ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার তালতলা বাজারে শুক্রবার সকালে ফ্রেন্ডস এসোসিয়েশন আব মালখানগর এর সৌজন্যে দিনব্যাপী ফ্রি ডায়বেটিস পরিক্ষা দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৫ শত নরনারীকে এই ফ্রি পরিক্ষা দেওয়া হয়।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Saturday, December 20, 2014
সিরাজদীখানের তালতলা বাজারে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার তালতলা বাজারে শুক্রবার সকালে ফ্রেন্ডস এসোসিয়েশন আব মালখানগর এর সৌজন্যে দিনব্যাপী ফ্রি ডায়বেটিস পরিক্ষা দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৫ শত নরনারীকে এই ফ্রি পরিক্ষা দেওয়া হয়।
Friday, December 19, 2014
রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে জেলার সরকারি-বেসরকারি ১৬টি কলেজের চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া (মাওয়া) নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
রাবেয়া খাতুন : স্বপ্নের সংগ্রামী
আহমাদ মাযহার: রাবেয়া খাতুনের যখন সাহিত্যযাত্রার শুরু, তখন পর্যন্ত আত্মবিকাশের আকাঙ্ক্ষায় উন্মুখ নারীদের দু-একজনকে মাত্র বাঙালি মুসলিম মধ্যবিত্ত সমাজে বিচরণ করতে দেখা যেতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়ার সুযোগ পেয়েছেন-এমন নারীর সংখ্যা উল্লেখ করার মতো পর্যায়ে পৌঁছায়নি।
ঘন কুয়াশার কারনে শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারনে বয়াবাতি ও চলার পথ দেখতে না পাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরিসহ সকল নৌযানের চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় কুয়াশার প্রভাব বাড়তে থাকলে পদ্মার এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
ভিডিও কলে সিংগাপুর প্রবাসী স্বামীর আত্নহত্যার দৃশ্য দেখলো স্ত্রী
ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ীর সিংগাপুর প্রবাসী স্বামীর আত্মহত্যার দৃশ্য ভিডিও কলে দেখলো তার স্ত্রী সাথী বেগম (২০)। বড় ভাইকে বিদেশ পাঠানোর জন্য স্ত্রীর দাবী এক লক্ষ টাকা না দিতে পারায় কলহের জের ধরে মোবাইলে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে ভিডিও কলের মাধ্যমে আত্মহত্যার দৃশ্য দেখিয়ে কর্মস্থলের ওয়ার্কসপের এ্যাংগেলের
Water-soil-fishery, all considered in Padma Bridge
Prof Jamilur Reza tells Banglanews
The flow of water, soil in the river bed and the movement of fishes were highly considered in constructing Padma Bridge. This is a big challenge and we are moving forward with satisfactory progresses.
Moosa wants to invest in Padma Bridge
Dismissing the allegation of siphoning off money, DATCO Group chairman Dr Moosa Bin Shamsher on Thursday said the graft allegation raised against him is false, fabricated and baseless.
পদ্মাসেতু : পানির গতি, মাটির প্রকৃতি, মাছের মেজাজ বিবেচনায় নিয়ে
বাংলানিউজকে জামিলুর রেজা চৌধুরী“পানির গতি, মাটির প্রকৃতি, মাছের মেজাজ সবই বিবেচনায় নিয়ে তৈরি হচ্ছে পদ্মাসেতু। কাজ শুরু হয়ে গেছে। এগিয়ে চলছে। স্বপ্নের সেতুর জন্য আর মাত্র চারটি বছরের অপেক্ষা। পদ্মাসেতুর কাজের অগ্রগতি সন্তোষজনক।”
সিরাজদিখানে ছেলে-মেয়ে ও বিধবাকে ঘরছাড়া করেছে সন্ত্রাসীরা
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাহেরগুছি গ্রামের জমি সংক্রান্ত বিরোধে বিধবা নুরজাহান বেগম ও ছেলে সন্তানদের মারধর করে সাদা কাগজে টিপসই রেখে ঘরছাড়া করলো সন্ত্রাসীরা। বৃহস্পিবার বেলা সাড়ে ১১টায় সময় নুরজাহান বেগমের নিজবাড়িতে এ ঘটনা ঘটে।
চাষী নজরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিলেন খালেদা জিয়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। জানা যায়, চাষী নজরুল ইসলাম দীর্ষদিন ধরে দূরারোগ্য লিভার ক্যান্সারে গুরুতর অসুস্থ রয়েছেন।
লৌহজংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কারিতাস সেইফ মাইগ্রেশন প্রকল্পের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে। সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সভাপতি বলরাম চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন।
লৌহজং থানায় ওপেন হাউস ডে
বৃহস্পতিবার লৌহজং থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এএসপি সার্কেল কুতুবুর রহমান চৌধুরী।
আটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪০ কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা
মুন্সীগঞ্জ সদর উপজেলার আটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে ৩য় ও ৪র্থ শ্রেণীর ৪০ জন কৃর্তি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। মরহুম তৈয়ব আলী মোল্লা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যেগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ দিনব্যাপী রোবার মুট ও বিদ্যুৎ ক্যাম্প শুরু
মুন্সীগঞ্জের পাঁচদিন ব্যাপাী জেলা রোবার মুট ও বিদ্যুত ক্যাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে। মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন কলেজ থেকে ১২টি এবং জেলার বাইরে থেকে আরও ২টি সহ ১৪টি স্কাউট দল এতে অংশ নিচ্ছে।
জাহাজ জরিপকারক মির্জা সাইফুরের বরখাস্ত আদেশ প্রত্যাহার স্থগিত
পিনাক-৬ লঞ্চ ডুবিপিনাক-৬ লঞ্চ ডুবির ঘটনায় দায়ীদের একজন সমুদ্র পরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারক মির্জা সাইফুর রহমানের বরখাস্ত আদেশ প্রত্যাহার তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সুইস ব্যাংকে জব্দ টাকা পদ্মা সেতুতে বিনিয়োগ করতে চাই
আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বের হয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। এসবই বানোয়াট।
সরকারি হরগঙ্গা কলেজের ৭৬তম বর্ষপূতি উদযাপন
মোঃ হোসন হাসানুল কবিরঃ মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহি সরকারি হরগঙ্গা কলেজের আজ ৭৬তম বর্ষপূতি উযাপিত হয়। এ উপলক্ষ্যে আজ দুপুর ১টার দিকে হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে কেক কেটা ও আলোচনার আয়োজন করা হয়।
সরকারের সাফল্য-অর্জন কর্মকান্ড নিয়ে র্যালী ও আলোচনা সভা
সুমিত সরকার সুমন: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরনের লক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃহস্পতিবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।লৌহজং উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বেলা ১১ টার দিকে নারীর ক্ষমতায়ন,
সিরাজদিখানে ডাকাতের ছুরিকাঘাতে মা-বাবা ও ছেলে
জেলার সিরাজদিখানে বৃহস্পতিবার ডাকাত দলের ছুরিকাঘাতে একই পরিবারের মা-বাবা ও ছেলে আহত হয়েছেন। তাদের তিনজনকে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, মোজাম্মেল হোসেন তালুকদার (৬৪), তার স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৮) ও ছেলে শওকত হোসেন (৪৪)।
Thursday, December 18, 2014
নতুন বাড়ি পদ্মাসেতুতে, ভিটে ছাড়ার কষ্ট কাটছে
মুরগিটি ডিম পেড়েছে ১০টি। ছোট্ট সানকিতে বসে তা দিচ্ছে এখন। সেটি আবার খাঁচায় ঘেরা। অনেক মানুষ, চিৎকার, হৈচৈ দেখে জায়গা ছেড়েছে। যে বাড়িটায় ডিম পেড়েছে, সে বাড়িটায় গৃহস্থরা আর এখানে থাকছেন না, তারা উঠছেন নতুন বাড়িতে।
সিংগাপুরে নিহত সুমনের দাফন টঙ্গীবাড়ীর হাসাইলে সম্পন্ন
সিংগাপুরে নিহত সুমন মোল্লার দাফন বৃহস্পতিবার সকাল ১১ টায় টঙ্গীবাড়ীতে সম্পন্ন হয়েছে। হাসাইল কেন্দ্রিয় জামে মসজিদে জানাজা শেষে তাকে হাসাইল কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার রাত ১১টায় তার লাশ হাসাইল গ্রামের নিজ বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের সুচনা হয়।
শাহ সিমেন্ট প্রায় ৭৯ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ করেছে
ভ্যাট কর্তৃপক্ষের অনুমোদিত মূল্যে সিমেন্ট সরবরাহ না করে নিজেদের মনগড়া দামে বিক্রি করে প্রায় ৭৯ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ করেছে আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভ্যাট কর্তৃপক্ষ বার বার সতর্ক করার পরও শাহ সিমেন্ট বছরের পর বছর এভাবে রাজস্ব ফাঁকি দিয়ে যাচ্ছে।
বাসায় ফিরেছেন চাষী নজরুল ইসলাম : অবস্থা অপরিবর্তনীয়
শারীরিক অবস্থার অবনতি হলে পরিচালক চাষী নজরুল ইসলামকে ৭ ডিসেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেনের তত্ত্বাবধানে ১০ দিনের চিকিৎসা শেষে গতকাল সন্ধ্যায় চাষীকে বাসায় নেওয়া হয়েছে বলে জানান তাঁর স্ত্রী জ্যোৎস্না কাজী।
ওয়াসার কমপক্ষে পাঁচশ কোটি টাকা ক্ষতির আশংকা
প্রকল্প অনুমোদনের ১৩ মাস আগে ঢাকা ওয়াসা ঠিকাদারের সঙ্গে চুক্তি করেছে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগের আগেই তড়িঘড়ি করে নিুমানের পাইপ আমদানি হয়েছে। কাজের জন্য দরপত্র দেয়া হয়নি, ভেটিং হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে।
কেন্দ্রীয় শহীদ মিনারে নাটক ‘পদ্মার জীবন’ মঞ্চস্থ
মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে নাটক ‘পদ্মার জীবন’ মঞ্চস্থ হয়েছে। এতে মুক্তিযুদ্ধ, নদী তীরের মানুষের সংগ্রামী জীবন, নদী ভাঙ্গন, লাঠিয়ালদের দৌরাত্ম্য ফুটে উঠে। নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালীর রচনা-নির্দেশনায় এ নাটকে স্থানীয় শিল্পীরা অভিনয় করেন।
"ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” নিয়ে আলোচনা
“সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা হয়েছে। মহান বিজয় দিবস উলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক।
ইছামতির গায়ক আবেদ আলী
আতিকুর রহমান টিপু: নাম তাঁর আবেদ আলী। বাবা হাসমত মাঝি। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়াতে তাঁর বাড়ি। বাবার অসুস্থতার কারণে ৩ ভাই ১ বোনের দায়িত্ব তাঁর কাঁধের উপর। ইছামতি নদীর সে সবচেয়ে কনিষ্ঠ মাঝি।
সিরাজদিখানে ইছামতি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সিরাজদিখান উপজেলার ইছামতি নদীর শাখা খালের জমি দখল করে অবৈধভাবে নির্মিত ৭ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। হাই কোর্টের নির্দেশে জেলা মেজিস্ট্রেট এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
লৌহজংয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং : সাংবাদিকদের ক্ষোভ
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্যক্রম সম্পৃক্তকরনের লক্ষ্যে মুন্সীগঞ্জে জেলা তথ্য অফিস আয়োজিত সংবাদ সন্মেলনটি স্থানীয় সাংবাদিকদের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। কিছু সংখ্যক সংবাদিক নিয়ে এ সন্মেলন করায় ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় সাংবাদিকদের মাঝে।
টঙ্গীবাড়ীর ধীপুরে ১৪০পিছ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ২
ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে ১৪০ পিছ ইয়াবা ট্যাবলেড ও ১ গ্রাম হিরোইনসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Wednesday, December 17, 2014
বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সংবাদ সম্মেলন
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরনের লক্ষে’-সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে বেলা সারে ১১ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সভা-কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও কিছু উচ্ছেদের ইতিহাস
মেঘনার চরে চরেফারুক ওয়াসিফ: বালুদস্যুদের গুলিতে আহত মিসির আলী। কিন্তু বয়স হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র ‘হিমু’র সমান। সে বাংলাদেশের উপেক্ষিত চরবাসীর একজন।
রামপালে মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তায় ও বিনামূল্যে ৩শ’ ডায়াবেটিস পরীক্ষা
মুন্সীগঞ্জে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা আর্থিক সহায়তা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে জামিনা মহসীন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও কিছু উচ্ছেদের ইতিহাস
ফারুক ওয়াসিফ: বালুদস্যুদের গুলিতে আহত মিসির আলী। কিন্তু বয়স হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র ‘হিমু’র সমান। সে বাংলাদেশের উপেক্ষিত চরবাসীর একজন।
গজারিয়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান বিজয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় মহান বিজয় ও জাতীয় দিবস পালিত হল। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় উপজেলাবাসী স্মরন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ৩১ বার-তোপ ধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
সিরাজদিখানে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পথসভা ও র্যালী
টঙ্গীবাড়িতে ব্যাপকভাবে মহান বিজয় দিবস পালিত
খান আবু বকর সিদ্দীক: টঙ্গীবাড়ীতে ব্যাপকভাবে মহান বিজয় দিবস পালিত ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়েছে। আজ সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপজেলা প্রসাশনের উদ্দ্যোগে লৌহজংয়ে মুক্তিযোদ্বাদের সংবর্ধনা
উপজেলা প্রসাশনের উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্বাদের সংবর্ধনা অনুষ্টান উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
সিরাজদিখানে ঐক্যতান সংগঠনের শীতবস্ত্র বিতরণ
সেলিনা ইসলাম: সিরাজদিখানে ২৫০ জন দুস্থ্য পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে মালখানগর ঐক্যতান সংগঠন। মঙ্গলবার সকাল ১০ টায় সংগঠনের কার্যালয় থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিরাজদিখানে ৪৩ তম মহান বিজয় দিবস পালিত
সেলিনা ইসলাম: সিরাজদিখানে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে পালিত হয়েছে বিজয়য়ের ৪৩ তম বার্ষিকী। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ঘটে।
ব্যাপক আয়োজনে পালিত বিজয়ের ৪৩তম বার্ষিকী
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার প্রথম প্রহরে শহরের শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্মলিত স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলেল শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ জেলাবাসী।
“অবৈধ সরকারকে তাড়াতে হবে”- আবদুল হাই
মোজাম্মেল হোসেন সজল: বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই বলেছেন, বিএনপি মুক্তিযোদ্ধার দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানও একজন সেক্টর কমান্ডার ছিলেন।
লৌহজং ও সিরাজদিখানে বিজয় দিবস
লৌহজংও সিরাজদিখানে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে পালিত হচ্ছে বিজয়য়ের ৪৩ তম বার্ষিকী। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ঘটে।
Tuesday, December 16, 2014
শিমুলিয়া নৌ রুটে দুই দফায় বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু
ঘনকুয়াশার কারণে দুই দফায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৬ টায় ঘন কুয়াশার প্রভাব কাটলে ফেরি চলাচল সম্পূর্ণ রুপে স্বাভাবিক হয় ।
সরদারপাড়া এলাকায় বিনা মূল্যে চিকিৎসা
মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া এলাকায় গতকাল সোমবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সরদারপাড়া অগ্রণী ক্লাব ও ইউনাইটেড রোগনির্ণয় কেন্দ্র যৌথভাবে এ উদ্যোগ নেয়। বিনা মূল্যে এই চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন শরিফুল আলম।
নিশ্চিহ্ন হচ্ছে গণকবর বধ্যভূমি : হারিয়ে যাচ্ছে শহীদ স্মৃতি
মুন্সীগঞ্জে স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাথা অনেক স্মৃতিচিহ্ন সংরক্ষণের অভাবে বিনষ্ট হচ্ছে। আর বধ্যভূমিগুলো সঠিকভাবে চিহ্নিত করা হয়নি স্বাধীনতার ৪৩ বছরেও। অসংখ্য বদ্ধভূমি রয়েছে ঢাকার কাছের এই অঞ্চলটিতে। মুন্সীগঞ্জ জেলা তথা এই অঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি গজারিয়া গোসাইরচর বধ্যভূমি।
আমি ভাল আছি : চাষী নজরুল ইসলাম
‘উনারতো তেমন কিছুই হয়নি! শিগগিরিই সুস্থ হয়ে উঠবেন। আবারও প্রাণবন্ত হয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেবেন। এফডিসিতে যাবেন। আগের মতোই ছুটোছুটি করবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।’
মুন্সীগঞ্জের বধ্যভূমি : হারিয়ে যাচ্ছে শহীদ স্মৃতি...
পাকিস্তানি হানাদারদেরদের নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের স্মারক মুন্সীগঞ্জের কেন্দ্রীয় বধ্যভূমি । সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব কোণে এ বধ্যভূমিটির অবস্থান। ২০০৬ সালে এই বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করে গণপূর্ত বিভাগ। ২০ শতাংশ জায়গার ওপর বদ্ধভূমির স্মৃতিসৌধ।
Subscribe to:
Posts (Atom)