Thursday, November 13, 2014

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত জাতীয় স্মৃতি সৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের পুষ্পাঞ্জলিমিশ্রিত শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে বুধবার বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন।

গজারিয়ায় ফিটনেসবিহীন গাড়ীতে পুলিশের তল্লাসি অভিযান

সুমিত সরকার সুমন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় বুধবার সারাদিন ফিটনেস বিহীন গাড়ীতে বিশেষ তল্লাসি অভিযান চালিয়েছে পুলিশ। মহাসড়কের বাউশিয়া পাখি পয়েন্ট, পোড়াচক বাউশিয়া ও ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

মুন্সীগঞ্জের বংশোদ্ভুত পাকিস্তানি নাগরিক কোটি রুপিসহ আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ১৫ লাখ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক মোহাম্মদ ইমরানের (২৫) বাবার নাম গোলাম রসুল। পাকিস্তানি নাগরিক হলেও নিজেকে বাংলাদেশি বংশোদ্ভুত বলে দাবি করেছেন তিনি। মুন্সীগঞ্জে তাদের আদি বাড়ি।

শহীদ মিনারে ৯ বিশিষ্টজনকে অবাঞ্ছিত ঘোষণা এবং আমার কিছু কথা

রাহমান মনি: একটা সময় ছিল যখন কেবলি কোনো সংগঠনের পদবঞ্চিতরা একে অপরকে অবাঞ্ছিত ঘোষণা করত। এরপর রাজনৈতিক নেতারা শুরু করলেন বিরুদ্ধ মত পোষণকারী অর্থাৎ একে অপরকে নিজ নিজ এলাকায় ঘায়েল করার নামে অবাঞ্ছিত ঘোষণা। বিরোধী দলের বিশেষ ব্যক্তিদেরও পেশি শক্তি প্রয়োগে বাধা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা।

নিষেধাজ্ঞা সত্ত্বেও মাওয়ায় রাতেও চলছে সি বোট

যে কোনো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে রাতে সি বোট চলাচল নিষেধ থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে মাওয়ায় রাতেও চালাচ্ছে সি বোট। আর এসব অমান্য করে সি বোট চালাতে সহযোগিতা করছে মাওয়া ফাঁড়ির বর্তমান চার্জে থাকা এসআই ইউনুছ।

গজারিয়ায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ৩ টার দিকে জামালদী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পদ্মা সেতুর উভয় পাড়ে নিরাপত্তায় সেনানিবাস

নির্মিতব্য দেশের সর্ববৃহৎ সেতু পদ্মাসেতুর নিরাপত্তা নিশ্চিত করতে সেতুর দুই পাড়ে দুটি সেনানিবাস স্থাপনের প্রস্তাব দিয়েছিল সেনাবাহিনী। অবশেষে উভয় পাড় মিলে একটি সেনানিবাস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন সদস্যভূক্তি

ব.ম শামীম: মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নতুন সদস্যভূক্তি উপলক্ষে এক আলোচনা সভা বুধবার দুপুরে আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় এ বছর সনদপ্রাপ্ত ২১জন সদস্যকে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নতুন সদস্য হিসাবে মনোনিত করা হয়েছে।

“অসংক্রামক রোগ-ব্যাধি প্রতিরোধ ও প্রতিকারে জনসচেতনতা বৃদ্ধি” শীর্ষক সেমিনার

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বুধবার “অসংক্রামক রোগ-ব্যাধি প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি”-শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করেছে জাতীয় প্রকল্প অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রন ডিজি হেলথ।

সিরাজদিখানের রাজানগরে ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামে একতলা ভবনের ছাদ থেকে পড়ে মোশারফ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাজানগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোশারফ ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

মালির পাথরে একই দলের সন্ত্রাসী হামলায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মালির পাথরের গোলাপরায়ে বুধবার বিকেল ৩টার দিকে আওয়ামীলীগ কর্মীদের ৬টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করেছে একইদলের সন্ত্রাসীরা।

সিরাজদিখানে বাসাইল সরকারি বিদ্যালয়ের ক্লাশ রুমের তালায় প্লাষ্টার!

ক্লাশ হয়নি
সিরাজদিখান উপজেলার বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাশ রুমের তালা খুলতে না পারায় আজ বুধবার বিদ্যালয়ের কোন ক্লাশ নেওয়া সম্ভব হয় নাই।

সিরাজদিখানে বিদ্যুত স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র মোশারফের মৃত্যু

সিরাজদিখান উপজেলার রাজানগর-সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মোশারফ হোসেন (১৪) বুধবার সকালে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছে। ঐ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাবিবুর রহমান জানান, মোশারফ সকাল বেলা পার্শ্বের বাড়িতে বাড়ি নির্মানের কাজ দেখতে গিয়ে

Wednesday, November 12, 2014

16 Bangladeshis kidnapped?

logo munshigonj7 Months Of Ordeal In Iraq
At least 16 Bangladeshi migrant workers in Iraq were allegedly abducted from a camp and taken to a confinement site by some locals yesterday.

শ্রীনগরে লাশ দাফনের সময় চাঁদা দাবি!

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের উত্তর পাইকশা গ্রামে এক ব্যক্তির লাশ দাফনের সময় দুর্বৃত্তরা চাঁদা দাবি করেছে বলে অভিযোগে পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম আপেল মোল্লা। গত সোমবার দুপুরে ঢাকার উত্তরা জাহানারা হাসপাতালে তিনি মারা যান।

কাটাখালীতে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ আহত ১২

সামসুল হুদা হিটু: মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন শিক্ষা অফিসের সামনে মঙ্গলবার বেলা ১১টার দিকে দুইটি অটো রিক্সার মুখমুখি সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদেরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

শ্রীনগরে বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণ!

আরিফ হোসেন: শ্রীনগরের শতবর্ষী রুসদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও তন্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেনের জালিয়াতিতে বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণ করেছে ঐ বিদ্যালয়েরই পরিচালনা কমিটির আরেক সদস্য অজয় কুমার মুখার্জী তপন।

মুন্সীগঞ্জ শহরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেখ মো. রতন: মুন্সীগঞ্জ শহরে মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ও বিশাল আকারের কেক কাটা হয়েছে। শহরের পুরাতন কাচারীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল আকারের এক কেক কাটা হয়েছে।

টঙ্গীবাড়ীতে রাস্তার মধ্যে ট্রাকের মাল খালাস : দীর্ঘ যানজট

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী বাজারের রাস্তার মধ্যে যত্রতত্র ট্রাক থামিয়ে মাল খালাস করায় দির্ঘ যানজটের সৃষ্টি হচেছ। টঙ্গীবাড়ী বাজারের একাধিক সার ও আলুর দোকানদার কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে অতি যানচলাচলকারী টঙ্গীবাড়ী-হাসাইল, মাওয়া- মুক্তারপুর সংযোগ সড়কের

আমার মুন্সিগঞ্জ-বিক্রমপুর

রাজীব নুর: ইতিহাস, ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষির স্মৃতিধন্য মুন্সিগঞ্জ জেলা । এ জেলার প্রাচীন নিদর্শনসমূহের সাথে জড়িয়ে আছে হাজারো গৌরব গাঁথা, সুখ-দু:খের নানা উপাখ্যান । সংগীত, নাটক, নৃত্য, সাহিত্য, আবৃত্তি, সংস্কৃতির সকল শাখায় সমৃদ্ধ এ মুন্সিগঞ্জ ।

শ্রীনগরের ক্যান্সার আক্রান্ত ছাত্র পেটানো সেই প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বরখাস্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরের ক্যান্সার আক্রান্ত ছাত্র পেটানো সেই প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। চাকুরী ঠেকাতে প্রদান শিক্ষক এখন বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ শুরু করেছেন।

টঙ্গীবাড়ীতে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ৩ পরিবারের কান্না থামেনি

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ৩ পরিবাবরের কান্না থামেনি। মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, এক পলকে সব হারানোর ব্যাথা তারা কিছুতেই ভূলতে পারছেনা। পুড়ে যাওয়া ধ্বংশস্তুপের ভিতরে ঘরের মধ্যে গচ্ছিত স্বর্ণালঙ্কার খুঁজছে তারা।

ভাশুরের ছেলেকে স্বামী দাবি করে আদালতে যৌতুকের মামলা!

ভাশুরের ছেলেকে স্বামী দাবি করে এক গৃহবধূ আদালতে একটি যৌতুক মামলা করেছেন। অভিযোগ উঠেছে জমি দখল করার উদ্দেশ্যে আদালতে ভুয়া নিকাহনামা জমা দিয়ে তিনি এ মামলা করেন। ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার হাজি সদন আলী মাদবরের কান্দি গ্রামের।

৮০০ টাকা দরে এক হালি 'অগ্নিসাগর' কলা বিক্রি!

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় কামাল মিয়ার দোকানে এ কলা বিক্রি হয়
মুন্সীগঞ্জ শহরে ৮০০ টাকা দরে এক হালি 'অগ্নিসাগর' কলা বিক্রি হয়েছে! মঙ্গলবার দুপুরে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় কামাল মিয়ার দোকানে এ কলা বিক্রি হয়। স্থানীয় যুবক আহসান হাবিব চঞ্চল জানান, সবুজ ও হালকা সিঁধুর রঙের এ কলা দেখতে খুবই সুন্দর।

এ রেড স্যালুট টু স্থপতি সৈয়দ মাইনুল হোসেন...

স্থপতি সৈয়দ মাইনুল হোসেন দীর্ঘদিন জটিল মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় ডিল্যুশন। স্থপতি মাইনুল এই জটিল রোগে আক্রান্ত ছিলেন। যে কারণে একটা সময় তিনি ভালো কোনো স্থাপত্যকর্ম দেখলেই বলতেন, ওটা ওনার আইডিয়া ছিল।

সিরাজদীখানে নানা আয়োজনে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইমতিয়াজ বাবুলঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজদীখানে দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় সিরাজদীখান উপজেলা পরিষদ মিলনায়তনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।

Tuesday, November 11, 2014

মোহনা টিভির ৫ম বর্ষ: বর্নাঢ্য র‌্যালী

মো.সুজন: মোহনা টেলিভিশনের ৪থ বর্ষপূতিতে ও ৫ম বর্ষ পদার্পন উপলক্ষে মুন্সিগঞ্জে বর্নাঢ্য র‌্যালী, গাছের চারা বিতরণ ও আলচনার সভা আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে মুন্সিগঞ্জ -১ আসনের এমপি বাবু সুকুমার রঞ্জন ঘোস উপস্থিত ছিলেন।

Padma Bridge river training work deal inked with China firm

The government on Monday signed a Tk 8,707.81-crore agreement with a Chinese company for the river training works of the Padma Multipurpose Bridge project.

National Memorial designer Mainul no more

Syed Mainul Hossain, 62, the man behind the nation's most iconic monument, the National Memorial (Jatiyo Sriti Shoudho) which was built in memory of the martyrs of 1971, has passed away.

AL infighting leaves 25 hurt in Sirajdikhan

At least 25 people were injured and 40 houses vandalised during a clash between two groups of the ruling Awami League at Baluchar village in Sirajdikhan upazila of the district yesterday morning.

কীর্তিতেই বেঁচে থাকবেন সৈয়দ মাইনুল হোসেন

জাতীয় স্মৃতি সৌধ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের অসামান্য ত্যাগ ও শৌর্যের স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতি সৌধ। সৌধটি ঢাকা থেকে ৩৫ কিমি উত্তর-পশ্চিমে সাভারে অবস্থিত। এর স্থপতি সৈয়দ মইনুল হোসেন।

মুন্সীগঞ্জে ইয়াং টাইগারস অনুর্ধ ১৮ ক্রিকেট

সোমবার মুন্সীগঞ্জে ইয়াং টাইগারস অনুর্ধ ১৮ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত দেশব্যাপী এ খেলা মুন্সীগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ ও শেরপুরে ৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে সোমবার সদর শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টঙ্গীবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই : ৩ পরিবার সর্বশান্ত

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ পরিবারের বসতঘরসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার উপজেলার চাঠাতিপাড়া গ্রামে সন্ধ্যার পর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

‘মইনুল হোসেন স্থাপনাশিল্পের মাইলস্টোন’

‘আমার সঙ্গে তাঁর খুব একটা স্মৃতি নেই। তবে আমি তাকে বাংলাদেশের একজন কিংবদন্তীশিল্পী হিসেবেই জানতাম। কখনও কখনও তাকে বাংলাদেশের স্থাপনাশিল্পের মাইলস্টোনও হিসেবেই ভেবেছি।’

স্থপতি সৈয়দ মইনুল হোসেন-এর মৃত্যুতে উদীচীর শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। সোমবার বিকেলে এক শোক বার্তায় উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, বাঙালীর স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক, মহান মুক্তিযুদ্ধের সাতটি গৌরবময় অধ্যায় যার মাধ্যমে অসাধারণভাবে ফুটে উঠেছে।

আটকের ২২ ঘণ্টা পর ছাড়া পেলেন লাইটার জাহাজের ২৭ জাহাজ শ্রমিক

মুন্সীগঞ্জ সদরের ধলেশ্বরী নদী সংলগ্ন শাহা সিমেন্ট ঘাট থেকে লাইটার জাহাজের ২৭ শ্রমিককে আটক করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। রজনীগন্ধা-২ লাইটার জাহাজের মাস্টার মিজানুর রহমান জানান, কর্ণফুলী-৫ এর ডাকাতির ঘটনায় নৌপথে চাঁদাবাজি ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সারা দেশে

পদ্মা সেতুর নদী শাসনে চীনা কোম্পানি সিনোহাইড্রোর সঙ্গে চুক্তি সই

পদ্মা সেতুর নদী শাসনের জন্য চীনা কোম্পানি সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প ও সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

স্থপতি মইনুলের মৃত্যুতে খালেদা জিয়া ও তারেক রহমানের শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ও দেশের বিশিষ্ট নকশাবিদ মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো সোমবার এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, দেশের বিশিষ্ট নকশাবিদ মইনুল হোসেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কর্মের কথা স্মরণ করে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্থপতি মাইনুল হোসেনের অনন্য সাধারণ নকশায় নির্মিত জাতীয় স্মৃতিসৌধ বাংলা

প্রধান শিক্ষক বটে! : বেত্রাঘাতে ক্যান্সার আক্রান্ত ছাত্রসহ ২০ শিক্ষার্থী আহত

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এক প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ক্যান্সার আক্রান্ত ছাত্রসহ ২০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অভিবাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

লৌহজংয়ে নিহত আবদুল্লার এক সহপাঠীকে খুঁজছে পুলিশ

লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া গ্রামে প্রেমিকার বাড়িতে রাত যাপন করতে এসে খুন হয় মুয়াজ্জিন আবদুল্লাহ। এতে পরকীয়ার বিষয়টি উঠে আসলেও আবদুল্লা খুন হওয়ার খবর পেয়েই রোববার পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে তারই সহপাঠী হাসান নামের একই মাদ্রাসার এক ছাত্র।

Monday, November 10, 2014

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন আর নেই

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন আর নেই। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সোমবার দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ ছাত্রলীগ কর্মী দীপু গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরে বিদেশি পিস্তল ও গুলিসহ দীপু দেওয়ান (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩ টার দিকে শহরের কোর্টগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজদীখানের মোল্লাকান্দিতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার সিরাজদীখান উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। উপজেলার মোল্লাকান্দি গ্রামে সোমবার সকাল ৭টার দিকে বালুরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেক চাঁন মুন্সী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য নুর বাউলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজদীখানে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর লাশ উদ্ধার

জেলার সিরাজদীখান উপজেলার লতুব্দী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ ফজলুল হকের স্ত্রী ইয়াসমিন আক্তারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা বাজার এলাকার নিজবাড়ি থেকে সোমবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ীতে ৩ কিলো রাস্তায় ১৪ টি স্পীড ব্রেকার : জনদূর্ভোগ

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী-হাসাইল সংযোগ সড়কের মাত্র ৩ কিলোমিটার রাস্তার মধ্যে ১৪ টি স্পীড ব্রেকার অবৈধভাবে তৈরী করা হয়েছে। কোন রাকম নিয়ম নীতির তোয়াক্কা না করে এ সমস্ত স্পীড ব্রেকারগুলো তৈরী করায় এ রাস্তায় যাতায়াতকারী যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

মুন্সীগঞ্জে শহর জামায়াত নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জ শহর জামায়াতের আমির ও আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহরের কাটাখালী এলাকায় আদর্শ মাদ্রাসার ছাত্রাবাস থেকে রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

টঙ্গীবাড়ীতে উপবৃত্তি ও টিউশন কর্মশালা

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলা সন্মেলন কক্ষে সোমবার সকাল ১০টা হতে দিনব্যাপী পক্রি মিনস্ টেষ্টিং ভিত্তিক উপবৃত্তি ও টিউশন কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘কামারুজ্জামানের ছেলের কথা আদালত অবমাননাকর’

সোমবার দুপুর সোয়া একটার দিকে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবালের সাংবাদিক সম্মেলনের বক্তব্যকে আদালত অবমাননাকর বলে মন্তব্য করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বেলা পৌনে দুইটার সময় সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন মাহবুবে আলম।