Wednesday, July 20, 2011

10 people injured in a rival clash in Gazaria

At least 10 people, including women, were injured in a clash over a trifling matter at Hoglakandi village in Gazaria upazila on Tuesday.

Tuesday, July 19, 2011

মুন্সীগঞ্জের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান!

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: সিরাজদিখান উপজেলার মালখানগর ইউপিতে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নারী। জেলার একমাত্র মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই আলোচিত চেয়ারম্যানের নাম সানজিদা আক্তার জোৎস্না।

দুই ইউপি নির্বাচনের গেজেট দুই মাসের জন্য স্থগিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়নের নির্বাচনের গেজেট আগামী দুই মাসের জন্য স্থগিত করেছে আদালত। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুইটি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার দিনভর সিরাজদিখানের সর্বত্র আলোচিত বিষয়ে পরিনত হয়।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুন্সীগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮-০ গোলে রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বালিকা ফুটবল দলটি একই মাঠে অনুষ্ঠিত

সংবর্ধনা

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগে প্রথম শ্রেনীপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাস্টারর্সে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। মঙ্গলবার কলেজের সমাজ কর্ম বিভাগে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন ব্যানার্জী।

মুন্সীগঞ্জ ফুটবলে বাবুল আখতার স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: এনএসসি অনুর্ধ ১৫ ফুটবল টুর্নামেন্টে বাবুল আখতার স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-০ গোলে শুকতারা স্পোটিং ক্লাবকে হারিয়ে এই গৌরব অর্জন করে। বিজয়ী দলের রুমান হ্যাট্টিকসহ ৩টি গোল এবং শাওন ১টি গোল করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে জেলা প্রশাসক মো. আজিজুল আলম। জেলা ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়।

আন্ত:কলেজ এ্যাথলেটিক

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জে স্টেডিয়ামে আন্ত:কলেজ এ্যাথলেটিক প্রতিযোগিতায় ৬৩ পয়েন্ট পেয়ে মুন্সীগঞ্জ জেলায় সরকারি হরগঙ্গা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী মঙ্গলবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ভলিবল ও একক)প্রতিযোগিতায় সরকারি হরগঙ্গা কলেজ, ক্রিকেট হাজী আমজাদ আলী কলেজ, ব্যাটমিন্টন (দ্বৈত) রামপাল মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বি. চৌধুরীর মুখদর্শন

বিকল্পধারা বাংলাদেশ-এর চেয়ারম্যান, প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর কদর বেড়েছে। রাজনৈতিক ময়দান থেকে দীর্ঘদিন নিজেকে গুটিয়ে রাখা এ নেতার ডাক পড়েছে বিএনপি'র পক্ষ থেকে। বিএনপি মান-অভিমান ঝেড়েমুছে সম্পর্কের বরফ গলাতে চাচ্ছে। বি. চৌধুরীর মান

বাংলাবাজারে শ্বশুরালয়ে ঘরজামাইকে গণপিটুনি

মুন্সীগঞ্জের চরাঞ্চলের বাংলাবাজারে মঙ্গলবার সকালে শ্বশুরালয়ে এক ঘর জামাইকে গণপিটুনি দেওয়া হয়েছে। এতে মারাত্মক আহত ঘর জামাই মতিন বেপারীকে (৪০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর গ্রামে।

গজারিয়ায় চাচা-ভাতিজার দু’পক্ষের সংঘর্ষঃ মহিলাসহ আহত ৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে চাচা-ভাতিজার দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভাতিজা মো. নয়ন মিয়া (২৪), তার বাবা ফজলুল হক (৭০), মা নুরুন্নাহার (৬২) ও বোন পান্নাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ফাতেমা (২৬) ও অপুকে (২০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক: যে কোন সময় বন্ধ হয়ে যেতে পাড়ে

প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক কোন নোটিশ ছাড়াই যে কোন সময় বন্ধ হয়ে যেতে পাড়ে। এই সড়কের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের চরসৈয়দপুর, ভোলাইল ও শাসনগাঁও এলাকায় এক কিলোমিটার রাস্তা এখন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।

Monday, July 18, 2011

বিয়ের পিঁড়িতে রোমানা

আবারো বিয়ের পিঁড়িতে বসছেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা রোমানা। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে বিয়ে! ব্যাপারটা কে কিভাবে নেয় তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। তবে তার ভক্ত-দর্শকরা যদি পছন্দ করেন তবে বিয়েটা অনেকদিন টিকে থাকবে।

আধারায় আ’লীগের দু’গ্রুপে গোলাগুলি-বোমাবাজি, আহত ৫

মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে সোমবার সন্ধ্যায় আ’লীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় ৫ জন আহত হয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় আ’লীগ নেতা আলী হোসেন ও আধারা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বারের নেতৃত্বাধীন দু’গ্রুপের মধ্যে ওই গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটে।

শ্রীনগরে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবার বিকেলে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কয়কীর্তন কুশিয়ারাপাড়া গ্রামের কবরস্থানের পাশের পুকুর থেকে পুলিশ বিকেল সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করে। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে কালো রংয়ের প্যান্ট ও আকাশী রংয়ের গেঞ্জি পরিহিত অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

দারোগার কান্ড!

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: রবিবার পবিত্র শবেবরাতের রাতে ধর্মপ্রান মানুষের সাথে অসদাচরণ এবং মসজিদ মসজিদ ঘুরে নামাজ পরার ক্ষেত্রে বাধা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে এক দারোগার বিরুদ্ধে। মুন্সীগঞ্জ থানার অভিযুক্ত দারোগা ঠাকুর দাস মালো অভিযোগ অস্বীকার করে বলেছেন, মুক্তারপুর সেতুর উপর কায়েক শ’ মোটারসাইকেল জড়ো হয়ে গভীর রাত পর্যন্ত ঘুরাঘুরি করছিল। এসব কারণে শহরের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকার হোটেলগুলো বন্ধ করে দেয়া হয় এবং লোকজনকে মসজিদে বা বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়।

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : লৌহজংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ উত্তর দিঘলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ৩-১ গোলে নাগের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এই গৌরব অর্জন করে। অপর দিকে ছাত্রীদের বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চূড়ান্ত খেলায় তারা ১-০ গোলে আটিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে প্রথমবারের মত কাপটি ঘরে তুলে নেয়।

মাওয়ায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক বৃদ্ধা !

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মাওয়া ঘাটে লঞ্চ থেকে নামতে গিয়ে পদ্মায় পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলেন ৬৫ বছরের আম্বিয়া বেগম । লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার ও অসাবধাণতার কারণেই ওই মহিলা পদ্মায় পড়ে যায় বলে অভিযোগ রয়েছে। মাওয়া ঘাট সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১ টার দিকে কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে একটি লঞ্চ মাওয়া লঞ্চ টার্মিনালে আসে। লঞ্চটি ঠিকমত দঁড়ি দিয়ে বাঁধার পূর্বেই যাত্রী সাধারণ নামতে শুরু করে।

লৌহজং বঙ্গবন্ধু পরিষদের নতুন সভাপতি মো. শাজাহান মিয়া, সম্পাদক ইউসুফ ফকির

লৌহজং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নতুন সভাপতি হয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ মো. শাজাহান মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজেরে নাকগানগলা বিভাগের অধ্যাপক ডা. ইউসুফ ফকির। শনিবার লৌহজংয়ের কনকসারের অগ্রসর বিক্রমপুর কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে গঠিত ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সহসভাপতি হয়েছেন শামসুদ্দিন পাঠান ও রনক জাহান শিউলী। যুগ্ম সম্পাদক হয়েছেন নজরম্নল ইসলাম হান্নান ও অধ্যাপক আব্দুলস্নাহ আল মাসুদ কনক হয়েছেন প্রচার সম্পাদক।

এনেসথেসিস্ট পোস্টে অন্য ডাক্তার!

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের বেহালদশা:
সাকিল হাসান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে এনেসথেসিস্টের অভাবে সাত মাস যাবৎ সিজারসহ বিভিন্ন ধরনের অপারেশন বন্ধ রয়েছে । ফলে জরুরী প্রসুতি ও বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সিরাজদিখান ও পার্শ্ববতী উপজেলার বহু রোগী। রাজধানি ঢাকার অতি সন্নিকটে ৫০ বেডের হাসপাতালটিতে ২১টি পদের বিপরীতে ২১জন ডাক্তারই পদাসীন রয়েছেন। কিন্তু সেবার মান একেবারেই অপ্রতুল।

পুলিশের সিএনজি গতিরোধ করতে গিয়ে ৪ ছিনতাই পাকড়াও

আজ সোমবার ভোরে মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কের সদর উপজেলার নতুনগাঁও এলাকায় ছিনতাইয়ের জন্য পুলিশের সিএনজি গতিরোধ করার সময় চার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। সদর থানার সহকারী দারোগা খন্দকার মনিরম্নজ্জামান এসব তথ্য দিয়ে জানান, গ্রেফতারকৃতরা হলো কাউসার(২৫), শ্যামল (২৭), শাকিল (২২) ও ইমন বাবু(২৫)।

মাদকসেবীর ইটের আঘাতে বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জে সুরুজ্জামান (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে কবির হোসেন নামে এক মাদকসেবী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের থানারপুলস্থ চায়ের হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ঘাতক কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুরুজ্জামান মানসিক বিকারগ্রস্ত ছিল বলে জানা গেছে।

Sunday, July 17, 2011

নির্বাচন: মুন্সীগঞ্জে দুই ইউপির গেজেট স্থগিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। দুই পরাজিত প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রোববার এই আদেশ দেন।

মোটরযান আইন শক্তিশালী করার দাবি বি. চৌধুরীর

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মোটরযান আইনকে আরো শক্তিশালী করে দুর্ঘটনা হ্রাসের জন্য সরকারে প্রতি দাবি জানিয়েছেন। শুধু আইন করলে হবে না, আইনকে বাস্তবে প্রয়োগ করতে প্রশাসনকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকার মোটরযান আইনকে প্রয়োজনে সংস্কার করলে আমাদের দল সমর্থন জানাবে।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী মিরসরাই যাচ্ছেন

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) মিরসরাই ট্রাজেডিতে নিহত স্বজনদের সমবেদনা জানাতে রোববার বিকেলে মিরসরাই যাচ্ছেন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে এক ফ্যাক্স বার্তায় সাবেক এ রাষ্ট্রপতির মিরসরাই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।

ভাষাকে ভালোবাসা - রাহমান মনি

দাদি যদি দিদা হয়
নানি হবেন নিনা,
যে কথাটি বলছি আমি
যুক্তি আছে কিনা?

বর্ষায় পদ্মা থইথই

সাদিয়া মাহ্জাবীন ইমাম
আমরা পেঁৗছেছিলাম অনেক রাতে। ঘৌড়দৌড়ের মতো গ্রামে রাত ১০টা অনেক রাতই বটে। পদ্মার জলে তখন গাঢ় অন্ধকার। জোয়ারের স্রোত পাড়ে উছলে পড়ছে। থোক থোক সাদা জ্যোৎস্নায় নাচছে পদ্মা। সারি সারি নৌকোর ভেতর জ্বলছে টিমটিমে কুপির আলো। বাতাসে ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে।

তাহসান-মিথিলার দ্বৈত অ্যালবাম

তিন বছর বিরতির পর বিশ্ব ভালোবাসা দিবসে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছিল তাহসানের পঞ্চম অ্যালবাম 'প্রত্যাবর্তন'। অ্যালবামের সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটি নিয়ে বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন তাহসান।

মুন্সীগঞ্জে যৌতুকের নির্মম নির্যাতনের শিকার রূপালী

মা, মাগো, মা-আমায় বাঁচাও। ওরা আমাকে মেরে ফেলল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক গৃহবধূর এমন আর্তচিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠছিল। ওই গৃহবধূর নাম রূপালী বেগম (১৮)। যৌতুকের জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। পাষ- স্বামী সোহেল তালুকদার রূপালী (২৫) যৌতুকের জন্য রূপালীর বাম হাতে ধারালো বেস্নড দিয়ে ক্ষতবিক্ষত করেছে। তার বাম হাতেই রয়েছে নির্যাতনের ২০-২২টি ক্ষত। এছাড়া কপালে রয়েছে ছুরিকাঘাতের চিহ্ন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামের এ ঘটনা ঘটে।

Saturday, July 16, 2011

মেঘনায় জেলে নৌকায় ডাকাতি

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শনিবার বিকেলে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানায় ক্ষতিগ্রস্ত জেলেরা। ডাকাতরা অজ্ঞাত হওয়ায় মামলা রুজু করা হয়নি বলে তারা জানায়।

‘মঞ্চকুসুম শিমূল ইউসুফ’ বইয়ের মোড়ক উম্মোচন

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুনীমানুষ বেঁচে থাকতে আমরা তার কদর করতে পারি না। কিন্তু শিমূল ইউসুফের অর্জনকে উৎসবের মতো করে পালন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।

বজ্রযোগিনীতে বাঙালী অতীশ দীপঙ্করের মাতৃভূমিতে মেমোরিয়্যাল কমপ্লেক্স

মেঠোপথ। চারিদিকে সবুজের মেলা। পথ শেষ হতে না হতেই চোখ পড়বে লাল নয়নাভিরাম স্থাপনা। নির্মল এই প্রকৃতিকে রাঙ্গিয়ে তোলা স্থাপনাটি অনেকের কাছেই অচেনা। অজো পাড়াগায়ের চমৎকার নিমার্ণ শৈলীর এই স্মৃতিমঠটিই কালজয়ী বাঙালী অতীশ দীপঙ্করের জন্মভূমি।

সাংবাদিকরা কারো বন্ধু নয়, কোনো দলের নয়: হাসান শাহরিয়ার

কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ার বলেছেন, সাংবাদিকরা কারো বন্ধু নয়, কোনো দলেরও নয়, তারা সত্যের পক্ষে। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের ২০ বছর পূর্তি ও সাধারণসভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

আড়াই ঘণ্টা পর ঢাকা-দোহার সড়কে যান চলাচল শুরু

আড়াইঘণ্টা পর ঢাকা-শ্রীনগর-দোহার সড়ক অবরোধ তুলে নিয়েছে স্থানীয় বাসিন্দারা। বাসাভাড়া বাড়ানোর প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টার দিকে এ অবরোধ আরোপ করা হয়। অবরোধের কারণে ওই সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা আড়াইটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মুক্তারপুরে লেগুনা খাদে পড়ে আহত ৪

ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু) রেলিং ভেঙে মা পরিবহন নামের একটি লেগুনা খাদে পড়ে চারজন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে গ্যাস ভরে মুন্সিগঞ্জে ফেরার পথে লেগুনাটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুমন,

মঞ্চকুসুম শিমুল ইউসুফকে নিয়ে বইয়ের প্রকাশনা উত্সব আজ

মঞ্চকুসুম শিমুল ইউসুফের অসামান্য অভিনয়ে সমৃদ্ধ হয়েছে বাংলা নাট্যমঞ্চ। তার শিল্পী জীবনের আবর্তনকে ঘিরে নানা দৃষ্টিকোণ থেকে লিখেছেন বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় কবি, শিল্পী ও লেখকরা।

বালিগাঁও বাজারে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের তরকারি বাজার ও হলুদ বাজারের জায়গা (ধুলট মহল) লিজ দিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এই জায়গাটিতে ব্রিটিশ আমল থেকে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা করে আসছে। বাজারের জায়গা ও ধর্মীয় জায়গা দখলের প্রতিবাদে গতকাল দুপুরে বাজার কমিটির সেক্রেটারিসহ শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে।

টঙ্গিবাড়িতে বসতভিটা নিয়ে ২ পক্ষের বিরোধ, সাংবাদিক লাঞ্ছিত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বসতভিটা নিয়ে ২ পক্ষের বিরোধে এক পক্ষ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ৮টি গাছ কেটে নিয়েছে। এ ছবি তুলতে গিয়ে পুলিশের উপস্থিতিতে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। শুক্রবার উপজেলার ভিটি মালধা গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপিকে অভিনন্দন জানালেন বি. চৌধুরী

ভবিষ্যতে হরতাল, ভাঙচুরের মতো কর্মসূচি পরিহারের ঘোষণায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান। বি. চৌধুরী বলেন, হরতাল, ভাঙচুর করে দেশের গরিব মানুষের রুটি রোজগারে বাধা এবং দেশকে পঙ্গু করার

শ্রীনগরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

শ্রীনগরের বারৈখালীতে গতকাল সকালে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ ইস্যুতে প্রথম আন্দোলনকারী ইউনিয়ন বারৈখালীতে বিএনপির পক্ষে স্বেচ্ছাসেবক দলের এটাই ছিল প্রথম গণসমাবেশ।

মুন্সীগঞ্জ ১ আসনের রাজনীতিতে নতুন হাওয়া

বি.চৌধুরী বিএনপির ঐক্যমত্যের খবরে
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বিকল্প ধারার সভাপতি বি.চৌধুরীর সাথে বিএনপির বরফ গলার খবর তার নির্বাচনী এলাকা শ্রীনগর সিরাজদিখানের রাজনীতির মাঠ এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। গত তিন দিনে শ্রীনগরে বিএনপি ও বিকল্পধারার নেতাকর্মীদের মাঝে বইছে নতুন হওয়া । আওয়ামী লীগের নেতা কর্মীরাও শুরু করেছে অন্য হিসাব নিকাশ।

মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৬

মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া-রাঢ়ীপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পুকুরঘাটে গোসল করা নিয়ে এলাকার সাঈদ ও তাজুলের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের দু’জনই নিজেদের পক্ষে লোক জড়ো করে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

গজারিয়া যাত্রীবাহি বাসে মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৪, আহত ২০

মোজাফফর হোসেনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখি পয়েন্টে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেনা সদস্য শহীদুল ইমলাম (৩৫), নিলুফা আক্তার (৪৫) সুব্রত চাকমা (৪২) ও আব্দুল করিম (৬৫)। জানা গেছে,

Friday, July 15, 2011

টঙ্গিবাড়িতে মন্দিরের সম্পত্তির লিজ বাতিলের দাবিতে মনাববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে মন্দিরের সম্পত্তির লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বালিগাঁও বাজারে এই কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, উপজেলার বালিগাঁও বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন মন্দিরের জায়গা স্থানীয় প্রভাবশালীদের লিজ প্রদান করেন বিদায়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল জলিল। সেখানে দীর্ঘদিন ধরে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা

শ্রীনগরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার দামলা মীর বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, যুবদল নেতা এম লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এডভোকেট আব্দুস সালাম।

মুন্সীগঞ্জ ১ আসনের রাজনীতিতে নতুন হাওয়া

বি.চৌধুরী বিএনপির ঐক্যমত্যের খবরে
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বিকল্প ধারার সভাপতি বি.চৌধুরীর সাথে বিএনপির বরফ গলার খবর তার নির্বাচনী এলাকা শ্রীনগর সিরাজদিখানের রাজনীতির মাঠ এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। গত তিন দিনে শ্রীনগরে বিএনপি ও বিকল্পধারার নেতাকর্মীদের মাঝে বইছে নতুন হওয়া । আওয়ামী লীগের নেতা কর্মীরাও শুরু করেছে অন্য হিসাব নিকাশ।

মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৬

মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া-রাঢ়ীপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পুকুরঘাটে গোসল করা নিয়ে এলাকার সাঈদ ও তাজুলের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের দু’জনই নিজেদের পক্ষে লোক জড়ো করে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

গজারিয়া যাত্রীবাহি বাসে মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৪, আহত ২০

মোজাফফর হোসেনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখি পয়েন্টে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেনা সদস্য শহীদুল ইমলাম (৩৫), নিলুফা আক্তার (৪৫) সুব্রত চাকমা (৪২) ও আব্দুল করিম (৬৫)। জানা গেছে,

শ্রীনগর হাসপাতালে কে এই হতভাগা!

হাসপাতালের বেডে শুয়ে শুধু অপলক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। দুর্ঘটনায় স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে তিনি। তবে হাসপালের ডাক্তার, নার্স ও আয়াদের সেবায় সুস্থ হয়ে উঠছেন তিনি। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে চিকিত্সাধীন।

শ্রীনগরে শিশু হত্যার চেষ্টা, ২ দিনেও মামলা নেয়নি পুলিশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নে আঁখি আক্তার (৭) নামের এক শিশুকে হত্যা চেষ্টার ২ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি থানা। গত মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করে বলে আাঁখির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হয়। কিন্তু আজ বৃহস্পতিবার পর্যন্ত তা মামলা হিসেবে নেয়নি পুলিশ। শিশু আঁখি এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। সে হাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।

মুন্সীগঞ্জে দুলাভাইকে কুপিয়েছে শ্যালক

মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে দুলাভাই গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, শহরের দেওভোগ এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে দুলাভাই আনোয়ার হোসেন তার স্ত্রীকে প্রায়ই মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালক পিয়াস আজ ধারালো অস্ত্র দিয়ে দুলাভাই আনোয়ারকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আনোয়ার সদর হসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।