Friday, May 27, 2011

হুমায়ুন ফরীদি, প্রিয়বন্ধু

ইমদাদুল হক মিলন
আবদুল্লাহ আল মামুনের রুমে ঢুকেই ফরীদি বলল, 'কী রে মামুন, কেমন আছিস?'

Thursday, May 26, 2011

শ্রীনগরে একই বাড়ীতে দফায় দফায় চুরি

মানবাধিকারকর্মী আদিলুর রহমান খানের গ্রামের বাড়ীতে কয়েকদফা চুরি হয়েছে। চলতি সপ্তাহে মাত্র পাঁচদিনের ব্যবধানে দু’দফা চুরি হওয়ায় বিষয়টি রহস্যের জন্ম দিয়েছে। পুলিশ একটি চুরির মামলা নিলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

হাবিবের আহ্বান

ইতিমধ্যে দর্শক-শ্রোতার কানে পৌঁছে গেছে হাবিবের ‘আহ্বান’ অ্যালবামের গান। নিজের স্টুডিওতে তিনি মুখোমুখি হলেন আনন্দের। ‘আহ্বান অ্যালবামের প্রচ্ছদের ডিজাইনটা খুব পরিচিত মনে হচ্ছে।’ ‘কোনটার মতো?’ ‘জর্জ মাইকেলের ওল্ডার অ্যালবামের প্রচ্ছদের সঙ্গে বেশ মিলে গেছে।’

আলাউদ্দিন আলীর সুর করা গান নিয়ে এসেছে অ্যালবাম

আলাউদ্দিন আলীর সুর করা দেশের গান ও আধুনিক গান নিয়ে বেরিয়েছে হূদয়ের গান ১ ও হূদয়ের গান ২ অ্যালবাম। গানের কথা লিখেছেন জিয়া আহমেদ। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই সিডির এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলো।

সিমেন্ট ফ্যাক্টরি শ্রমিকদের আমরণ অনশন, অসুস্থ ৩

মুন্সীগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিকদের আমরণ অনশন চলছে। ট্রেড ইউনিয়নের দাবিতে জেলার মুক্তারপুরে অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরির কর্মবিরতি পালনরত শ্রমিকরা আজ বৃহস্পতিবারও আমরণ অনশন কর্মসূচি পালন করছে। শ্রমিকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ সময় ৩ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।

নারী পাচারকারীচক্র পুলিশের ধরাছোঁয়ার বাইরে

সেতু ইসলাম, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে লেবাননে নারী পাচারের ঘটনার চাঞ্চল্যকর মামলার আসামি হয়েও পাচারকারী চক্রটি পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে । চাঞ্চল্যকর নারী পাচারের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী ফুলমালাকে গতকাল রোববার বিকালে প্রকাশ্যে পাচারকারী চক্রের সহযোগীরা হত্যার হুমিক দিয়েছে।

বাঁধ নির্মাণ করাটা হবে আমার প্রধান কাজ

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে প্রমত্তা পদ্মার ভয়াবহ ভাঙনের করাল গ্রাসে পড়ে শেষ প্রান্তে এসে মিশে গেছে হাসাইল বানারী ইউনিয়নের সীমানা। টঙ্গীবাড়ি উপজেলার ক্ষতবিক্ষত হাসাইল বানারী এই ইউনিয়নটি কয়েক দফার ভাঙনের মুখে পড়ে কয়েকটি গ্রাম ছাড়া পুরোটাই ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে অপর প্রান্তে জেগে উঠেছে বিশাল আকারের চর।

ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীনগর বিএনপি

১/১১-এর ধাক্কায় বিধ্বস্ত শ্রীনগর বিএনপি এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। পারিবারিক দাওয়াত, মিলাদ মাহফিল আর জানাজায় অংশগ্রহণ ছাড়া নেতাকর্মীদের একত্রিত হওয়া যেন দুরূহ ব্যাপার। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর আমলে ধানের শীষের শক্ত ঘাটি হিসেবে পরিচিত উপজেলায় বিএনপি এখনও ব্যাপকভাবে জনসমর্থনপুষ্ট দল।

শ্রীনগরে মানবাধিকারকর্মীর বাসায় দফায় দফায় চুরি

সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী আদিলুর রহমান খানের গ্রামের বাড়িতে কয়েকদফা চুরি হয়েছে। চলতি সপ্তাহে মাত্র পাঁচদিনের ব্যবধানে দু’দফা চুরি হওয়ায় বিষয়টি রহস্যের জন্ম দিয়েছে। পুলিশ একটি চুরির মামলা নিলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

হাবিবের নতুন প্রেমের গুঞ্জন

আজকের মিউজিক ক্রেজ হাবিব আবারও নাকি হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়েছেন। হাবিবের নতুন এই প্রেমিকা একজন বেশ সুপরিচিত ডিজে। রাজধানীর অভিজাত ডিসকোপার্টিতে সনিকা নামের এই ডিজের আলাদা চাহিদা।

কর্তব্যে অবহেলায় ফেরি শাহ মখদুমে অগ্নিকাণ্ড ঘটেছিল

কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতা ও কর্তব্য অবহেলার কারণেই মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের রো-রো ফেরি শাহ মখদুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। আজ বুধবার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) ও তদন্ত কমিটির প্রধান ড. জ্ঞান রঞ্জন শীল জানান, অগ্নিকাণ্ডের অনেক কারণ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি।

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মানববন্ধন

মুন্সীগঞ্জে নারীনীতি ও শিক্ষানীতি বিরুদ্ধে অপপ্রচার এবং মধ্যবর্তী নির্বাচনের নামে গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র প্রতিরোধে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখা। আজ বুধবার এ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, আজ দুপুরে শহরের শিল্পকলা একাডেমির সামনের সড়কে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা কমিটির উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

আটপাড়া ইউনিয়ন হবে মডেল

আরিফ হোসেন, শ্রীনগর থেকে: মো. আয়ুব আলী খান। একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত। সমাজসেবক হিসেবে আটপাড়া ইউনিয়নে এমন কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড নেই যেখানে তার ছোঁয়া লাগেনি। যুব সমাজের কাছে তিনি অভিভাবক ও মুরব্বিদের স্নেহের পাত্র হিসেবে সুপরিচিত। আগামী ৪ জুন শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আইয়ুব আলী খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী মাঠে কাজ করছেন অবিরত।

শপথ পাঠ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভা হয়েছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (এএসপি-শ্রীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা মীর জাহিদুল কবীর তুহিন প্রমুখ।

লৌহজংয়ে স্কাউটস সমাবেশ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও পাইলট স্কুল মাঠে গতকাল স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী অনুষ্ঠিত লৌহজং উপজেলা স্কাউটস সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল, মো. শোয়েব, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাহাবুদ্দিন পাভেল প্রমুখ।

সাপোর্ট সন্ধি - রাহমান মনি

মা সাপোর্টার আর্জেন্টিনার
বাবার সাপোর্ট জার্মান,
হারবে যখন কোন এক দল
থাকবে তখন কার মান?

গেণ্ডারিয়ায় বিদ্রোহী কবি

ইমদাদুল হক মিলন
কে বড় কবি? রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম?
ছোটবেলায় এ নিয়ে কত আবোল-তাবোল তর্ক-বিতর্ক যে শুনেছি। এ দুই মহান কবিকে হিন্দু এবং মুসলমান বানিয়ে কত রকমের ধার্মিক গল্প। রবীন্দ্রনাথ হিন্দু বলে, জমিদারের ছেলে বলে ব্রিটিশদের সঙ্গে খাতির করে নোবেল প্রাইজ বাগিয়েছেন।

Wednesday, May 25, 2011

শ্রীনগরের প্রার্থীরা দুয়ারে দুয়ারে

মো. আরিফ হোসেন, শ্রীনগর থেকে : শ্রীনগরে ১৪টি ইউনিয়নের নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে এক দুয়ার থেকে আরেক দুয়ারে। সবাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। কারও চোখে ঘুম নেই। চেয়ারম্যান প্রার্থীদের বেশির ভাগ ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ায় বাতাসে উড়ছে টাকা।

মুন্সীগঞ্জে ডোমের অভাবে লাশের ময়নাতদন্ত বন্ধ

ডোমের অভাবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশ কাটা ও ময়নাতদন্তের কাজ বন্ধ হয়ে গেছে। ডোম পদত্যাগ পত্র দাখিল করায় আজ মঙ্গলবার বিকেল থেকে লাশের ময়নাতদন্ত প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এহসানুল করিম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে লাশ কাটা ডোম মুন্না বিন্দ্যা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দেয়।

মমতাকে অনুসরণ করলেন রোমানা

ভারতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের চালচলন অনুসরণ করছেন অভিনেত্রী রোমানা। তার কথা বলার ঢং, পোশাক-পরিচ্ছদ, চলন-বলন সবকিছুই। শুধু তাই নয়, প্রতিনিয়ত টেলিভিশনে সংবাদ দেখে তার সম্পর্কে পূর্ণ ধারণাও নিচ্ছেন তিনি। আর এসব কিছু তিনি করছেন মমতা চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।

টঙ্গিবাড়িতে দেয়াল চাপা পড়ে শিশু নিহত, আহত ২

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দেয়াল ধসে চাপা পড়ে পূজা নামের ৫ বছরের একটি শিশু নিহত হয়েছে। এ সময় পুতুল ও অজ্ঞাত অন্য এক শিশু আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঝড়ের সময় উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মঙ্গলবার দুপুর থেকে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে পদ্মার ডুবোচরে ২টি ফেরি আটকা পড়ে। এ সময় মাঝপদ্মায় নোঙরে থাকে আরো ৩টি ফেরি। এর ফলে মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে কথা বলতে আ’লীগের নিষেধাজ্ঞা

মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সরকারের সঙ্গে ভোটারদের কথা বলতে নিষেধ করছে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাবাজার ইউনিয়নের ভূঁইকৈলাশ, বাংলাবাজার, হিন্দুপাড়াসহ কয়েকটি গ্রামের ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোলাম মর্তুজা সরকারের সঙ্গে কথা বলতে নিষেধ করেন বলে জানা গেছে।

অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরির কর্মবিরতি পালনরত শ্রমিকদের অনশন

ট্রেড ইউনিয়ন চালুর দাবিতে মুন্সীগঞ্জ মুক্তারপুরস্থ অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরির কর্মবিরতি পালনরত শ্রমিকরা অনশন শুরু করছে। আজ মঙ্গলবার ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে অর্ধশতাধিক শ্রমিক এ অনশন পালন করেছে। শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আজো শ্রমিকরা কাজে যোগ দেয়নি। শ্রমিকরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অনশন শুরু করেছে। বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকদের এ অনশন চলবে বলে তিনি জানান। প্রসঙ্গত, চতুর্থ দিনের মতো শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

শ্রীনগরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক শ্রমিক ও বাসযাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বেজগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। আহত সিমেন্ট কারখানার শ্রমিক তোফাজ্জল, রিপন ও যাত্রী মুহিতুনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Tuesday, May 24, 2011

পদ্মা সেতু নির্মাণে আইডিবির সঙ্গে ঋণচুক্তি

পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ও জাপানের পর এবার ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি হয়েছে। দেশের দীর্ঘতম এ সেতু নির্মাণে আইডিবি ১৪ কোটি ডলার দিচ্ছে। মঙ্গলবার এ ঋণচুক্তি স্বাক্ষর করেন আইডিবি প্রেসিডেন্ট আহম্মদ মোহাম্মদ আলী আল মাদানী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ওয়ান-ইলেভেনের পর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীনগর বিএনপি

ওয়ান-ইলেভেনের ধাক্কা সামলিয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি। পারিবারিক দাওয়াত, মিলাদ মাহফিল ও জানাজায় অংশ নেয়া ছাড়া বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ধানের শীষের শক্ত অবস্থান হারিয়ে আভ্যন্তরীণ কোন্দল এবং নতুন নেতৃত্বের প্রভাবে অনেক প্রবীণ নেতা কোণঠাসা হয়ে পড়েছেন।

'Thy need is greater than mine'

Mizanur Rahman Shelley
The abiding link between the two events was not visible. Nevertheless, the innate significance radiated by both cannot but strike a responsive chord in sensitive hearts. The earlier event happened in Japan in a relief and rehabilitation center.

$140m Padma Bridge loan deal signed with IDB

The government signed a US$140 million loan deal with the Islamic Development Bank (IDB) on Tuesday to finance the Padma Multipurpose Bridge Project.

'ভালো থাকিস, আবার দেখা হবে'

স্মরণ
গত ২৩ মে রাত ৩টায় পৃথিবী ছেড়ে চলে যান সত্তর দশকের জনপ্রিয় পপসংগীতশিল্পী পিলু মুমতাজ। তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করেছেন তাঁরই বন্ধু শিল্পী ফেরদৌস ওয়াহিদ

টঙ্গিবাড়িতে ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে রাসেল সিকদার নামের এক ইয়াবা বিক্রেতাকে ১ বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সন্ধা ৭টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল জলিল এ রায় প্রদান করেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পদ্মা সেতুর জন্য আইডিবির সঙ্গে চুক্তি হবে কাল

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জন্য সরকার কাল মঙ্গলবার ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ১৪০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করবে। সকাল সাড়ে নয়টায় অর্থ মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আইডিবি প্রেসিডেন্ট আহমেদ মোহামেদ আলী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত থাকবেন।

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি সঙ্কট, ৬ ঘণ্টা যানজট

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ২টি রো-রো ফেরি না চলাচল করায় ঢাকা-মাওয়া মহাসড়কে টানা ৬ ঘণ্টা যানজট সৃষ্টি হয়। আজ সোমবার এ ফেরি সঙ্কটের কারণে ৩ কিলোমিটারব্যাপী ৫ শতাধিক যানবাহন আটকা পড়ে।

গজারিয়ায় আদালত থেকে আসামির পলায়ন

মুন্সীগঞ্জে আদালতের কাঠগড়া থেকে একটি মামলার প্রধান আসামি পালিয়ে গেছে। ওই আসামির নাম সুরুজ্জামান। সে একটি চাঁদাবাজির মামলার প্রধান আসামি। আজ সোমবার গজারিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মার্চ মাসে একটি মারামারির ঘটনায় ১৮ জনকে আসামি করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিরা পরে হাইকোর্ট থেকে জামিন নেন।

শ্রীনগরে প্রতীক বরাদ্দে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছের চেয়ারম্যান প্রার্থীরা। পক্ষপাতমূলক আচরণের অভিযোগে প্রতীক বরাদ্দের লটারির ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তারা। আজ সোমবার বেলা ১২টার দিকে নির্বাচন অফিসের সামনে তারা এ বিক্ষোভ করেন।

Monday, May 23, 2011

অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরির মালিক-শ্রমিকদের ডিসির তলব

মুন্সীগঞ্জে অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরির মালিক ও শ্রমিকদের ডিসি অফিসে তলব করা হয়েছে। ট্রেড ইউনিয়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিনে জেলা প্রশাসক মো. আজিজুল আলম আজ সোমবার বিকেল ৩টার দিকে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে।

দাফনের দেড় মাস পর ফোন, মা আমি বেঁচে আছি

মো. আরিফ হোসেন, শ্রীনগর থেকে: পরিবারের সবাই শোকে কাতর। বাবুলের মৃত্যুতে স্ত্রী, ছেলে-মেয়ে, বাবা-মাসহ বাড়ির সবার মাঝেই শোকের ছায়া। এলাকার লোকজনও শোকাহত। দাফনের চল্লিশ দিনের মাথায় করা হয় চল্লিশার অনুষ্ঠানও।

পদ্মাসেতুতে ২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে আইডিবি

বিশ্বজিৎ দত্ত ও আরিফুর রহমান: পদ্মা বহুমুখী সেতু নির্মাণে প্রায় ২ হাজার কোটি টাকা অনুদান ও ঋণ দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক। এই ঋণ চুক্তি চূড়ান্ত করতে আইডিবির প্রেসিডেন্ট মোহাম্মদ আহম্মদ আলী আজ ঢাকায় আসছেন। এসময়ে তিনি সিডর আক্রান্ত এলাকায় একজন বিশেষ ব্যক্তির অনুদানে নির্মিত কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

বিজয়ী হলে ষোলঘর ইউনিয়ন হবে আধুনিক

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে : শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী আবদুস সালাম। শ্রীনগর উপজেলার কেওয়াটখালী গ্রামের কৃষক আবদুল আজিজের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। ৫৮ বছর বয়সী আবদুস সালাম ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক উন্নয়নে নিজেকে ব্যস্ত রাখেন।

রাষ্ট্রীয়ভাবে নজরুল গবেষণা জোরদার করার আহবান খোকার

রাষ্ট্রীয়ভাবে কবি নজরুলের গবেষণা জোরদারের আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পেট্রল ও সিএনজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন : বি চৌধুরী

পেট্রল ও সিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন। তা না হলে সরকার গণবিরোধী হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শনিবার ‘বিকল্পধারা বাংলাদেশ’ প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অহেতুক গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে একদিকে যেমন জ্বালানি তেলের দাম সারা বিশ্বে কমে যাচ্ছে, অন্যদিকে বাসভাড়া ও ট্রাকভাড়া বেড়ে গেছে। সম্প্রতি বাস ও ট্রাকভাড়ার ক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তাতে গরিব ও মধ্যবিত্ত মানুষের ওপরে অন্যায় ও অবিচার করা হচ্ছে। এর জন্য একমাত্র সরকারই দায়ী। তাই এই অযৌক্তিক পেট্রল ও সিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা হোক।

টিন-কাঠের ঘর পেয়ে আনন্দে আত্মহারা বিধবা সানোয়ারা

মুন্সীগঞ্জে ৫০ ভূমিহীন পরিবার পেল আপন ঠিকানা
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ: বিধবা সানোয়ারা বেগমের মুখে এখন অকৃত্রিম হাসি। স্বামী হারিয়ে সনত্মান নিয়ে মহাকষ্টে দিনযাপন করছিল এই ভূমিহীন। চরম দারিদ্র্যে নিজের ও সন্তানের ভরণপোষণই যেখানে কঠিন সেখানে ভূমির মালিক হওয়া যেন দিবাস্বপ্ন। যেন মেঘ না চাইতেই বৃষ্টি। প্রায় ১৪ শতাংশ জমির মালিকানাসহ ৩শ' বর্গফুটের টিন-কাঠের নতুন ঘরের মালিক সানোয়ারা।

সিরাজদিখানে ধর্ষিত বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তসত্ত্বা

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সন্তোষপাড়া গ্রামের ধর্ষিত বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী লক্ষী রানী এখন ৭ মাসের অন্তসত্ত্বা। কিন্তু ধর্ষকদের আত্মীয়-স্বজনদের অব্যাহত হুমকিতে কিশোরীর পরিবারটি এখন আতঙ্কে রয়েছে। ধর্ষণ ঘটনায় গ্রামবাসীর গণপিটুনিতে লিটন নামের এক ধর্ষকের মৃত্যুতে পাল্টাপাল্টি মামলা হওয়ায় পরিস্থিতি ঘোলাটে রূপ ধারণ করেছে। ফলে ওই কিশোরীর ন্যায় বিচার পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

বিপর্যস্ত জাপান পুনর্গঠনে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশীরা

রাহমান মণি
প্রথম আলো জাপান প্রতিনিধি অগ্রজ মনজুরুল হক তার একটি আর্টিকেলে লিখেছিলেন ‘দূতাবাস বন্ধের ঘোষণায় আমরা চ্যাম্পিয়ন’। শ্রদ্ধেয় অগ্রজ মনজুর ভাইয়ের সঙ্গে কিছুটা মিল রেখে তারই অনুজ হিসেবে বলতে চাই বিপর্যস্ত জাপান পুনর্গঠনে জাপানে অবস্থানরত বিভিন্ন দেশের কমিউনিটির মধ্যে বাংলাদেশী কমিউনিটি শুধু চ্যাম্পিয়নই নয় বরং বলা যেতে পারে এ পর্যন্ত এক এবং অদ্বিতীয় হিসেবে অবস্থান করে জাপানি বন্ধুদের হৃদয়ে স্থায়ী

সামাজিক অস্থিরতা ও তার নিরসন ‘... কাণ্ডারী আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ’

ড. মীজানূর রহমান শেলী
মানুষ নিয়ে গড়া সমাজ মানুষের মতই জীবন্ত। জীবিত মানুষ যেমন কখনো জড় ও নিশ্চল হতে পারে না, তেমনি হতে পারে না সমাজও। মানুষের মত সমাজও সততঃ চলমান। সমাজে গতি থাকবে, থাকবে প্রাণবন্ত চঞ্চলতা, এতে আশ্চর্য বা শঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু শঙ্কা জাগে তখনি, যখন চঞ্চলতা অস্থিরতা হয়ে দাঁড়ায়, যখন চলার গতিতে থাকে না ছন্দ বা সুবিন্যস্ত পদক্ষেপ। ছন্দহীন চাঞ্চল্যের সমাজ আসলে অস্থির সমাজ। উত্তেজিত অস্থির সমাজে স্থিতিশীলতা থাকে না, থাকে শুধু বিশৃঙ্খল এবং অবিন্যস্ত চাঞ্চল্য। এই অবস্থায় যুগ-প্রাচীন মূল্যবোধে দেখা যায় বিসঙ্গতি ও মারাত্মক অবক্ষয়।

পদ্মা সেতু: দুর্নীতি হলে অর্থ ফিরিয়ে নেবে বিশ্বব্যাংক

আশরাফ খান
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর আজন্ম লালিত স্বপ্ন ছিল পদ্মা সেতু। সে সেতু এখন আর স্বপ্ন নয়। নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী অক্টোবর থেকে। তবে বর্তমান সরকারের মেয়াদকালেই নির্মাণ কাজ করার ঘোষণা বিলাসী ভাবনায়ই থেকে যেতে পারে। পদ্মা সেতুর ওপর দিয়ে রেল চালু করার স্বপ্নও পূরণ হবে পরবর্তী সরকারের মেয়াদে। আর পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কোন পর্যায়ে যদি দুর্নীতি,

Sunday, May 22, 2011

Home Schooling In Bangladesh

Maswood Alam Khan
This year, like in the previous years, thousands of students from different secondary schools have passed their SSC examinations with stupendous results. It has been reported that the percentage of students who have passed in this year's SSC examinations