ্গলবার ঢাকা-মাওয়া মহাসড়কে বাস দুর্ঘটনায় ৮ ব্যক্তি আহত হয়েছে। আহতদেরকে শ্রীনগর ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। শ্রীনগর থানার এইআই আকবর হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার হাসাড়া কলেজ গেট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাওয়াগামী ইলিশ পরিবহনের
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল
মোজাম্মেল হোসেন সজল: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে মুন্সীগঞ্জে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মাওয়া ঘাটে লাশের গাড়িতে ছিনতাই : ৬ পুলিশের বিরুদ্ধে মামলা
লাশ বহনকারী গাড়িতে থাকা স্বজনদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছয় পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে লাশ বহনকারী গাড়িতে মারধরের শিকার মো. শফিকুল ইসলাম মামলাটি করেন।
পদ্মা সেতুতে ভুটান উৎকৃষ্টমানের পাথর দিয়ে সহায়তা করবে : ভুটান রাষ্ট্রদূত
ভুটান যমুনা সেতুর মতো পদ্মা সেতুতেও উৎকৃষ্টমানের পাথর দিয়ে সহায়তা করবে বলে জানিয়েছেন ভুটানের রাষ্টদূত পেমা ছোদেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধদের উপজেলা নির্বাহী অফিসারের শীতবস্ত্র উপহার
জহিরুল ইসলাম: টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজেস্ব ফ্যাক্টরীতে তৈরী উন্নতমানের ২৭০ পিছ সুইয়েটার রোববার সকালে টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধাদের মধে্ শীতকালিন উপহার হিসাবে বিতরণ করেছেন।
Tuesday, December 23, 2014
ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিচ্ছে সরকারি কর্মচারীরা : পদ্মা সেতু
কথায় অাছে, 'তুমি একটা ওমলেট বানাতে পারবে না, যতক্ষণ না ডিমটা ভাঙছো'। ঠিক তেমনই মাদারীপুরের হাজারো দরিদ্র পরিবার তাদের জীবনযাত্রা অাজীবনের জন্য পরিবর্তন হবে- এই অাশায় পদ্মা সেতুর জন্য তাদের জমি দিয়ে দিয়েছেন।
নিউইয়র্কের বাংলা 'বইমেলা' - ড. জ্যোতিপ্রকাশ দত্ত
প্রবাসী বাঙালির বাংলা বই পাঠের আগ্রহ বুঝি অতুলনীয়। বাংলা গান শোনার কি বাংলা ছবি দেখারও। না হলে এই ১৭ বছরের মধ্যে নিউইয়র্কে 'মুক্তধারা'র বইমেলা যে পরিচিতি লাভ করেছে কি সেটি যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় শহরেও যে ছড়িয়ে পড়েছে, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না।
সদর থানার ওসির প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জের মতবিনিময় সভা হয়েছে। আজ সোমবার রাত সোয়া ৮টায় মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ফকির তার রুমে এ মতবিনিময় সভা করেন।
প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দিন দিন অশান্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে
জাহাঙ্গীর আলম: মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার শতাব্দী প্রাচীন আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়। এ দেশের অনেক জ্ঞানী আর গুনীদের বিদ্যাপিঠটিতে প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দিন দিন অশান্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে।
লৌহজং উপজেলার পয়সা উচ্চ বিদ্যালয়ের বিজয় দিবসের আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষে লৌহজং উপজেলার পয়সা উচ্চ বিদ্যালয়ে এক বিশাল ও মনোরম ডিসপ্লের আয়োজন করেন সোমবার। ডিসপ্লে শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
টঙ্গীবাড়ীর পাঁচগাওয়ের শিক্ষানুরাগী এক যুবকের নাম পিয়ার হোসেন সৌরভ
জাহাঙ্গীর আলম: সম্মান মূল্যবান জিনিস তা পেতে হলে পড়তে হবে, জানতে হবে। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিনাঞ্চলের বিপদগামী যুবকদের ধ্বংসাত্বক কার্যকলাপ থেকে প্রকৃত মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সমবয়সী,
ঢাকায় সমাবেশ সফল করতে লৌহজং উপজেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা
১ জানুয়ারী ঢাকায় জাতীয় পার্টির সমাবেশ সফল করতে সোমবার লৌহজং উপজেলা জাতীয় পার্টি এক প্রস্তুতি সভার আয়োজন করে মাওয়া জাতীয় পার্টির কার্যালয়ে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম হাওলাদারের
মুন্সীগঞ্জ হবে এরশাদের জাতীয় পার্টির দুর্গ
১ জানুয়ারি ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশে যোগদান উপলক্ষে ভবেরচর মিয়াজী মার্কেট প্রাঙ্গণে রোববার গজারিয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আল এমরান পাঠানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শফিকুল ইসলাম, হান্নান খান, আমির হোসেন, অ্যাডভোকেট শামিম ফরাজী, শামসুল হক দর্জী,
শিল্প প্রতিষ্ঠানের মালিক ও পরিচালনা পর্ষদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রোববার বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকদের সঙ্গে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প কারখানায় চাঁদাবাজি, শ্রমিক অসন্তোষ, সন্ত্রাসী এবং মাদকাসক্ত কর্মকান্ডের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
গজারিয়ায় বাল্য বিয়ে দেয়ায় মাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অষ্টম শ্রেণির মেয়েকে বিয়ে দেয়ার আয়োজন করার অপরাধে মাকে জরিমানা করার খবর পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইরকান্দি গ্রামের আলী নূর মিয়ার মেয়ে স্থানীয় বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সীমা আক্তার
তারেক এর শাস্তির দাবীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ন্য বক্তব্য প্রদান করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাস্তির দাবীতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল, স্বারকলিপি প্রদান ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
মুন্সীগঞ্জে হোমযজ্ঞ ও ধর্মসভার দুই দিনের আয়োজন সম্পন্ন
মুন্সীগঞ্জে হোমযজ্ঞ ও ধর্মসভার দুই দিনের আয়োজন শেষ হয়েছে। শহরের দেওভোগ এলাকার মাধব দেবনাথের বাড়ির অঙিনায় রবিবার দুপুর সাড়ে ১২টায় এই হোমযজ্ঞ ও ধর্মসভা শুরু হয়। মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সোমবার দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হয়।
সিরাজদীখানের গয়াতলা গ্রামে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষতি
৫৬০টি ব্রয়লার মুরগীসহ ২টি খামার পুরে ছাইইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা গ্রামে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভয়াবহ অগ্নিকান্ডে আব্দুল রব দেওয়ানের ২টি মুরগীর খামারসহ ৫৬০টি ব্রযলার মুরগী ভস্মীভ’ত হয়েছে।
টঙ্গীবাড়ীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ডিএম বেলায়েত শাহিনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে রোববার টঙ্গীবাড়ী উপজেলা শহিদ মিনার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ।
কালাচান্দের আখড়া ও রাধাকৃষ্ণ মন্দিরে শেষ হলো ৫ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলায় লতব্দী ইউনিয়নের কালাচান্দের আখড়া ও রাধাকৃষ্ণ মন্দিরে শেষ হলো বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান ও উৎসব। সোমবার সমাপনী দিনে আখড়া চত্বরে ছিল গ্রামীণ মেলাসহ নানা আয়োজন।
সিরাজদীখানে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ
ইমতিয়াজ বাবুল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে সিরাজদীখান উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
Monday, December 22, 2014
মাওয়া ঘাটে পদ্মার রুপালি রানী
হাবিবুল্লাহ ফাহাদ: ‘তো দাদা, পদ্মার পাড়ে গিয়েছেন কিন্তু রুপালি রানীর গল্প বলবেন না তা কি হয়? বলুন না কেমন খেলেন, খুব তেলতেলে ছিল নিশ্চয়ই? আহ্! কত্তদিন চোখে পড়ে না বিশাল বপুর ইলিশ। সব কেমন হারিয়ে যাচ্ছে, তাই না?’
রতনপুরে একই পরিবারের ৩ জনকে অচেতন করে সর্বস্ব লুট
মুন্সীগঞ্জে একই পরিবারের তিনজনকে অচেতন করে দেড় লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে কাজের লোক। অচেতন নাসির বেপারি (৬০), তার স্ত্রী রীপা বেগম (৫০) ও নাতি জলক (২০)-কে অচেতন অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান প্রেসক্লাবের সহ-সভাপতি বাবুল গুরুতর আহত
সেলিনা ইসলাম: সিরাজদিখান প্রেসক্লাবের সহ সভাপতি ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা কে এন ইসলাম বাবুল গতকাল বেলা ১২ টায় মটর সাইকেলের সাথে এক অটোরিক্সার সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন।
বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ
বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে শহর ছাত্রলীগ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ প্রতিবাদ কর্মসূচী পালন করে তারা।
Tk 10bn libel against Tarique over Razakar comment
A libel suit has been filed against BNP’s Tarique Rahman in Munshiganj for calling Bangabandhu Sheikh Mujibur Rahman a ‘Razakar’.
গজারিয়া উপজেলা ছাত্রলীগের তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ
সম্প্রতি বঙ্গবন্ধু সম্পর্কে তারেক জিয়ার দেয়া বক্তব্যের প্রতিবাদে রোববার সকাল এগারোটায় গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তারেকের কুশপুত্তলিকা দাহ, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বকেয়া বেতন পরিশোধ না করে কাশেম আলী টেক্সটাইল মিল বন্ধ
মুন্সীগঞ্জের গজারিয়ায় কাশেম আলী টেক্সটাইল মিলের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে রাতের আধারে মিলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় অবস্থিত কাশেম আলী স্পিনিং মিলসটি অনিয়ম আর দূর্নীতির মধ্যে কয়েকবার মালিক পক্ষ বিক্রির সিদ্ধান্ত নিলেও মিলটি চালিয়ে যাচ্ছিলেন মিলের ম্যানেজার হারুন মোল্লা।
দুই পাশের ইটভাটাগুলোর দূষণে ইছামতি এখন হারিয়ে যেতে বসেছে
রুবেল ভুইয়া: মুন্সীগঞ্জের কাটপট্টি থেকে সিরাজদিখানের বালুরচর পর্যন্ত ইছামতির দুই পাশের ইটভাটাগুলোর দূষণে ইছামতি এখন হারিয়ে যেতে বসেছে। ইছামতি নদীর তীর দখল করে গড়ে ওঠেছে শতাধিক ইটভাটার দাপটে মরা খালে পরিণত হয়েছে ইছামতি।
Sunday, December 21, 2014
নতুন কর্মক্ষেত্রের জন্য ৬৪ জেলায় কম্পিউটার ও ভাষা ল্যাব হচ্ছে
নতুন নতুন কর্মক্ষেত্রের জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হচ্ছে।
অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি নাছিবুল ইসলাম নোবেল বাদী হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জেলা আমলী আদালত-১-এ মামলা দায়ের করেন।
2 die in Gazaria road accident
The driver and the helper of a truck were crushed under their own truck at Baluakandi area on Dhaka-Chittagong highway in Gazaria upazila of the district on Saturday morning.
পালবাড়িতে বাংলাদেশ ইতালি আর্ট ফেষ্টিব্যাল ছবি প্রদর্শনীতে ১৮ জনকে পুরস্কার
সুমিত সরকার সুমন: ইতালির বাংলাদেশ এসোসিয়েশন বোলজানো আয়েজনে ছবি প্রদর্শনি অনুষ্ঠানের ৩৫ জনের মধ্য ১৮ জন কে পুরস্কৃত করা হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ ঐতিয্যবাহি পালবাড়িতে এই ১৮জনকে পুরস্কৃত করা হয়।
Gazaria road accident leaves driver, helper dead
A driver and a helper were killed under the wheels of a truck on the Dhaka-Chittagong highway in Gozaria upazla on Saturday morning.
শ্রীনগরে ধর্ষিতাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা!
আরিফ হোসেন: শ্রীনগরে ইউনিয়ন পরিষদে সালিশ মিমাংসায় এক ধর্ষিতাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা এগারটার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ মিমাংসায় ধর্ষককে একলাখ টাকা ও ধর্ষিতাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড : অল্পের জন্য রক্ষা পেল পূবালী ব্যাংক
মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে একটি পাটের তৈরী বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়ে গোডাউনটির দ্বিতীয়তলায় অবস্থিত পূবালী ব্যাংক ভবনটি। আজ শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বিনোদপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গীবাড়ীতে মামুন ঢালীর অর্থায়ানে শীর্তাতদের মাঝে ১ হাজার লেপ বিতরণ
মো. জহিরুল ইসলাম জীবন: টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল বালিগাওঁ ইউনিয়নের ১ হাজার শীর্তাতদের মাঝে শনিবার দুপুরে লেপ বিতরণ করা হয়েছে। বালিগাওঁ গ্রামের বিশিষ্ট সমাজসেবক বদরুজ্জামান মামুন ঢালী এর নিজ অর্থায়ানে এসমস্ত লেপ বিতরণ করা হয়।
Saturday, December 20, 2014
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের চাপায় চালক ও হেলপারের মৃত্যু
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিজ ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬ টায় দিকে উপজেলার বালুয়াকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
সিরাজদীখানে এসএসসি পরীক্ষার্থী রুপা পালের আত্মহত্যা
ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদীখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শেখরনগর রায় বাহাদুর উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসির পরীক্ষার্থী রুপা পাল (১৬)।
সিরাজদীখানের তালতলা বাজারে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার তালতলা বাজারে শুক্রবার সকালে ফ্রেন্ডস এসোসিয়েশন আব মালখানগর এর সৌজন্যে দিনব্যাপী ফ্রি ডায়বেটিস পরিক্ষা দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৫ শত নরনারীকে এই ফ্রি পরিক্ষা দেওয়া হয়।
Subscribe to:
Posts (Atom)