মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: হ্যালো...হ্যালো... আমাকে শুনতে পারছ না। হ্যালো... হ্যালো...এভাবে হ্যালো হ্যালো করতে করতেই মোবাইলটি বিরক্তসহকারে রেখে দিলেন শিমুলিয়া ঘাটে লঞ্চের জন্য অপেক্ষমাণ বরিশালগামী যাত্রী ব্যবসায়ী রফিকুজ্জামান রফিক।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Tuesday, December 16, 2014
শিমুলিয়া ঘাটে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় লাখো যাত্রী
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: হ্যালো...হ্যালো... আমাকে শুনতে পারছ না। হ্যালো... হ্যালো...এভাবে হ্যালো হ্যালো করতে করতেই মোবাইলটি বিরক্তসহকারে রেখে দিলেন শিমুলিয়া ঘাটে লঞ্চের জন্য অপেক্ষমাণ বরিশালগামী যাত্রী ব্যবসায়ী রফিকুজ্জামান রফিক।
দরিদ্র মানুষের মাঝে ডিসি'র শীতবস্ত্র কম্বল বিতরণ
জেলায় রোববার রাতে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শহরের লঞ্চঘাট, পঞ্চসার দূর্গাবাড়ি, মুক্তারপুর বিসিক বেদে বস্তি এবং চর কেওয়ারে ছিন্নমূল মানুষের কাছে গিয়ে নতুন কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
স্বাক্ষর জাল করে জমি নামজারী করায় ৫ সরকারী কর্মকর্তা কর্মচারী বরখাস্ত
টঙ্গীবাড়ীতে সহকারী কমিশনারেরমুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনারের স্বাক্ষর জাল করে জমি নামজারী করার অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রসাশক সাইফুল হাসান বাদল এ বরখাস্তের আদেশ দেন।
অবশেষে মুক্ত সিরাজদীখানের মনিরুজ্জামান মনির
নামে মিল থাকায় কারাগারে'মাগো আদালত আমারে ছাইড়া দিছে। আমারে ছাইড়া দিছে। আর জেলে থাকা লাগবে না'_ এভাবেই মুক্তির আনন্দে কাঁদতে কাঁদতে চিৎকার করে কথাগুলো কিশোরী মেয়েকে বলছিলেন মুন্সীগঞ্জের সিরাজদীখানের কুচিয়ামারা গ্রামের মনিরুজ্জামান মনির (৫৫)।
Illegal current net factories sealed off, owners fined
Both the owners were fined Tk5000 each and the seized current net was burnt
A mobile court has sealed two illegal current net factories and fined the owners at Mukterpur in Munshiganj.
কুমারী মাতার মামলায় এরশাদের উপদেষ্টার ভাতিজা জামাল গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়া থানায় এক কুমারী মাতার নারী নির্যাতন মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাণিজ্য ও শিল্প বিষয়ক উপদেষ্টা কলিমউল্লাহর ভাতিজা জামাল হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গিবাড়ীতে ধর্ষণের অভিযোগে সোহেল হাওলদার গ্রেফতার
জেলার টঙ্গিবাড়ীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সোমবার বিকেলে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জেলার টঙ্গিবাড়ী উপজেলা বাজার থেকে সোহেল হাওলদারকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে।
Monday, December 15, 2014
ঢাকা-মাওয়া মহাসড়কে ৫ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ
লৌহজং উপজেলার নব-নির্মিত শিমুলিয়া ঘাটে বাস কাউন্টার বসানো নিয়ে পৃথক ৩ টি পরিবহনের ত্রিমুখী বিরোধে আজ বাস মালিক-শ্রমিকদের ব্যাড়িকেটের মুখে বন্ধের ৫ ঘন্টা পর ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
পদ্মার প্রথম পিলার পয়েন্ট টিবিসেভনবি
পদ্মাসেতুর পিলারের জন্য প্রথম চিহ্ন পড়েছে। নম্বর টিবিসেভনবি। মাটি পরীক্ষার সকল দিক সম্পন্ন করে এই পিলার বসানোর স্থান নির্ধারণ করা হয়েছে। ইটের গাঁথুনি দিয়ে ছোট্ট একটি প্ল্যাটফর্ম। তাতেই লিখে দেওয়া হয়েছে কোড নাম্বার। এখানেই এই কোড মেনে বসবে পিলার। মাটির নিচে শক্ত গাঁথুনিতে প্রোথিত হবে পদ্মাসেতুর ভিত।
বিস্ময় ভেঙে বিশ্বরেকর্ডের পথে বাংলাদেশ
‘হোয়্যার ইজ দ্য রিভার? দিস ইজ অ্যা সি!’ (কোথায় নদী, এটাতো সাগর)- পদ্মাপাড়ে এসে এমন বিস্ময় প্রকাশ করেছিলেন মালেশিয়ার প্রকৌশলীরা। সেই বিস্ময় দিয়েই বিশ্ব রেকর্ড গড়ার পথে এখন বাংলাদেশ।
টঙ্গীবাড়ী রেড ক্রিসেন্টের উপজেলা কমিটি গঠন
রোবরার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির টঙ্গীবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়েছে ।এতে রাসেল ঢালীকে দলনেতা শিহাব খান মুন্না ও সিফাত মোল্লা উপদল নেতা মনোনিত করা হয়েছে । জনসংযোগ ও পরিকল্পনায় মামুন ও ফয়সাল ।সেবা ও স্বাস্থ্য বিভাগে রাব্বি ও হৃদয়।
“মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে “মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হেমন্তের বিকেলে জীব-বৈচিত্র্যের সাথে পরিচিত হতে পরিবেশবাদিদের ভ্রমণ
নাসির উদ্দিন: দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরিবেশবিদগণ এই হেমন্ত ঋতুর বিকেলে বেড়াতে এসেছিলেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। শুক্রবার ছুটির দিনে তারা বুড়িগঙ্গা, ধলেশ্বরী আর মেঘনা নদীতে বেড়াতে এসে আনন্দ উচ্ছাসে মেতেছেন।
দুর্নীতির আখড়ায় পরিণত সিরাজদিখানের পল্লী বিদ্যুৎ সমিতি
নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তারা সক্রিয়মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের সিরাজদিখান পল্লী বিদু্যুৎ সমিতি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রোববার সকালে শহরের সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রশাসন, বিভিন্ন স্কুল-কলেজ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করেন।
বাঙ্গালির মুক্তি সংগ্রামের স্মৃতির স্থাপতি টঙ্গীবাড়ীর সৈয়দ মাইনুল
জাহাঙ্গীর আলম: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও ৩০ লাখ শহীদের স্মৃতি ধরে রাখার জন্য ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মানের পরিকল্পনা গ্রহন করে বাংলাদেশ সরকার। গনর্পূত বিভাগ পরিকল্পিত জাতীয় স্মৃতি সৌধের জন্য নকশা আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
Capsized trawler not yet salvaged in Padma
The trawler, sank on Friday morning in Padma River in Munshiganj district, could not be salvaged till Sunday. BIWTC officials said the trawler sank when it crashed into a ferry at Lauhajang channel on a foggy Friday morning.
অবৈধ কারেন্ট জালের ২ টি ফ্যাক্টরী সিলগালা ও জরিমানা
সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালের ২ টি ফ্যাক্টরী সিলগালা করে দিয়েছে। এছাড়া কারেন্ট জাল প্রস্তুত ও বিপননের দায়ে ২ ফ্যাক্টরীর মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা
সিরাজদিখানে নবান্ন উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুমিত সরকার সুমন: সিরাজদিখানে নবান্ন উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে শনিবার সন্ধ্যায় উপজেলার আরমহল গ্রামে এই উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
শিমুলিয়ায় ফেরিঘাট এলাকায় ৪ ঘণ্টা পর বাস চলাচল শুরু
মুন্সীগঞ্জের শিমুলিয়ায় (মাওয়ার নতুন ঘাট) টিকিট কাউন্টার বসানোকে কেন্দ্র করে পরিবহন মালিক-শ্রমিকদের দু’গ্রুপের বিরোধে চার ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
বাস কাউন্টার স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যারিকেড
বাস কাউন্টার স্থাপনকে কেন্দ্র করে বাস মালিকদের দু’গ্রুপের বিরোধে এলোপাতাড়ি বাস ফেলে ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যারিকেড দিয়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সচল হয়েছে। রোববার সকাল ৮ টায় শিমুলিয়া নতুন ঘাট এলাকায় মহাসড়কে সাড়ে ১২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।
Sunday, December 14, 2014
শিমুলিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ : ৭ ফেরি মাঝ নদিতে আটকা
ঘন কুয়াশার কারনে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে আজ রবিবার রাত ৪টা থেকে ফেরী পারাপার বন্ধ রয়েছে। এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে সহস্রাধিক যাত্রীসহ ২ শতাধিক যানবাহন নিয়ে ৭ টি ফেরী নোঙরে করে রাখে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) চন্দ্র শেখর জানান, রবিবার রাত ৪টার দিকে নৌরুটে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে।
শ্রীনগরে সপ্তাহের ব্যবধানে গনধর্ষণ সহ ৪ টি ধর্ষণের ঘটনায় জনমনে ক্ষোভ
আরিফ হোসেন: শ্রীনগরে এক সপ্তাহের ব্যবধানে একটি গনধর্ষণ সহ ৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ৪টি ধর্ষণের ঘটনায় শ্রীনগর থানায় তিনটি মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর একটি ধর্ষণের ঘটনায় ইউনিয়ন পরিষদে সালিশ মিমাংসায় বসে টাকা-পয়সা নিয়ে বনিবনা না হওয়ায় উঠে যায় সালিশদাররা।
বিএনপিতে যোগ দিচ্ছে বি. চৌধুরীর দল বিকল্পধারা!
ভাঙনের পথে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্পধারা বাংলাদেশ বিএনপিতে একীভূত কিংবা ২০ দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে যাচ্ছে বলে জানা গেছে।
শ্রী জ্ঞান অতিশ দীপঙ্কর ফাউন্ডেশনে ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা
মুন্সীগঞ্জে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সত শিক্ষার্থীসহ ৫০ কৃতী শিক্ষার্থীকে শনিবার সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে শ্রী জ্ঞান অতিশ দীপঙ্কর ফাউন্ডেশনে। সদর উপজেলার রামপাল কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন আইন ও বিচার বিভাগের সলিসিটর কেএন সলিমুল্লাহ।
Cargo sinks into Padma
A stone-laden cargo sank into the Padma River after being hit by a ferry 'Thobal' at Louhajang upazila in the district on Saturday morning.
শ্রীনগরে ইয়াবাসহ আটক ৪ মাদক ব্যবসায়ী কারাগারে
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ আটক চার মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাদের মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়। এর আগে, র্যাব-১১ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
নীল ঘোড়া গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোপপাড়া একাদশ
মুন্সীগঞ্জের তৃতীয় নীল ঘোড়া গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে গোপপাড়া একাদশ। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে আব্দুল্লাহপুর একাদশকে ১-০ গোলে হারিয়েছে গোপপাড়া একাদশ। খেলার দ্বিতীয়ার্ধ্বে গোপপাড়া একাদশের পক্ষে একমাত্র গোলটি করেছেন দলের নাইজেরিয়ান ফুটবলার অলি।
গ্রেপ্তারকৃত আসামির রিমান্ড শুনানী আজ : টঙ্গীবাড়িতে ব্যবসায়ী হত্যা
কাজী দীপু: মুন্সীগঞ্জে ব্যবসায়ী আব্দুল সাত্তার হত্যার মামলার আসামি আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন দাখিল করেছেন।
সিরাজদীখানে পারিবারিক বৈঠকে ধস্তাধস্তি : নিহত ১
ইমতিয়াজ বাবুল: বিষয়-সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব মেটাতে পারিবারিক সালিশ বৈঠকে ধস্তাধস্তিতে আহত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ব্যাপারে সিরাজদীখান থানায় একটি মাললা হয়েছে। জনতা ৩ আসামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
টঙ্গীবাড়ির সুবচনী বাজারের ৬ দোকান ভূস্মিভূত
ফায়ার সার্ভির্সের অবহেলার অভিযোগটঙ্গীবাড়ি উপজেলার সুবচনী বাজারে আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠা ভূস্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় আকস্মিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। এলাকাবাসী দু’ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া সরকারী ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
শনিবার বেলা ১১টায় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে গজারিয়া সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুর রহিম সাহেবের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভি.পি জনাব রিপন সরকার।
গজারিয়ায় তুরকী কম্পানির অবৈধভাবে শ্রমিক ছাটাইয়ের অভিযোগ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফারন্সে তুরকী কম্পানির বিরুদ্ধে অবৈধ ভাবে শ্রমিক ছাটাইয়ের অভিযোগ উঠেছে। ফারন্সে তুরকী নামে এই কম্পানি টি সিদ্ধরগঞ্জ থেকে ভাখরাবাদ গ্যাস সংযোগের কাজে নিয়েজিত।
সিরাজদিখানে ছাত্রীর ছবি ইন্টারনেটে পোষ্ট : আটক এক
এক লাখ টাকা দাবিমুন্সীগঞ্জ সিরাজদিখানে এক কলেজ ছাত্রীর ছবি বিকৃত করে মুঠোফোন ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ এলাকার কলেজছাত্রীকে একই এলাকার একদল বখাটে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো।
তেলের সাথে ভিটামিন যুক্ত করা বিষয়ক কর্মশালা
মুন্সীগঞ্জে তেলের সাথে ভিটামিন যুক্ত করা বিষয়ক কর্মশালা শনিবার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয় আয়োজিত এই কর্মশারায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকসহ ৬২ জন অংশ নেয়।
গজারিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল কারাগারে
একটি মামলায় গ্রেফতার গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামকে (৩৫) মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
Saturday, December 13, 2014
পদ্মায় ড্যাম ফেরির ধাক্কায় পাথরবোঝাই ট্রলার ডুবি
পদ্মা নদীর লৌহজং চ্যানেলে একটি ড্যাম ফেরির থোবালের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথরবোঝাই ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজও নেই।
নদী সংযুক্ত খাল যখন ডোবা, অতঃপর দখল!
ভবতোষ চৌধুরী নুপুর: নদী বেষ্টিত মুন্সীগঞ্জ জেলা সদরের সাথে উপজেলার আশপাশের অন্যান্য জেলার যোগাযোগের সহজতর মাধ্যম হিসেবে নদী সংযুক্ত খাল গুলোর বিশেষ প্রাধান্য ছিলো। কালের বিবর্তন আর কর্তৃপক্ষের বেখেয়ালী উন্নয়নসহ পরিবেশ অধিদপ্তরের গা-ছাড়া কর্মকাণ্ডে হারিয়েছে নদী-নালা,
BNP man arrested with firearm in Ramsingh area
Detective Branch (DB) of Police on Friday arrested a BNP activist along with foreign pistol from Ramsingh area in Sadar upazila here.
ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু
ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু ১৯৩০ সালের ১৩ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ‘বিনয় বসু’ নামে বেশি পরিচিত। বিনয় বসু ১৯০৮ সালের ১১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে জন্মগ্রহণ করেন।
Benoy Krishna Basu (1908-1930)
Basu, Benoy Krishna (1908-1930) a revolutionary of the Yugantar group, was born in a middle class Kayastha family in the village of Rohitbhog (variants, Routhbhog, Raitbhog) in the Munshiganj district on 11 September 1908
ভাঙনের পথে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর বিকল্পধারা
ভাঙনের পথে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্পধারা বাংলাদেশ। বিএনপিতে একীভূত কিংবা ২০ দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন প্রশ্নে দলটিতে ভাঙনের এ উপক্রম হয়েছে।
দক্ষিণ কেওয়ারে বিএনপি নেতার বাড়িঘর ভাঙচুর : আহত ৩
মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়ে বিএনপি নেতার তিনটি বসতবাড়ি কুপিয়ে ভাঙচুর করেছে। এ সময় তার ছেলে ও পুত্রবধূ ও অপর এক যুবককে পিটিয়ে আহত করে ও রনি নামে এক যুবককে অপহরণ করে নিয়ে যায়।
শিমুলিয়া নতুন ফেরিঘাটের অবস্থা বেহাল
সরু রাস্তার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া নতুন ফেরিঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শুক্রবার সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, গত কয়েকদিন ধরে এখানে বিড়ম্বনার যেন অন্ত নেই।
মোল্লাকান্দিতে ইয়াবাসহ আটক ১
মুন্সীগঞ্জ সদরে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (৪৭) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ডিবি পুলিশের সাদা পোশাকধারী সদস্যরা সদরের ছোট মোল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
টঙ্গীবাড়ীর লাবু শিকদারের স্বর্ন চোরাচালানে জড়িত থাকার স্বীকার
জাহাঙ্গীর আলম: হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে আটক আর্ন্তজাতিক স্বর্ন চোরাচালান চক্রের বাংলাদেশী হোতা এ কে এম গোলাম কবির লাবু শিকদার (৬৬) গত ০৬/১২/১৪ইং তারিখ ৩ কেজি ৮শ’ গ্রাম স্বর্ন চোরা চালানের মাধ্যমে মালয়েশিয়া থেকে আনিয়াছে বলিয়া ঢাকা মহানগর
ধীপুরে ১৮ বোতল ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার
ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর গ্রাম হতে ১৮ বোতল ফেনসিডিলসহ মহিলা মাদক বিক্রেতা আনু বেগমকে (৩০) গ্রেফতার করছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাকে নিজ স্বামী বাড়ি হতে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Friday, December 12, 2014
রামশিং থেকে পিস্তলসহ বিএনপি কর্মী রাসেল মুন্সী গ্রেফতার
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগোনী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সীর ভাতিজা বিএনপি কর্মী রাসেল মুন্সীকে (২৭) বিদেশি পিস্তলসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রামশিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
১০০ বছর বাঁচুন গাফ্ফার ভাই : ইমদাদুল হক মিলন
আবদুল গাফ্ফার চৌধুরীর নাম শুনেছি ছেলেবেলায়। বিক্রমপুরের কাজীর পাগলা এ টি ইনস্টিটিউশনে ক্লাস টু কিংবা থ্রিতে পড়ি। একুশে ফেব্রুয়ারির সকালবেলায় স্কুলের মাঠে আমাদের সার ধরে দাঁড় করানো হয়েছে।
কাদের মোল্লার পরিবারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: মাহবু্বে আলম
মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডকে ‘হত্যাকাণ্ড’ বলায় তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবু্বে আলম।