Friday, July 15, 2011

মুন্সীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালন : কাদঁলেন কাঁদালেন!

সারা দেশের মত মুন্সীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শোক পালন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করে বিশেষ দোয়ায় অংশ নেয়। বিদ্যালয়ের কার্যক্রমের শুরুতেই এক মিনিট নিরবতা পালন করে মীরসরাইয়ের দুর্ঘটনায় নিহত ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Thursday, July 14, 2011

চলছে ব্যক্তি-বন্দনা

মুন্সীগঞ্জ : আওয়ামী লীগ
সোনিয়া হাবিব লাবনী, মুন্সীগঞ্জ: কোন্দলে বিপর্যস্ত মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ। তাই দিন দিন দুর্বল হয়ে পড়ছে দলের ভিত। বর্তমানে জেলা আওয়ামী লীগ চার ভাগে বিভক্ত। দল নয়, চলছে ব্যক্তির রাজনীতি এমন অভিযোগ দলের অনেক নেতা-কর্মীর।

শামসুল ইসলাম বনাম হাই

মুন্সীগঞ্জ : বিএনপি
মুন্সীগঞ্জে শাহ মোয়াজ্জেম হোসেন, এম শামসুল ইসলাম, মিজানুর রহমান সিনহা এবং আবদুল হাইয়ের মতো ডাকসাইটে অনেক নেতা থাকলেও জেলা বিএনপি মূলত দুই শিবিরে বিভক্ত। এর একাংশের নেতৃত্বে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, অন্য অংশের নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী মো. আবদুল হাই।

শিমূল ইউসুফকে নিয়ে গ্রন্থ

১৯৫৭ সালের ২১ মার্চ শিমূল ইউসুফের জন্ম। সে হিসাবে ২০০৭ সালে তার ৫০ বছর পূর্ণ হয়। এ উপলক্ষে বাংলাদেশের সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, পশ্চিমবঙ্গের দেবেশ রায়, পবিত্র সরকার, অরুণ সেন, অরুণ মুখোপাধ্যায়, বিভাষ চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পার্থ ঘোষ, গৌরি ঘোষসহ দুই বাংলার বিশিষ্টজনেরা তাকে নিয়ে পৃথকভাবে লিখেছিলেন।

রহমান বয়াতীর পাশে চ্যানেল আই ও সংগীতশিল্পীরা

প্রবীণ শিল্পী আবদুর রহমান বয়াতীর পাশে দাঁড়িয়েছেন চ্যানেল আই এবং সংগীতশিল্পীরা। দীর্ঘ দিন ধরে এই শিল্পী অসুস্থ অবস্থায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপাতত বি. চৌধুরী-অলির সমর্থন আদায়, পরে দলে ভেড়ানোর প্রস্তাব

বিএনপি সরকারবিরোধী চলমান আন্দোলন জোরালো করতে নানা কৌশল অবলম্বন করেছে। এরই অংশ হিসেবে জোটের আয়তন বাড়ানোর পাশাপাশি দলের পুরনো নেতারা যারা দল থেকে বেরিয়ে যাওয়ার পর রাজনৈতিক দল গঠন করেছেন তাদের সমর্থন পেতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। পুরনো নেতারা ক্রমশ সরকারবিরোধী আন্দোলনে বিএনপিকে সমর্থন দিলে ও আন্দোলনে জোরালো ভূমিকা রাখতে পারলে

Wednesday, July 13, 2011

BNP seeks B Chy's support

Fakhrul meets BDB chief
In a fresh development in politics, BNP acting secretary general Mirza Fakhrul Islam Alamgir last night met Bikalpa Dhara Bangladesh (BDB) President Prof AQM Badruddoza Chowdhury and sought his support for the ongoing anti-government movement.

এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোচিংয়ে বাধ্য করার প্রতিবাদে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক ও বাণিজ্য শাখার দেড় শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে।

শ্রীনগরে প্রতিহিংসার শিকার আট বছরের শিশু

মিরসরাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের শোকে যখন সারাদেশ কাতর তখনই শ্রীনগরে আট বছরের এক স্কুল ছাত্রীর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার চেষ্টা । রিক্সা চালক বাবা চাল আনতে পারেনি বলে সকালে বাসায় রান্না হয়নি। মা বলেছিল স্কুল থেকে বাসায় ফিরলেই ভাত দেবে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে স্কুল ছুটির একটু আগেই বাসায় চলে আসে হাতার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আখি আক্তার (৮)। তখনও মায়ের রান্না হয়নি।

শ্রীনগরে শোকসভা

মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে সরকারী শ্রীনগর কলেজে ছাত্র শিক্ষকরা শোকসভা করেছে । গতকাল সকালে এ উপলক্ষে কলেজের সকলে কালোব্যাজ ধারণ করে,নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় ।

BNP seeks B Chy's support

Fakhrul meets BDB chief
In a fresh development in politics, BNP acting secretary general Mirza Fakhrul Islam Alamgir last night met Bikalpa Dhara Bangladesh (BDB) President Prof AQM Badruddoza Chowdhury and sought his support for the ongoing anti-government movement.

১৮ ঘন্টাই স্টুডিওতে

বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টাই স্টুডিওতে কাটাচ্ছেন দেশের আলোচিত সংগীত শিল্পী বালাম। নতুন অ্যালবামের কাজে এখন অনেকটা স্টুডিওবন্দি জীবনই কাটাচ্ছেন এই গায়ক। বালামের এই স্টুডিওকেন্দ্রিক ব্যস্ততা থাকবে আরও প্রায় ২০/২৫ দিন। আসছে ঈদ উপলক্ষে নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ গত দুই মাস ধরে পুরোদমে করছেন তিনি।

আর কত ভাসতে হবে চোখের জলে

ইমদাদুল হক মিলন
নীল হাফপ্যান্ট পরা কিশোর ছেলেটির লাশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন বাকরুদ্ধ পিতা। তাঁর মুখের দিকে তাকানো যায় না, চোখের দিকে তাকানো যায় না। শোকে পাথর হয়েছেন তিনি, কাঁদতে ভুলে গেছেন। অসহায় চোখে তাকিয়ে আছেন বাংলাদেশের দিকে।

মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক দু'সপ্তাহ বন্ধ ॥ কর্তৃপক্ষ নির্বিকার

প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি টাকা
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক ২ সপ্তাহ ধরে বন্ধপ্রায়। এই সড়কের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যনত্ম ৮ কিলোমিটার সড়কের চরসৈয়দপুর, ভোলাইল ও শাসনগাঁও এলাকায় এক কিলোমিটার রাস্তা এখন ল-ভ-। দেখে মনে হবে না এটি কোন রাস্তা, যেন ধ্বংসসত্মূপ । রাজধানী ঢাকার সঙ্গে জেলা শহর মুন্সীগঞ্জের যোগাযোগের বেহাল অবস্থার কারণে এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে।

বি. চৌধুরীর সঙ্গে বিএনপি নেতাদের বরফগলা বৈঠক

বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর সাথে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখাসহ বিভিন্ন ইস্যু নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখা, সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং বিরোধী দলের ওপর হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বি চৌধুরীর রোড ১৬, বাসা ১৯ বারিধারার বাসায় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে।

Tuesday, July 12, 2011

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে আজ মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। কলেজ ছাত্রলীগ সূত্র জানায়, ক্যাম্পাসের আধিপত্য নিয়ে ছাত্রলীগের আকিক গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এছাড়া কলেজে ছাত্র ভর্তি করে প্রায় ৩ লাখ টাকা আয় করে ছাত্রলীগ। ওই টাকার ভাগাভাগি ও দুই গ্রুপের সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুরে উভয় গ্রুপ বৈঠকে বসে।

মুন্সীগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোর গ্রেফতার

মুন্সীগঞ্জে আন্তঃজেলা সিএনজি চোরের সদস্য স্বপন মৃধাকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব হেডকোয়ার্টারের এএসআই মিজানুর জানান, গত ১৮ জুন রাতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি শোরুম থেকে সিএনজি চুরি হয়। এ ঘটনায় শোরুমের মালিক আনোয়ার মিয়া স্বপন মৃধাসহ কয়েকজনের নামে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। ধৃত চোর টঙ্গীবাড়ির পাঁচগাঁও গ্রামের সুলতান মৃধার ছেলে।

মুন্সীগঞ্জ-ঢাকা সড়কের বেহাল দশা

মুন্সীগঞ্জ-ঢাকা সড়কের বেহাল দশা বিরাজ করছে। কোন ঘোষণা ছাড়াই যে কোন সময় এ পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যেতে পাড়ে। রাস্তার করুণ দশার কারণে এ পথের পরির্বতে বর্তমানে অন্য পথ দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছে। এর ফলে যাত্রীদেরকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে আবার সময়ও বেশি লাগছে।

লৌহজং উপজেলায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আগুনে পুড়ে মিঠু আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়েছে একটি গরু ও সাতটি বসত ঘর। সোমবার গভীর রাতে উপজেলার ধারারহাট গ্রামে রিপন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। লৌহজং থানার ওসি সুব্রত সাহা জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে সাতটি ঘর ও একটি গরু পুড়ে যায়।

সিরাজদিখানে বাস চাপায় হেলপার নিহত

ঢাকা-বেতকা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস চাপায় হেলপার নিহত হয়েছে। তার নাম বাসেদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের গোয়ালবাড়ি মোড়ে পেঁৗছায়। বিপরীতমুখী অপর একটি বাস পাশাপাশি যাওয়ার সময় ঢাকাগামী বাসের হেলপার বাসেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছাত্র ৩শ’ শিক্ষক ২ জন!

ছাত্র ৩শ’ শিক্ষক দু’জন। ছাত্ররা স্কুলে আসলেও হৈচৈ করে অস্পূর্ণ ক্লাস করেই ফিরে ফিরে যান। এই চিত্র লৌহজং উপজেলার করারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ৩শ’ শিশুর শিক্ষা এখন হুমকীর মুখে। ছয়টি শ্রেনীতে মাত্র দু’শিক্ষক শিক্ষাদান করতে গিয়ে হিমশিম খাচ্ছে। একই সাথে দু’ শিফটে ৩টি করে ক্লাস চালাতে হচ্ছে দু’ শিক্ষককে। তাই শিশু শিক্ষার্থীদের বিদ্যাপীঠটিতে সৃষ্টি হয়েছে নানা বিশৃঙ্খলা।

শোক সংবাদ

অগ্রনী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার কর্মচারী সংসদের (সিবিএ) সভাপতি শ্রমিক লীগ নেতা মো. মনসুর আলী দেওয়ান (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ভোরে হৃদরোগ ইনস্টিটিউডে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় সব্জন রেখে গেছেন। বাদ জোহর নামাজের জানাজা শেষে সদর উপজেলার কেওয়ার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে শাহ মখদুম ফেরি ফের চলাচল শুরু

মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে দীর্ঘ প্রায় ২ মাস পর রো রো ফেরি শাহ মখদুম ফের চলাচল শুরু করেছে। আজ মঙ্গলবার মাওয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ফেরিটি কাওড়াকান্দির উদ্দেশে রওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফেরিটি মেরামতের জন্য এতদিন বিআইডব্লিউটিসি'র নিজস্ব ওয়ার্কশপে ছিলো।

SIC . . . teacher, scholar, activist

Md Shafiqul Islam
Professor Serajul Islam Choudhury, a distinguished teacher, research scholar as well as leader in sociological, philosophical and political thinking, assumed the chairmanship of the Department of English of Dhaka University

সবুরে মেওয়া ফলে!

শেষ কয়েক মাস বেশ দুশ্চিন্তায় ছিলেন রোমানা। হাতের ছবিগুলোরও একটি একটি করে শুটিং শেষ হয়ে গেল। কোনো কোনোটি মুক্তির প্রতীক্ষায়ও রয়েছে। কিন্তু মন মতো নতুন প্রস্তাব তো আসছে না। কী হবে, কী করবেন_ভেবে দিন দিন হতাশ হচ্ছিলেন। এর মধ্যে একটি ধারাবাহিকও করে ফেলেছেন।

বয়াতির অবস্থা অপরিবর্তিত

abdur rahman boyate
অপরিবর্তিত রয়েছে দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থা। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ১০৭ নম্বর কেবিনে থাকা বয়াতি এখনও রয়েছেন অনেকটা নিথর অবস্থায়। কোন কথাই বলতে পারছেন না তিনি। খাওয়া দাওয়াও তেমন একটা করতে পারছেন না বলে জানিয়েছেন বয়াতির পরিবার।

SIC . . . teacher, scholar, activist

Md Shafiqul Islam
Professor Serajul Islam Choudhury, a distinguished teacher, research scholar as well as leader in sociological, philosophical and political thinking, assumed the chairmanship of the Department of English of Dhaka University

শহীদের গানে মডেল শায়না

এ বছরের পয়লা বৈশাখে বাজারে এসেছে দূরবীন ব্যান্ডের প্রধান ভোকাল শহীদের দ্বিতীয় একক অ্যালবাম নীলাম্বরী। জনপ্রিয় এই অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে। এর মধ্যেই একটি গানের মিউজিক ভিডিওর নির্মাণকাজও শেষ হয়েছে।

সিরাজদিখানে জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বৃক্ষমেলা র‌্যালী ও আলোচনা সভা

সাকিল হাসান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে সোমবার বেলা ১২টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কতৃপক্ষ ও বৃক্ষমেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কতৃপক্ষ

Monday, July 11, 2011

টঙ্গিবাড়িতে ২ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে গতকাল দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার বেতকা গ্রামবাসীর পক্ষে ইয়াছিন খান বাদী হয়ে পাইকপাড়া গ্রামবাসীর নামে টঙ্গিবাড়ি থানায় এ মামলা দায়ের করেন। স্থানীয় সূত্র জানায়, টঙ্গিবাড়ির বেতকা গ্রামের বিপ্লব খান পরিবার নিয়ে বেড়াতে বের হলে ঝালমুড়ি খাওয়া নিয়ে বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা বাধে।

অঙ্গীকারনামা দিয়ে জামিন নিলেন আ’লীগের ২ গ্রুপ

আদালতে অঙ্গীকারনামা দাখিল করে জামিন নিয়েছেন মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের ২ গ্রুপের নেতৃবৃন্দ, বিজয়ী ও পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী। আজ সোমবার মুন্সীগঞ্জ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে এ অঙ্গীকারনামা দাখিল করে জামিনের প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন। আধিপত্য ও ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ গ্রুপের নেতৃবৃন্দসহ ৪৮ জনের নামে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় জামিন নিতে আজ আদালতে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ অঙ্গীকারনামা দেন।

মহিলা প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মুন্সীগঞ্জে প্রতারণার করে জামিলা খাতুন নামের এক মহিলার স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার সময় কাঞ্চন বালা নামের এক মহিলা প্রতারককে গণধোলাই দেয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে প্রতারক ওই মহিলাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় জমিলা খাতুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা রুজু করেছেন। বিকেলে গ্রেফতারকৃত কাঞ্চন বালাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেঘনা নদীতে জেলে নিখোঁজনিখোঁজ

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে জাহাঙ্গীর আলম নামের এক জেলে নিখোঁজ হয়েছে। রোববার রাতে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে সে আজ ফিরে আসেনি। আজ সোমবার দিনভর তার স্বজনরা মেঘনা নদীতে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা সদরের আধারা ইউনিয়নের জেলে জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো রোববার রাতে ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়।

একাত্তরের 'পিতা'

হিন্দুপাড়ার মাতব্বর নিতাই ঠাকুরের বাড়িতে সভা বসে যুদ্ধের উড়ো খবর নিয়ে। অন্যদিকে গ্রামের প্রধান জমাদার সাহেবের বাড়িতে সভা হচ্ছে পাকিস্তানকে বিভক্ত না হতে দেওয়ার দাবিতে। জেলে বিপিনের একরোখা ছেলে শরৎ কিছুতেই পালিয়ে যেতে রাজি নয়। প্রয়োজনে যুদ্ধ করবে। কারণ তার রূপবতী স্ত্রী পল্লবী অন্তঃসত্ত্বা।

পিকেটার-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

মুন্সীগঞ্জ শহরের কাছে সিপাহীপাড়া এলাকায় ইসলামী দলগুলোর ডাকা হরতালে চরমোনাই পীরের অনুসারী পিকেটার ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পিকেটারদের ওপর লাঠিচার্জ করায় ১০ জন আহত হয়। রোববার সকালে জেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

19 bombs recovered in Munshiganj

Rapid Action Battalion (RAB) members recovered 19 bombs in abandoned condition from beside Makhati Edigah in Sadar upazila Saturday afternoon.

বুড়িগঙ্গা থেকে চারটি লাশ উদ্ধার

গত ২৪ ঘণ্টায় বুড়িগঙ্গা থেকে চারটি ভাসমান লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে দুটি হত্যাকাণ্ড এবং দুটি নৌ দুর্ঘটনার শিকার বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে আলী হোসেন (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ভাঙ্গারি ব্যবসায়ী। তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের লালবাড়িতে।

পিকেটার-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

মুন্সীগঞ্জ শহরের কাছে সিপাহীপাড়া এলাকায় ইসলামী দলগুলোর ডাকা হরতালে চরমোনাই পীরের অনুসারী পিকেটার ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পিকেটারদের ওপর লাঠিচার্জ করায় ১০ জন আহত হয়। রোববার সকালে জেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

গ্রামবাংলা মাল্টিপারপাস কোম্পানির ২ কর্মচারীর বিরুদ্ধে মামলা

কিস্তিতে জমাকৃত টাকা আত্নসাতের অভিযোগে মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার গ্রামবাংলা মাল্টিপারপাস কোম্পানির কর্মচারির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ওই কোম্পনির নারী গ্রাহক সালমা বেগম বাদী হয়ে কর্মচারী চাঁন মিয়া ও মন্নাফ মিয়াকে আসামি করে এ মামলা দায়ের করেন।

Sunday, July 10, 2011

19 bombs recovered in Munshiganj

Rapid Action Battalion (RAB) members recovered 19 bombs in abandoned condition from beside Makhati Edigah in Sadar upazila Saturday afternoon.

অপ্রাপ্ত বয়স্ক প্রেমিক যুগল আটক

মুন্সীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে শহরের খালইষ্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার শখিপুর থানার গনেশ সুইপারের মেয়ে দুলালী (১৩) ও মুন্সীগঞ্জের টরকি গ্রামের শরিফ (১৫)। বর্তমানে তারা মুন্সীগঞ্জে পুলিশি হেফাজতে রয়েছে।

মুন্সীগঞ্জে উদ্ধার হওয়া ব্যাগে ছিল ১৯টি ককটেল

মুন্সীগঞ্জের মাকহাটি গ্রাম থেকে উদ্ধার হওয়া ব্যাগের ভেতর ১৯টি ককটেল পাওয়া গেছে। শনিবার রাতে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল ব্যাগ থেকে বের করে ককটেলগুলো নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করে। এছাড়া শনিবার বিকেল ৪টায় ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার করার পর রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল পশ্চিম মাকহাটি গ্রামের ঈদগা সংলগ্ন আশাপাশ এলাকায় নিরাপত্তা বেষ্টনি তৈরি করে রেখেছিল র‌্যাব সদস্যরা। পরে উদ্ধার করা ককটেল নিরাপদ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

অপহরণকারীদের পরিবর্তে উদ্ধারকারীদের গ্রেফতার

অপহরণ মামলায় আসামিদের পরিবর্তে অপহূত ব্যবসায়ী দুলাল হোসেনকে উদ্ধারকারী ইউপি সদস্য প্রার্থীসহ ২ জনকে গ্রেফতার করে ঢাকার রমনা থানায় নিয়ে যায় পুলিশ। পরে অপহূত ব্যবসায়ীর জবানবন্দি পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়। শনিবার পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।স্থানীয় সূত্র জানায়, আকবর, হুমায়ুন, আলমগীর ও লাভলুসহ বেশ কয়েকজন ব্যবসায়ী দুলাল হোসেনকে ঢাকা থেকে অপহরণ করে। তারা ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা পাবে বলে স্থানীয়দের জানিয়েছিল অপহরণকারীরা।

রাজনীতিজীবি – রাহমান মনি

মুখে তোরা বলিস যেটা
অন্তরে তা মানিস না,
জনগন যে কেমন জিনিস
সেটাও তোরা জানিস না।

19 bombs recovered in Munshiganj

Rapid Action Battalion (RAB) members recovered 19 bombs in abandoned condition from beside Makhati Edigah in Sadar upazila Saturday afternoon.

আমরা হরতালের বিপক্ষে : বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আমরা হরতালের বিরুদ্ধে। হরতালে অর্থনীতির চাকা থেমে যায়। দেশ বিপর্যস্ত হয়। মানুষ কষ্ট পায়। এ জন্য আমরা হরতালের পক্ষে নই। সংবিধানে হরতাল নিষিদ্ধ নয়। দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি না আসা পর্যন্ত আমরা হরতাল পরিহার করব।’

মুন্সীগঞ্জে ইসলামি শাসনতন্ত্রের মিছিল পন্ড : আটক ৬

মুন্সীগঞ্জ শহরের কাছে ও লৌহজং উপজেলার মাওয়ায় গতকাল শনিবার সকালে ও বিকালে পুলিশের বাধা ও লাঠিচার্জে হরতালের সমর্থনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পৃথক বিক্ষোভ মিছিল প- হয়ে গেছে। এ সময় ৬ নেতাকর্মীকে পুলিশ আটক ও লিফলেট-পোস্টার উদ্ধার করা হয়েছে।

ধলেশ্বরী-শীতলক্ষ্যায় লঞ্চডুবি থেকে রক্ষা

ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় গতকাল রাতে অল্পের জন্য যাত্রীবাহী একটি লঞ্চ রক্ষা পেয়েছে। এতে লঞ্চের সাড়ে তিন শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। লঞ্চটি ডুবি ডুবি করলে ভয়ে যাত্রীরা কান্নায় ভেঙে পড়েন। অতিরিক্ত যাত্রীবোঝাই করায় দুই নদীর মোহনায় লঞ্চের ভেতর পানি উঠতে শুরু করলে লঞ্চটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। রাত পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মাঝামাঝি এলাকা ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা

মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়ে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। জানা যায়, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দর্পণা সিনেমা হলের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

টঙ্গিবাড়িতে প্রতিপক্ষের হামলায় ২ সন্তানসহ মা আহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রতিপক্ষের হামলায় মা, মেয়ে ও ছেলে আহত হয়েছে। আজ শনিবার দুপুরে মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মা রানু বেগম (৬০), মেয়ে ঝর্ণা বেগম (২৫) ও ছেলে শেখ মামুন। আহত রানু বেগম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রহিম বাদশা ও সাত্তার বাদশা তাদের বসতঘরসহ বাড়ির জায়গা দখলের চেষ্টা করে আসছে।