টঙ্গীবাড়ী উপজেলার রংমেহার গ্রামে এক গৃহবধূর রহসৎজনক মৃত্যূ হয়েছে। বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Thursday, November 27, 2014
টঙ্গীবাড়ীর রংমেহারে গৃহবধূ কমলার রহস্যজনক মৃত্যূ
টঙ্গীবাড়ী উপজেলার রংমেহার গ্রামে এক গৃহবধূর রহসৎজনক মৃত্যূ হয়েছে। বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
রিভিউয়ের সময়সীমা নিয়ে শীর্ষ দুই আইনজীবীর পাল্টাপাল্টি বক্তব্য
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্তদের রিভিউয়ের সময়সীমা নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
ইতিহাসে হাসিনা ও এরশাদ ভিলেন হিসেবে চিহ্নিত হবেন: বি. চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধরী বলেছেন, “শেখ হাসিনা ও এরশাদ ৫ জানুয়ারির নির্বাচন করে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রের যে অবস্থা করেছেন তাতে তারা ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন।
মাওয়া ঘাট শিমুলিয়ায় স্থানান্তরের কাজ শুরু
শেখ মো. রতন: মাওয়া ঘাট স্থানান্তরের কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই এ কাজ চলছে। বুধবার দিনব্যাপি মাওয়া ঘাটের ৩ নং ফেরীঘাটের পন্টুন ও ১টি লঞ্চ ঘাটের পন্টুন সরিয়ে নতুন শিমুলিয়ায় ঘাটে লাগানো হয়েছে।
টঙ্গিবাড়ীতে অবৈধ টেম্পো স্ট্যান্ড দোকান পাট উচ্ছেদ অভিযান
সুমিত সরকার সুমন: প্রশাসনের নির্দেশে আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সড়কের উপর অবৈধ টেম্পো ষ্ট্যান্ড ও ফুটপাতের দোকান-ঘর উচ্ছেদ করা হয়েছে। দুপুর ১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলার আলদী বাজার সংলগ্ন ফুটপাত থেকে ১২ টি দোকান-ঘর উচ্ছেদ করে পুলিশ।
জাপানে বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাহমান মনি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর রোববার টোকিওর কিতা সিটি ওজি হোকু তোপিয়া হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি
Wednesday, November 26, 2014
শারমীনের আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি অনিক আটক
মুন্সীগঞ্জে স্কুল ছাত্রী শারমীনের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে আটক করেছে পুলিশ। সদর থানার এসআই মো. ফজলুর রহমান জানান, মঙ্গলবার রাতে শহরের ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে অনিককে (২০) আটক করা হয়। আটক অনিক কাটাখালী গ্রামের শফিকুল ইসলাম দেওয়ানের ছেলে।
আগামীকাল বৃহস্পতিবার মাওয়া ঘাটের ২৮ বছরের ব্যস্ততা থেমে যাচ্ছে
মাওয়া ফেরিঘাট কাল বৃহস্পতিবার শিমুলিয়ায় নতুন ঘাটে স্থানান্তর নিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খন্দকার স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করেছেন।
মিটার, খুটি ও তার বাণিজ্য!
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিমাসুদ খান: সিরাজদিখান পল্লী বিদু্যুৎ সমিতি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। খোদ সমিতির লোকজনই মিটার, খুঁটি আর তার বাণিজ্যে জড়িয়ে পড়েছে। সমিতির অসাধু কয়েকজন লোকের যোগসাজশে গড়ে ওঠা দালালচক্রের কাছে জিম্মি হয়ে
জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার এসআই রাসেল
অপরাধ নির্মূলে সফলতার জন্য এসআই রাসেল আহমেদ মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি সদর থানায় কর্মরত রয়েছেন। তালিকাভুক্ত চিহ্নিত দাগী সন্ত্রাসী গ্রেপ্তার, মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের সফলতার কারণে জেলা পুলিশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।
সিরাজদিখানের ২৮ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়
এসএসসি’র ফরম ফিলাপমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ২৮ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সবক’টিতে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।
সিরাজদিখানের কুসুমপুরে প্যালিয়েটিভ কেয়ারে চালু হচ্ছে
সিরাজদিখান উপজেলার কুসুমপুরে টাচিং সোলস ইন্টারন্যাশনাল প্যালিয়েটিভ কেয়ার চালু হচ্ছে। মঙ্গলবার বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্যালিয়েটিভ কেয়ার সেন্টারের প্রধান প্রফেসর ড. নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে ৯ সদস্যের টিম এটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছে।
টঙ্গীবাড়ীতে যুব সমাজের সচেতনেতা বিষয়ক অভিযান
এইচ. এম. আরিফ: “বদলে দিতে, নিজে বদলে যাও; অন্যকেও বদলাতে উৎসাহিত করো,” এই মূলমন্ত্রকে সামনে রেখে টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের কান্দির পাড়ার যুব সমাজ নেমেছে এক অভিযানে। না, এটা কোন অস্ত্র হাতে যুদ্ধের অভিযান নয়; বরং সচেতনতা বৃদ্ধির অভিযান।
হাতীমারা-আমতলায় বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রির মৃত্যু
সদরে মঙ্গলবার রাতে একটি দ্বিতল পাকা ভবনে নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ মাঝি (২৬) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় ভবন নির্মাণের ঠিকাদার বাবুল মিয়া (৩৮) গুরুতর আহত হয়েছেন। সদর উপজেলার হাতীমারা-আমতলা গ্রামে গনি চোকদারের নির্মাণাধীন দ্বিতল ভবনে রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আধারায় সাদ্দাম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী : গ্রেফতার ৩
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারায় সাদ্দাম গাজী বাহিনী অত্যাচারে এলাকাবাসী এখন অতিষ্ঠ। আসন্ন আলু মৌসুমকে ঘিরে এই বাহিনী নানাভাবে নিরীহ কৃষকদের জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করছে। এই বাহিনী চাঁদাবাজি ছাড়াও মাদক ও নৌ দস্যুতার সাথেও জড়িত বলে পুলিশ ও এলাকাবাসী অভিযোগ করেছে।
চরকেওয়ারে অবাধে চলছে মাদক ব্যবসা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারের আলীরটেক বাজার, দক্ষিণ চরমশুরা, কাউয়াদি ও চরঝাপটাসহ মেঘনা তীর সংলগ্ন গ্রামে অবাধে বিক্রি হচ্ছে মাদক। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা হাত বাড়ালেই মিলছে। ১৫-২০ জনের একটি দল বেশ কিছুদিন ধরে এখানে মাদকের সমাঞ্জ্য গড়ে তুলছে।
মিরকাদিমে জামিন পেয়ে বাদীকে হত্যার হুমকি আসামি পক্ষের
কাজী দীপু: মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় গ্রেপ্তার হয়ে আদালত থেকে জামিন পেয়ে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামিরা। গত দুই দিন ধরে একের পর এক হত্যার হুমকি-ধামকিতে মুন্সীগঞ্জের মিরকাদিমে অসহায় একটি পরিবার আতঙ্কে দিনযানপন করছে।
মাওয়া ঘাটের টিআইকে সাময়িক বরখাস্ত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে পুলিশের কাছে চাঁদা দাবি, মারধর ও হ্যান্ডকাপ পরিয়ে ফাঁড়িতে নেয়ার ঘটনার ট্রাফিকের একজন পরিবহন পরিদর্শককে (টিআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Tuesday, November 25, 2014
টাকার ভাগ-বাঁটোয়ারা : বন্ধুর পিস্তলে গুলিবিদ্ধ
টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকায় বন্ধুর পিস্তলের গুলিতে বন্ধু গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে শিপলু (২৮) নামের এক বন্ধুর হাতে দিদার হোসেন (২৭) নামে অপর বন্ধু গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কত না আকুতি-মিনতি করছি, তবুও ক্ষতিপূরণের টাকা পাচ্ছিনা
পদ্মা সেতুমোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় জমি ও বাড়ি অধিগ্রহণের সব টাকা এখনও বহু পরিবার বুঝে পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারের মোট সংখ্যা ২,৫৯২টি
পদ্মা সেতুর জন্য ভূমি অধিগ্রহণের ফলে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে,তাদের পুনর্বাসনও চলছে ধীর গতিতে। সড়ক,পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্ত সেতু বিভাগের এক বৈঠকে কর্মকর্তারা এ কথা বলেন।
গজারিয়ায় বিএনপির গণসংযোগে আওয়ামীলীগের হামলা
শেখ মো. রতন: পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির গণসংযোগ স্থলে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পাটজাত মোড়কের ব্যবহার আইন নিয়ে মতবিনিময়
মুন্সীগঞ্জে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন নিয়ে সোমবার মতবিনিময় হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষের এই মতবিনিময়ে ধানের চাতাঠ ও অটো রাইস মিলের মালিক, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার সংশ্লিষ্ট প্রায় ৬০ প্রতিনিধি অংশ নেন।
মুন্সীগঞ্জে আলু রোপনের ধুম
শেখ মো. রতন: মুন্সীগঞ্জে এখন আলু রোপনের ধুম পরেছে। সারা বাংলাদেশে বর্তমানে সর্ব বৃহত প্রধান অর্থকরী ফসল হচ্ছে মুন্সীগঞ্জের আলু। জেলার সর্বত্র এখন আলু বীজ বপনে ব্যস্ত সময় কাটাচ্ছে এ জেলার অর্ধলক্ষাধিক চাষী।
গজারিয়ায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ২ কর্মী আহত
কুমিল্লায় বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সোমবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির গণসংযোগে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের দুই কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন— ফরহাদ (২১) ও জুয়েল (২০)। আহত অবস্থায় তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৫ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার রাত সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ হওয়ার পর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
Monday, November 24, 2014
সিরাজদিখানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সেলিনা ইসলাম: সিরাজদিখান থানা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১২টায় থানার বাগানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার কুতুবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ ইয়ারদৌস।
Five hundred poor patients got free medical treatment
At least five hundred poor patients got free medical treatment from a day-long health campaign organised by Apex Club of Munshiganj with the cooperation of Quantum Foundation at Ganakpara area of the town on Sunday morning.
ধ্বংস হতে চলেছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘গণসদন’
ভবতোষ চৌধুরী নূপুর: অযত্ন-অবহেলায় সম্পূর্ণ ধ্বংস হতে চলেছে মুন্সিগঞ্জের অর্ধশত বছরের ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ ‘গণসদন।’ জাতীয়-স্থানীয় ও বিদেশি নাট্যশিল্পী-কলাকুশলীদের পদচারণায় একসময় মুখরিত থাকত এই মঞ্চ ও আশপাশের পরিবেশ।
পুলিশেও ভুয়া মুক্তিযোদ্ধা!
সাঈদ আহমেদঃ পুলিশের বিশেষ শাখায় কর্মরত উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব হোসেনের জন্ম মুন্সীগঞ্জে ১৯৬০ সালের ৪ ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১১ বছর। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিয়েছেন।
পুলিশের পিস্তলের গুলিতেই কি পুলিশ আহত!
জনমনে প্রশ্নশেখ মো. রতন: পুলিশের সঙ্গে যুবলীগ সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তারকৃত দশ মামলার আসামি সুমন ওরফে কানা সুমন ও তার সহযোগী জুয়েলের অস্ত্র ভান্ডার শনাক্ত এবং তা উদ্ধার না হওয়ায় মুন্সীগঞ্জ শহর জুড়ে
সুলতানার আত্মহত্যার ‘সুবিচার’ চেয়ে মৌন মিছিল
‘ইভটিজিংয়ের শিকার’ স্কুলছাত্রী শারমিন সুলতানার আত্মহত্যার প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষকরা মৌন মিছিল করেছেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।
রাজধানীর বনশ্রীতে লৌহজংয়ের স্কুলছাত্রী নাজিফার আত্মহত্যা
রাজধানীর রামপুরা বনশ্রীতে নাজিফা রহমান নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে রবিবার রাত সাড়ে ৯টায়। নাজিফার মা শিল্পী বেগম জানান, নাজিফা বনশ্রী আইডিয়াল স্কুল থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। বন্ধুদের সাথে বেড়াতে যেতে চাওয়ায় তিনি তাকে রাগ করেন।
গণকপাড়ায় সেচ্ছায় রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য সেবা
শেখ মো. রতন: মুন্সীগঞ্জে স্বাস্থ্য সেবা ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এপেক্স ক্লাবের আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশন ও মিলক ক্লাবের সহযোগিতায় রোববার সকাল ৯টায় শহরের গণকপাড়ায় এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় ৫ শতাধিক অসহায় দু:স্থ মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা, ওষুধ বিতরণ করা হয়।
টঙ্গীবাড়ীর রাস্তায় আলু পচাঁর দূগর্ন্ধে পথচারীদের দূর্ভোগ
রাকিবুল হাসান জনি: টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী হতে কালিবাড়ি হয়ে দিঘিরপাড় সংযোগ সড়কের ধীপুর গ্রামের সানোয়ারা ও নুর কোল্ড স্টোরেজ এর সামনে ফেলা পচাঁ আলুর গন্ধে পথচারীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরে ১৮৩টি চোরাই ব্যাটারিসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার থেকে চুরি করা ১৮৩টি ব্যাটারি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় চার চোরকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সালিসকারীদের আসামি করা হয়নি!
লৌহজংয়ে গৃহবধূর আত্মহত্যামুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম নাগেরহাটে সুমি আক্তার নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় করা মামলায় গতকাল শনিবার পর্যন্ত অবৈধ সালিসকারীদের আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। মামলায় উল্লেখ করা একমাত্র আসামি মান্নানকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
জগদীশচন্দ্র বসুর বাড়িটি যে কোন সময় ধ্বসে যেতে পারে
আজ জগদীশচন্দ্র বসুর ৭৭তম মৃত্যুবার্ষিকীমীর নাসিরউদ্দিন উজ্জ্বল: হলুদ জরাজীর্ণ একতলা ভবন। রং চটা পুরনো ভবনের গায়ে লেখা জেসি বোস ইনস্টিটিউট। তবে গাছপালায় এমনভাবে ঢাকা পড়েছে খুব কাছে না এসে বোঝা যাবে না।
রামপালের সিপাহীপাড়ায় গুলি
মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় হামলায় ছাত্রলীগ কর্মী আহত হওয়ার ঘটনায় আজ রোববার রাত ৭টায় ছাত্রলীগ গুলিবর্ষণ গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালালে মুহুর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন দ্বিগবিদিগ ছুটাছুটি শুরু করে।
Sunday, November 23, 2014
বিজ্ঞানী ও লেখক জগদীশ চন্দ্র বসু
বিজ্ঞানী ও লেখক জগদীশ চন্দ্র বসু ১৯৩৭ সালের ২৩ নভেম্বর ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে মারা যান। তার গবেষণার প্রধান বিষয় ছিল উদ্ভিদ ও তড়িৎ চৌম্বক। তার আবিষ্কারের মধ্যে উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের দেহের উত্তেজনার বেগ নিরুপক সমতল তরুলিপি যন্ত্র রিজোনাষ্ট
Private car runs over student in Munshiganj
Angry people block road, vandalise vehicles
Angered by a road accident that killed a school student, local people blockade the Dhaka-Mawa Highway and vandalized over 100 vehicles on Saturday.
দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় সরকার : শ্রীনগরে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক দেশ গড়া সম্ভব নয়। তাই বর্তমান সরকার ২০১০ সালে নতুন শিক্ষানীতি চালু করেছে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় রয়েছে সরকারের।
সিরাজদীখানের দানিয়াপাড়ায় তিনটি মূর্তিসহ ২লাখ টাকার মালামাল চুরি
মন্দিরে দুঃসাহসিক চুরিইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলায় শুক্রবার গভীর রাতে রশুনিয়া ইউনিয়নে দানিয়াপাড়া এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ আখড়ার মন্দিরে তিনটি মূর্তিসহ ২লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
দূধর্ষ চুরী : টঙ্গীবাড়ীতে আইন শৃঙ্খলার চরম অবনতি
টঙ্গীবাড়ীতে ১ সপ্তাহের ব্যাবধানে ১ বাড়িতে ডাকাতি, ছিনতাই ও কয়েক বাড়িতে দুধর্ষ চুরী সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গনাইসার গ্রামের স্বপন চোকদার এর বাড়ি হতে নগদ ৫ লক্ষ টাকা ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দূর্বত্তরা।
অস্ত্রবাজ ক্যাডারদের ধরতে পুলিশের অভিযান শুরু!
মুন্সীগঞ্জে প্রকাশ্যে চলছে সরকারদলীয় ক্যাডারদের অস্ত্রের মহড়া। এ অবস্থায় জেলাজুড়ে এখন খুন-খারাবি চলছে। এতে শহরসহ জেলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি অস্ত্রবাজদের ধরতে ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশি অভিযান শুরু হয়েছে।
টঙ্গীবাড়ীর হাটকান থেকে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জন গ্রেপ্তার
শনিবার ২২ নভেম্বর সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার হাটকান এলাকার শীর্ষ সন্ত্রাসী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন মাদবর (৩৮) কে
সাগর পথে মালয়েশিয়া যাত্রা : উদ্ধার ১৮
কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে ১৮ জনকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বিকেল ৩ টার দিকে হোটেল সি হ্যাভেন থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।
শীর্ষ সন্ত্রাসী কানা সুমন গ্রেফতার হলেও নেই অস্ত্র উদ্ধার অভিযান
মুন্সীগঞ্জবাসী হতাশ, কারণ জেলার অন্যতম একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসীরা গ্রেফতারের পর অস্ত্র উদ্ধার অভিযান নেই। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
Saturday, November 22, 2014
লৌহজংয়ের মাওয়ায় কারচাপায় স্কুলছাত্র নিহত : গাড়ি ভাঙচুর
ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাইভেটকার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তার বাবা ও ভাই গুরুতর আহত হয়েছে। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে রাখে।
Mobile court sentences teacher for supplying copy in exam
A mobile court (MC) in Munshiganj on Thursday sentenced seven-day jail to a teacher for supplying copy to a JSC candidate in cheating in the examination hall.
Subscribe to:
Posts (Atom)