Sunday, October 26, 2014

পিনাক-৬ দুর্ঘটনার প্রতিবেদন আড়াই মাসেও প্রকাশ হয়নি

পদ্মার মাওয়ায় যাত্রীবাহী লঞ্চ এমএল পিনাক-৬ ডুবির দীর্ঘ আড়াই মাসেও তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি চার দফা সময় বাড়িয়ে গত ১৪ সেপ্টেম্বর নৌ পরিবহণমন্ত্রী ও নৌসচিবের কাছে প্রতিবেদন জমা দিলেও এর ৩৫ দিন পরও সে প্রতিবেদন প্রকাশ করেনি নৌ পরিবহণ মন্ত্রণালয়।

লৌহজং বেদে পল্লী হতে গাজাসহ এক ব্যক্তি আটক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেদে পল্লী হতে এক কেজি গাজাসহ রনি মাদবর (২৫) নামে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালী মান্দ্রা বেদে পল্লীর মালেক মাদবরের ছেলে রনি মাদবরের ঘরে তল্লাশী চালিয়ে এক কেজি পরিমান গাজা উদ্ধার করা হয়।

Saturday, October 25, 2014

শ্রীনগর থেকে এক কলেজছাত্রীকে ঢাকায় এনে ধর্ষণ

বেড়াতে যাওয়ার নাম করে মুন্সিগঞ্জ থেকে এক কলেজছা্ত্রীকে (১২) ঢাকায় এনে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকার একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে কলেজছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাখাওয়াত সরকার : একজন সাদাসিধা ভদ্রলোক

শামীমুল হক: খুবই সহজ সরল, সাদাসিধা এক মানুষ। নিরেট ভদ্রলোক। কোন প্রশ্ন করলে উত্তর দিতেও ভয় পেতেন। পাছে কোন ভুল হয়ে যায় কিনা? আর ধমক দিলে তা হাসি দিয়ে বরণ করে নিতেন আপন মনে। সেই ১৯৯২ সাল থেকে দেখে আসছি তাকে। দীর্ঘ ২২ বছরে একটুও বদলাননি তিনি।

মাদক সেবনে বাধা : গজারিয়ায় পাঁচজনকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কাওসার গং (২৫) পাঁচজনকে কুপিয়ে জখম করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জহির উদ্দিন ও তার ছেলে সানি (৭), ভাইয়ের স্ত্রী শাহানাজসহ (২০) আরো দু’জন।

বিক্রমপুরের সিরাজদিখান ও রাজদিয়া খান বংশ গ্রন্থের মোড়ক উন্মোচন

জাহাঙ্গীর বাবু: বিক্রমপুরের সিরাজদিখান ও রাজদিয়া খান বংশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অঞ্চলিক ইতিহাস সংরক্ষনের মধ্য দিয়ে শত বছরের বিক্রমপুরের চিত্র নতুন প্রজন্মের মাঝে উঠে আসছে।

Ebola fear now in Sirajdikhan village

Health dept keeping eye on Dulu's Gopalganj residence
Now panic has gripped the villagers of Kalinagar in Sirajdikhan upazila of Munshiganj over the arrival of an Ivory Coast returnee, who passed through Shahjalal International Airport without being screened on October 16, there.

মুন্সীগঞ্জে বাস মালিকদের নৈরাজ্য : ভাড়া কমলো ‘৫’ টাকা

‘মুন্সীগঞ্জে বাস মালিকদের নৈরাজ্য’ শিরমামে নিউজ প্রচারের পর ঢাকা-মুন্সীগঞ্জ রুটের দিঘীরপাড় ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড বাস ভাড়া ৫টাকা কমিয়েছে। বুধবার মুন্সিগঞ্জ সকাল থেকে পূর্বের ভাড়া ৬০ টাকার স্থলে ৫৫ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

টঙ্গীবাড়ীতে তোলকাই জাপান গার্ডেন সিটি প্লট করে বিক্রি চলছে

সরকারী জমিতে আবাসন প্রকল্প
জেলার টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই জাপান গার্ডেন সিটি আবাসন প্রকল্পের নামে জেলা পরিষদ, সড়ক ও জনপদ এবং সরকারী ১নং খাস খতিয়ানের জমি দখল সূত্রে বিক্রি চলছে। তোলকাই গ্রামের মফিজল গং দীর্ঘদিন যাবত উক্ত জমি

Manabjamin's Gazaria correspondent dies

Sakhawat Sarkar, Gazaria Upazila Correspondent of the Daily Manabjamin, died early Friday morning. He was 47. Sakhawat died falling inside the bathroom of his house at Dotola Masjid area at Konapara in Demra at about 5am.

Heavy equipment for Padma Bridge reaches Mawa

Mozammel Hossain Sajal: The third shipment of heavy equipment for the construction of the Padma Bridge has reached at Mawa by waterways.

শ্রীনগরের দুই ইউনিয়নে পৃথক অভিযানে মাদকসহ ৬ জন আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দুইটি ইউনিয়নে অভিযান চালিয়ে ২২২ বোতল ফেনসিডিল ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় কুকুটিয়া ও ষোলঘড় ইউনিয়নে অভিযান দুইটি চালায় পুলিশ।

শ্রীনগরে মাদক বিক্রেতাদের বাঁধায় মাদক বিরোধী মানববন্ধন পন্ড

সুমিত সরকার সুমন: মাদক বিক্রেতাদের বাঁধার মুখে মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার মাদক ও ভুমি দস্যুতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন পন্ড হয়ে গেছে। শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে কোলাপাড়া গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

সিরাজদীখান কালীনগর গ্রামে ইবোলা আতঙ্ক !

ইবোলার ভয়াবহতার সবচেয়ে বড় শিকার পশ্চিম আফ্রিকার কিছু দেশ। আফ্রিকার আইভরিকোস্ট থেকে ছুটিতে দেশে আসা মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কালীনগর গ্রামে এক যুবক ইবোলা আক্রান্ত বলে গুঞ্জন-গুজব ছড়িয়ে পড়েছে উপজেলার সর্বত্র।

লৌহজং উপজেলা জাতীয় পাটির মতবিনিময়

শুক্রবার লৌহজং উপজেলা জাতীয় পাটির তৃর্ণমুল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা উপজেলার মাওয়া জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্টিত হয়। লৌহজং উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,

লৌহজং স্বপ্ন বিকাশের উদ্যোগে গনিত উৎসব

লৌহজং স্বপ্ন বিকাশের উদ্যোগে মেধা যাচাইয়ের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭১ জন শিক্ষাথীকে নিয়ে আয়োজন করা হয় গনিত উৎসবের। শুক্রবার দিঘলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্টানে স্বপ্ন বিকাশের সভাপতি মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হানিফের সঞ্চালনায় গনিত উৎসবে

গজারিয়ার ৪ শ্রমিক খুন ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া থানার ৪ শ্রমিক খুন ও সিমেন্ট বোঝাই জাহাজ ডাকাতি মামলার আসামি মেহেদী হাসান রুবেল ওরফে পিচ্চি হাসান (২৮) বৃহস্পতিবার দুপুরে তালতলী উপজেলার বড়পাড়া গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে।

মাওয়া ৩নং ফেরীঘাট এলাকা থেকে জাল টাকাসহ আটক-১

বহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মাওয়া ৩নং ফেরীঘাট এলাকা থেকে ১৮টি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মাওয়া ৩নং ফেরীঘাট এলাকার একটি মুদি দোকানে জাল টাকা দিয়ে দোকানের মালামাল কেনার সময় উপজেলার কুমারভোগ গ্রামের খলিলুর

গজারিয়া উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও নিন্দা প্রস্তাব গৃহিত

গজারিয়ার সিনিয়ন সাংবাদিক জনাব শাখাওয়াত সরকারের অকাল মৃত্যুতে তিন দিনের শোক কর্মসুচীর ঘোষনা করা হয় উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। বর্তমান সংসদ সদস্য এড্. মৃণালকান্দি দাস সাবেক সংসদ সদস্য মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হাই

মানবজমিনের সাংবাদিক সাখাওয়াত আর নেই

দৈনিক মানবজমিনের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রতিনিধি সাখাওয়াত সরকার (৪৭) আর নেই (ইন্নানিল্লাহে...রাজিউন)। ঢাকার ডেমরার কোনাপাড়ার দোতলা মসজিদ এলাকার নিজ বাসায় তিনি মারা যান।

ইয়াবাসহ পঞ্চসারের সাবেক ইউপি সদস্যসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার এএসআই রাজিব দাস জানান, সাবেক ইউপি সদস্য হাতেম দেওয়ান (৬০), আওলাদ হোসেন (৪২) ও আমির হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

Friday, October 24, 2014

Mostofa from Louhajang lynched in Gazipur

A youth was lynched at Kaliakoir upazila in Gazipur on Thursday. He was identified as Mostofa, 32, son of Mofazzal Hossain of Bhogda village under Louhajang police station in Munshiganj district.

2 drown at Gonaishar village under Tongibari

dubeA minor girl and her great-grandmother drowned in a pond at Gonaishar village under Tongibari upazila of the district on Wednesday afternoon.

মুক্তারপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা!

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে অগ্রনী ব্যাংক ডাকাতির চেষ্টা হয়েছে। বুধবার গভীর রাতে ডাকাত দল দ্বিতল ভবনের উত্তর পাশের জানালার গ্রিল ভেঙ্গে এবং ভেতরের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

পদ্মা সেতুর পাইলিং ও নদী শাসনে ভাসমান ক্রেন ও লাইটার ভাইসাল পৌঁছেছে

সুমিত সরকার সুমন: স্বপ্নের পদ্মা সেতু নির্মানে পাইলিং এবং নদী শাসনের কাজে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের মাওয়ায় পৌছেছে ভাসমান ক্রেন ও লাইটার ভাইসাল। এরমধ্যে উচ্চ মালামাল বহন ক্ষমতা সম্পন্ন ২ টি ক্রেন ও ২ টি অত্যাধুনিক লাইটার ভাইসাল রয়েছে।

সিরাজদীখানে ইয়াবা সম্পর্কিত কোন তদবীর না করার প্রতিশ্রুতি

সিরাজদীখানে আইনশৃঙ্খলা সভা
ইমতিয়াজ বাবুল: ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের জন্য কোন তদবীরের না করার প্রতিশ্রতি দিয়ে সিরাজদীখান উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক, নাসকতা, যানজট প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছেন উপজেলা চেয়ারম্যান,

সিরাজদিখানে স্কুল ছাত্রী রেখার রহস্যজনক আত্মহত্যা

সুমিত সরকার সুমন: বুধবার রাত টায় সিরাজদিখানে এক স্কুল ছাত্রী রহস্যজনক আত্মহত্যা করেছে। আসলে হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকার লোকজন কানাঘুসা করছেন। রেখা আক্তার (১৭) মেয়েটি এ বছর রাজদিয়া গার্লস স্কুল থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করেছিল।

জাতীয় পার্টির ‘উপজেলা দিবস’ পালিত

শেখ মো. রতন: বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও মিছিলের মধ্য দিয়ে জাতীয় পার্টির (এরশাদ) “উপজেলা দিবস” পালিত হয়েছে। জেলা শহর এবং গজারিয়া ও টঙ্গিবাড়ীতে জাপা নেতাকর্মীরা উপজেলা দিবস পালন করে।

ভবেরচর আনন্দ মেলা সিনেমা হল মার্কেটে সংঘর্ষে আহত ৭

জেলার গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় আনন্দ মেলা সিনেমা হল মার্কেটে বুধবার রাতে দু’পক্ষের সংঘর্ষে ব্যবসায়ীসহ সাতজন আহত হয়েছেন। মার্কেটের চারটি দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে এ সময় প্রায় তিন লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।

প্রথম গ্লোরিয়া বাংলাদেশ-জাপান রিনরি “আর্ট ফেষ্টিভাল”

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী “প্রথম গ্লোরিয়া বাংলাদেশ-জাপান রিনরি আর্ট ফেষ্টিভাল” অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটি

রাহমান মনি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা সম্প্রতি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, বাংলাদেশে সব ধর্মের পাশাপাশি সহাবস্থানের এমন নজির পৃথিবীর আর কোথাও নেই।

কালিয়াকৈরে লৌহজংয়ের কামাল গণপিটুনিতে মারা গেছেন

গাজীপুরের কালিয়াকৈরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার গভীর রাতে গণপিটুনিতে আহত মোস্তফা কামাল (৪০) নামের ওই যুবক বৃহস্পতিবার সকালে মারা যান।

বিআইডব্লিউটিসি’র মহিলা কর্মকর্তারা মাওয়া ঘাটে দায়িত্ব পালন করবেন

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) মহিলা কর্মকর্তারা আগামী সপ্তাহ থেকে মাওয়া ফেরিঘাটে দায়িত্ব পালন করবে। এই মহিলা কর্মকর্তারা সপ্তাহে দুই দিন করে দায়িত্ব পালন করবেন বলে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান জানান।

Thursday, October 23, 2014

Whither garment village?

Syed Jamaluddin: The country's garment factories are facing one risk or another. Fire risk, electric security, exit door inadequacy and weak building structure of are some of the problems.

Louhajang murder: Five get life sentence

A Munshiganj court has sentenced five people to life-time imprisonment in Abdur Rahman Sikder killing case. The convicts are Billal, 32, Moti Mal, 45, Abdul Hannan Mal, 35, Abdur Rahman, 30 and Manik Mal, 40 of village Kolkata under Louhajang upazila.

লৌহজংয়ে জেএমবি পরিচয়ে ব্যবসায়ীকে উড়ো চিঠি : চাঁদা দাবি

লৌহজং উপজেলার গাঁওদিয়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে চিঠি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে জেএমবি সদস্যরা। এতে ওই ব্যবসায়ী ভীত হয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় হাজী হাসান আলীর গাঁওদিয়ার গ্রামের বাড়িতে জেএমবির ছাপানো প্যাডে এ চিঠি লিখে বাড়ির গেটে রেখে দেয়া হয়।

পল্লীবিদ্যুতের অতিরিক্ত বিলে লৌহজংয়ে ক্ষোভ

লৌহজং উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিং বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল ও একজন চেয়ারম্যান কর্তৃক ব্যাটারি চালিত রিক্সাকে লাইসেন্স দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়।

টঙ্গিবাড়ীতে নাতনীকে বাঁচাতে গিয়ে নানীর মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে নানী-নাতনীর করুণ মৃত্যু হয়েছে। মৃতরা হলো- শিশু সুরাইয়া আক্তার (০৭) ও বৃদ্ধা রবেদা খাতুন (৭০)। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের গনাইশার গ্রামে এ ঘটনা ঘটে।

ভাষা সৈনিক ও মফস্বল সাংবাদিকতার পথিকৃত শফিউদ্দিনের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

কাজী দীপু: মফস্বল সাংবাদিকতার পথিকৃত, ভাষা সৈনিক ও চারন সাংবাদিক শফিউদ্দিন আহমেদের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বুধবার সকালে কোরআন খানি, বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

পদ্মা সেতু নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ

সম্পৃক্ত ৬ হাজার মানুষ
মাওয়ায় পদ্মা সেতু নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। স্বপ্নের সেতু রূপ পেতে যাচ্ছে বাস্তবে। চীন থেকে পদ্মা সেতুর কাজের মালামাল মাওয়ায় আসার পর কাজে নতুন গতি এসেছে। সেতুর এ্যাপ্রোচ রোড, তীর রক্ষা বাঁধ ও নদী শাসনসহ সব কাজেই নতুন করে উদ্যম লক্ষ্য করা যাচ্ছে।

গজারিয়ায় নিহত চারজনের বাড়ি জামালপুরে

মুন্সীগঞ্জের গজারিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত চারজনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামে। মর্মান্তিক ওই দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে স্বজনদের মাঝে শুরু হয় শোকের মাতম।

সাংবাদিক সফি উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদার দাবীদার

বিক্রমপুর প্রেস ক্লাবে স্মরণ সভায় বক্তাগণ
মফস্বল সাংবাদিকতার পথিকৃত চারণ সাংবাদিক ভাষা সৈনিক সফিউদ্দিন আহম্মেকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে দাবী উঠেছে। তার অবদানের স্বীকৃতি স্বরপ তাকে মরনোত্তর সম্মাননা প্রদানেরও দাবি উঠে।

মুন্সীগঞ্জে মাসব্যাপী ইদুর নিধন অভিযান

বুধবার মুন্সীগঞ্জে মাসব্যাপী ইদুর নিধন অভিযান শুরু হয়েছে। শহরের সদর রোডে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে আয়োজিত এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল।

গজারিয়ায় এক রাতে দুই বাড়িতে ডাকাতি : নগদ টাকা সহ মালামাল লুট

গজারিয়া উপজেলায় ভাটেরচরে মঙ্গলবার গভীর রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার মধ্যভাটেরচর গ্রামের কাশেম দেওয়ান ও আলীপুরা গ্রামের আবদুস সালাম মোল্লার বাড়িতে ডাকাতি হয়। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টায় ঘরের দরজা ভেঙ্গে কাশেম দেওয়ানের ঘরে ঢুকে কাশেম দেওয়ান,

Wednesday, October 22, 2014

Gazaria road mishap kills 4 of a family

Four of a family members were killed when a truck rammed into the auto-rickshaw at Jamaldi Bus Stand area in Gazaria upazila on Wednesday.

১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি নিজেই রোগী!

শেখ মো. রতন: নানা অনিয়ম, দুর্নীতি ও রোগী দুর্ভোগের কারণে মুন্সীগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটির এখন নাজুক অবস্থা। হাসপাতালটির বিভিন্ন বিভাগ দীর্ঘদিন ডাক্তারশূন্য রয়েছে। এ কারণে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হত্যা মামলায় ৫ আসামীকে যাবজ্জীবন

বুধবার দুপুরে মুন্সীগঞ্জে আব্দুর রহমান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে অতিরিক্ত দায়রা জজ শাহজাহান কবির। দন্ডপ্রাপ্ত অপরাধীরা হলেন, বেল্লাল (৩৫), মতিমাল (৩৫), মো রহমান (৩২), আ হান্নান (৩৫) এবং মানিক (৩০)। এদের মধ্যে মানিক পলাতক রয়েছে। অপর ৪ আসামীর উপস্থিতিতে এই রায় দেয় আদালত।

জাপানে স্বরলিপির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাহমান মনি: জাপানে প্রবাসীদের দ্বারা পরিচালিত দুইটি সাংস্কৃতিক সংগঠনের অস্তিত্ব রয়েছে। তার একটি হচ্ছে ‘উত্তরণ বাংলাদেশি কালচারাল গ্রুপ’ এবং অপরটি ‘স্বরলিপি কালচারাল একাডেমী’।

লৌহজংয়ের বাসুদিয়া গ্রামের পিন্টু ইতালিতে খুন: মামলার প্রস্তুতি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসুদিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল শেখের ছোট ছেলে প্রবাসী পিন্টু শেখ (৩১) ইতালিতে খুন হয়। দাফনের ১৫ দিন পর বাংলাদেশে খুনীর বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

WB for quick work on Padma Bridge

padma1The World Bank has advised the government to hasten the Padma Bridge Project after having stalled it two years.