Sunday, May 22, 2011

মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ১০ ট্রলার-২০ ঘর বিধ্বস্ত

মুন্সীগঞ্জ শহরে কালবৈশাখী ঝড়ের তা-বে শনিবার দিবাগত গভীর রাতে ২০টি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। অপরদিকে ধলেশ্বরীতে ১০টি ট্রলার দুমড়ে-মুচড়ে ও ১টি ট্রলার ডুবে গেছে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বাংলানিউজকে জানান, শহরের উপকন্ঠ মুক্তারপুর পশ্চিম অংশে ধলেশ্বরী নদীর তীরে প্রচন্ড গতিতে ঝড় বয়ে যাওয়ায় আকবর হোসেন, নুর হোসেন, বাবুল, হামিদাসহ আরো কয়েকজনের ২০টি বসত ঘরের টিনের চাল উড়ে গেছে। এছাড়া একটি বাড়ির দেয়াল ভেঙ্গে পড়ে।

অ্যামিরেটার্স সিমেন্ট কারখানায় ২য় দিনেও শ্রমিক ধর্মঘট অব্যাহত

ট্রেড ইউনিয়ন গঠনের দাবিতে মুন্সীগঞ্জ শহরতলির মুক্তারপুর এলাকায় অ্যামিরেটার্স সিমেন্ট করাখানায় ২য় দিনের মতো শ্রমিক ধর্মঘট রোববারও অব্যাহত রয়েছে। অনির্দিষ্টকালের শ্র ২য় দিনে শ্রমিকদের একাংশ কারখানায় কাজে যোগ দেয়নি। এছাড়া শত শত শ্রমিক সকাল ১১টায় কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় তারা ট্রেড ইউনিয়ন গঠনের দাবিতে বিক্ষোভ করেন।

জুরাইনে মা ও দু'শিশুর আত্মহনন: রাশেদুলসহ ৪ জন অভিযুক্ত

রাজধানীর জুরাইনে গৃহবধূ ফারজানা রিতা ও তার দুই শিশু সন্তানের আত্মহননে প্ররোচনা মামলায় রিতার স্বামী রাশেদুল কবির এবং তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযুক্ত অপর দু'জন হলেন রাশেদুলের ভগ্নিপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী ও গাড়িচালক আল আমিন। এছাড়া রাশেদুলের বাবা দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবিরসহ অপর ৫ জনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ঢাকা-মাওয়া মহাসড়কের ৩ রুটে বাস ভাড়া বৃদ্ধি

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের ৩টি রুটে লোকাল বাসের ভাড়া বেড়েছে। আজ শনিবার থেকে এ ভাড়া কার্যকর হয়েছে। মাওয়া-গুলিস্তান, মাওয়া-যাত্রাবাড়ী ও শ্রীনগর-গুলিস্তান রুটে লোকাল বাসের ভাড়া ১০ টাকা থেকে ১৫ টাকা বেড়েছে বলে মাওয়া পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে। গাঙচিল পরিবহনের চেয়ারম্যান রুহুল আমিন জানান, মাওয়া-গুলিস্তান রুটের ভাড়া ৪৫ টাকা ছিল। তবে আজ বিকেল থেকে ভাড়া ৬০ টাকা করা হয়েছে। মাওয়া-যাত্রাবাড়ী রুটে ৪৯ টাকার স্থলে ৬০ টাকা এবং শ্রীনগর-গুলিস্তান রুটে ৪০ টাকার স্থলে ৫০ টাকা লোকাল ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ঝড়ের কারণে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। শনিবার বিকেল ৬টার দিকে ঝড়ের কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মেরিন অফিসার আব্দুস সোবহান জানান, বিকেল ৬টার দিকে প্রচ- গতিবেগে ঝড় শুরু হলে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় ফেরি ভাষা শহীদ বরকত, লেন্টিং, ঢাকা, ফরিদপুর নোঙরে রাখা হয়। এতে মাওয়া ও কাওড়াকান্দির উভয় পাড়ের ফেরির যাত্রীরা আটকা পড়ে। সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।

আড়িয়ল বিল নিয়ে ফের আলোচনা মুন্সীগঞ্জে

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে ফের আলোচনার ঝড় মুন্সীগঞ্জে। জেলা শহরসহ শ্রীনগর উপজেলার সর্বত্রই তোলপাড় চলছে মানবজমিনে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট নিয়ে। স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করার পরিকল্পনার আপাতত সরকারের নেই। এখানকার জনগণ চাইলে এখানে বিমানবন্দর হবে, অন্যথায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রীও বলেছেন, আড়িয়ল বিল এলাকার জনগণ না চাইলে এখানে বিমানবন্দর হবে না। বিলের জমি মাপার জন্য কোন সার্ভেয়ার যাচ্ছে না।

Padma Bridge to have single track broad-gauge line

FHM Humayan Kabir
Investment in the Padma Bridge construction is going to be swelled further as nearly half a billion dollars' worth railway track will be set up for completing full-fledged rail-cum-road facilities on the massive structure by 2014, officials said.

IDB to sign two deals on Padma Bridge May 24

The Islamic Development Bank president, Ahmad Mohamed Ali, will arrive in Dhaka on Monday morning to witness the signing of an agreement with the Bangladesh government under which the IDB will provide $140 million for the Padma Multipurpose Bridge Project.

নির্বাচন আচরনবিধি ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

সাকিল হাসান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১১ উপলক্ষ্যে, নির্বাচন আচরনবিধি ও আইন শৃংখলা বিষয়ক ও মতবিনিময় সভা আজ শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ আজিজুল আলম, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন, মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। উপজেলা নির্বাহী অফিসার, মোঃ দাউদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম,

শাহ মখদুমে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের ফেরি শাহ মখদুমে অগ্নিকান্ডের ঘটনায় তদন্তে নেমেছেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ শনিবার সকালে অগ্নিকান্ডের ঘটনা সরেজমিনে তদন্ত করেন তারা। জানা যায়, নৌ-মন্ত্রণালয়, সমুদ্র পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র সমন্বয়ে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ সকাল ১০টা

চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থী এ অভিযোগ তুলে বিষয়টি উপজেলা নির্বাহি কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।

এ্যামিরেটস সিমেন্টে শ্রমিকদের কর্মবিরতি

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরস্থ এ্যামিরেট্‌স সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করেছে। আজ শনিবার সকাল থেকে শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠার দাবিতে শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করে। অন্যদিকে এই কর্মবিরতি ঠেকাতে মালিকপক্ষ পুলিশ দিয়ে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করেছে। এছাড়া ফ্যাক্টরির ভেতরে মালিকপক্ষ ও পুলিশ শ্রমিকদের কয়েক ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গের দুব্যবহার করা হয়।

Saturday, May 21, 2011

বাংলাদেশ থেকে বিশ লাখ ডলার সাহায্য প্রাপ্তি স্বীকার জাপানের

রাহমান মনি
অবশেষে জাপান প্রবাসীদের মান রক্ষা হয়েছে। স্বস্তি ফিরে এসেছে প্রবাসী সমাজে। এত বড় একটা বিপর্যয় সত্ত্বেও যেই জাপান প্রতিশ্রুতি মোতাবেক ২,৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। সেই জাপানের দুঃসময়ে বাংলাদেশ থেকে ২ হাজার কম্বল, ৫০০ জোড়া রাবারের জুতো এবং এক হাজার পিস রাবারের গ্লাভস ত্রাণ সহায়তা হিসেবে পাঠানোয় প্রবাসীরা হতভম্ব হয়ে যায়।

মৃত ব্যাক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল রেজিস্ট্রি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের জৈনসার পশ্চিম পাড়ার আবুল হোসেন শেখ, মৃত নরেন্দ্র লাল দাসকে জীবিত দেখিয়ে ২০০৫ সালে ৪৯২ নং দাগের, ৩২ শতাংশ জমির ৮ শতাংশ জাল দলিল করে নিজ নামে রেজিস্ট্রি ও নামজারী করেছেন । জানাযায়, নরেন্দ্র লাল দাস ১৯৬৯ সালে মারা যাওয়ার পর, তার পুত্র জীবন লাল দাস গাজীপুরের শ্রীপুর থানার বরমীতে বসবাস করেন

মুন্সীগঞ্জে ৬ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু

মুন্সীগঞ্জে ৬ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুক্রবার সন্ধ্যা থেকে এ মেলা শুরু হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত চলবে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শিল্পকলা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক ও জুবলী রোড প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা চত্বরে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে

একসঙ্গে গুরু-শিষ্য

এক অনুষ্ঠানে গান করছিলেন আরফিন রুমি। সেই অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদও গেয়েছিলেন। গান শুনে রুমির গলা ভালো লেগে যায় তাঁর। নবীন এই গায়ককে একটা সুযোগ করে দেওয়ার জন্য নিয়ে গেলেন পুত্র হাবিব ওয়াহিদের কাছে।

Nazrul . . . in the eyes of Benoykumar

Subrata Kumar Das
Kazi Nazrul Islam, variously referred to as the rebel poet of Bengal and the national poet of Bangladesh, was born on 25 May 1899 (11

ধলেশ্বরী সেতুর টোলঘরে সন্ত্রাসী হামলা, ৪ লাখ টাকা লুট

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী সেতু-২ টোলঘরে হামলা চালিয়ে ৪ লাখ টাকা লুট করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাসুদ ও সাগর নামের দুইজন আহত হয়। এ ঘটনায় রাতেই সেতু ইজারাদার আজিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ধলেশ্বরীর উদ্ধারকৃত ৩ বেওয়ারিশ লাশ দাফন

মুন্সীগঞ্জের ধলেশ্বরী থেকে উদ্ধার করা ৩টি লাশ অবশেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। উদ্ধারের ৬ দিন পরও মৃতদেহ শনাক্ত কিংবা মৃত্যুর কারণ উদঘাটিত হয়নি। ময়নাতদন্ত শেষে ২ দিন লাশ মর্গে পড়ে থাকার পর পৌর কর্তৃপক্ষ বেওয়ারিশ হিসেবে ওই লাশগুলো দাফন করেছে। আজ শুক্রবার পর্যন্ত প্যান্ট-শার্ট পরিহিত ৩ যুবকের খোঁজে কেউ আসেনি। তবে পুলিশ তাদের পরিচয় খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

শ্রীনগরে সন্ত্রাসী হামলায় আহত ৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসী হামলায় বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছে। এ সময় ২টি বসতবাড়ি ভাঙচুর করে সন্ত্রাসীরা। আজ শুক্রবার সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শ্রীনগরে ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে আক্তার হোসেন নামে এক ইয়াবা বিক্রেতাকে ১ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহি কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা এ রায় প্রদান করেন। র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, ক্রেতা সেজে র‌্যাব সদস্যরা পূর্ব বাঘরা এলাকায় আক্তার হোসেনের কাছে ইয়াবা কিনতে যায়।

Friday, May 20, 2011

নিজ জেলায় পরবাসী বি. চৌধুরী

লুৎফর রহমান/রাসেল মাহমুদ/আরিফ হোসেন, মুন্সীগঞ্জ থেকে: অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। বিএনপি’র প্রতিষ্ঠাতা মহাসচিব। দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। ছিলেন সংসদ উপনেতা, সর্বশেষ ২০০১-এর নির্বাচনের পর প্রেসিডেন্ট। এরপর পদ আর দল ছেড়ে গড়েন বিকল্পধারা বাংলাদেশ।

উন্মুক্ত পথের স্বচ্ছন্দ যাত্রী

সিরাজুল ইসলাম চৌধুরী
কাজী নজরুল ইসলামকে যদি বিচার করতে হয় তবে তাঁর পটভূমিতেই করতে হবে। নয়ত তাঁর পূর্ণ পরিচয় স্পষ্ট হয়ে উঠবে না আমাদের কাছে, আমরা জানতে পারব না তাঁর অসামান্যতাটা কোথায় ও কতটা।

মমতা হচ্ছেন রোমানা!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জীবনীর ছায়া অবলম্বনে পরিচালক পিএ কাজল তৈরি করবেন নতুন ছবি 'বদলে যাও বদলে দাও'। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন রোমানা। চলচ্চিত্রের ক্যারিয়ারে একক নায়িকা হিসেবে এটাই হবে তাঁর প্রথম অভিনয়।

গৃহকর্মী গৃহশ্রমিক নয় কেন!

নূর কামরুন নাহার
শ্রমের ওপর দাঁড়িয়ে আছে সমাজ, অর্থনীতি ও জীবনব্যবস্থা। কিন্তু শ্রমিকের শ্রম, ঘাম, দাম নিয়ে কথা হয় খুব কম। কারণ সে সমাজের প্রান্তীয় মানুষ। কেন্দ্রে অবস্থানরত মানুষের কাছে শ্রমের প্রয়োজনীয়তা থাকলেও শ্রমিক মূল্যহীন। সারা বছর তাই শ্রমিকের বিষয়ে কথা হয় না। কারণ তার শ্রমের কোন স্বীকৃতিই নেই। শ্রমিক নামক প্রানত্মীয় জনগোষ্ঠীর মধ্যেও সে প্রান্তে অবস্থান করে।

অভাবী পরিবারের মেধাবী মুখ আকাশ

গোল্ডেন জিপিএ প্রাপ্ত অদম্য মেধাবী আকাশ চন্দ্র বর্মন। উপজেলার হলদিয়া গ্রামের দরিদ্র মৎস্য ব্যবসায়ী লোকনাথ বর্মনের ছেলে আকাশকে পড়া-লেখার খরচের জন্য কখনই চিন্তা করতে হয়নি। বরাবর মেধাবী আকাশের পড়া-লেখার খরচ বহন করেছে তারই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মৃধা খোকন। এমনকি আকাশের এসএসসি পরীৰার ফরম ফিলাপের টাকার ব্যবস্থা করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বিএম শোয়েব।

সেতু বিভাগের সচিবের বক্তব্যে বিব্রত জাপান দূতাবাস

বুধবার আর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে পদ্মা সেতু প্রকল্পের ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চুক্তি শেষে প্রেস ব্রিফিংয়ে দেয়া সেতু বিভাগের সচিব মোশারেফ হোসেনের বক্তব্যে বিব্রতবোধ করেছে জাপান দূতাবাস । তিনি বলেছিলেন, জাপান বাংলাদেশের পরম বন্ধু। তারা পূর্বের ঋণ মাফ করে দিয়েছে। এটিকেও মাফ করে দিবেন। এছাড়া সরকার পক্ষ থেকে ঋণ মওকুফের আবেদন না করা সত্ত্বেও মওকুফ হয়ে যাবে এ ধরণের বক্তব্য দেন।

ফেরিতে আগুন: ৫ কর্মকর্তা বরখাস্ত

মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটের পদ্মা নদীতে রো রো ফেরি শাহ মখদুমে ভয়াবহ অগি্নকান্ডের ঘটনায় ফেরির ২ মাষ্টার ইনচার্জ, ২ ইঞ্জিন কর্মকর্তা ও একজন হুইল শুকানীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এ অগি্নকা-ের এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে যুব আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো যুব আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এডভোকেট মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও এডভোকেট মাহাবুবুর রশীদ সবুজকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পদ্মার চরে প্রশাসনের সহায়তায় কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মার চরে খাস জমিতে কৃষকের রোপণ করা ধান স্থানীয় প্রভাবশালী হামিদ মাদবর প্রশাসনের যোগসাজশে কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার তার লোকেরা কৃষকদের জমির ধান কেটে নেন। আজ বৃহস্পতিবার কৃষকরা বিভিন্ন যায়গায় এ বিষয়ে অভিযোগ দিলে ধান কাটা বন্ধ রেখেছেন তিনি।

পদ্মার চরে প্রশাসনের সহায়তায় কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মার চরে খাস জমিতে কৃষকের রোপণ করা ধান স্থানীয় প্রভাবশালী হামিদ মাদবর প্রশাসনের যোগসাজশে কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার তার লোকেরা কৃষকদের জমির ধান কেটে নেন। আজ বৃহস্পতিবার কৃষকরা বিভিন্ন যায়গায় এ বিষয়ে অভিযোগ দিলে ধান কাটা বন্ধ রেখেছেন তিনি।

ABIF begins eye camp in Munshiganj May 20

Al-Bsshar International Foundation (ABIF) will begin a camp for cataract patients under its Blindness Control Programme Worldwide in Munshiganj on Friday.

নতুন ধান নিয়ে মধ্যস্বত্বভোগী ও মজুদকারীদের অশুভ তৎপরতা

অলিউর রহমান ফিরোজ
দেশে হাওর অঞ্চলে পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগের কবলে এবার ধান পতিত না হওয়ার কারণে তাদের বাম্পার ফলন হয়েছে। অপরদিকের চিত্র আরও ভয়াবহ। হাইব্রিড ধান ঝলক এবার কৃষকদের সর্বস্বান্ত করে ছেড়েছে। তাতে করে জমিতে অনেক টাকা খরচ করে কৃষক জমি থেকে খড়-কুটো আর চিটা ছাড়া তাদের কপালে তেমন কিছু জোটেনি। বোরো মৌসুমকে কেন্দ্র করে কৃষকরা

নতুন ধান নিয়ে মধ্যস্বত্বভোগী ও মজুদকারীদের অশুভ তৎপরতা

অলিউর রহমান ফিরোজ
দেশে হাওর অঞ্চলে পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগের কবলে এবার ধান পতিত না হওয়ার কারণে তাদের বাম্পার ফলন হয়েছে। অপরদিকের চিত্র আরও ভয়াবহ। হাইব্রিড ধান ঝলক এবার কৃষকদের সর্বস্বান্ত করে ছেড়েছে। তাতে করে জমিতে অনেক টাকা খরচ করে কৃষক জমি থেকে খড়-কুটো আর চিটা ছাড়া তাদের কপালে তেমন কিছু জোটেনি। বোরো মৌসুমকে কেন্দ্র করে কৃষকরা

ABIF begins eye camp in Munshiganj May 20

Al-Bsshar International Foundation (ABIF) will begin a camp for cataract patients under its Blindness Control Programme Worldwide in Munshiganj on Friday.

জাপানকে ২০ লাখ ডলার দিয়েছে বাংলাদেশ

রাহমান মনি
বাংলাদেশ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্থ উত্তর জাপানের জন্য কুড়ি লাখ ডলার (১৬৩ মিলিয়ন ইয়েন) দিয়েছে। গত শনিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামোত্সু শিনোত্সুকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই চেক হস্তান্তর করেন।

সব সম্ভবের দেশ - রাহমান মনি

জ্বালাও পোড়াও আন্দোলন
দুর্ভোগ পোহায় জনগণ।
নেতা থাকে সব কিছুর বাইরে
এমন দেশ আর কোথাও নাইরে।

সব সম্ভবের দেশ - রাহমান মনি

জ্বালাও পোড়াও আন্দোলন
দুর্ভোগ পোহায় জনগণ।
নেতা থাকে সব কিছুর বাইরে
এমন দেশ আর কোথাও নাইরে।

Padma Bridge loan deal with Japan inked - May 18, 2011

Thursday, May 19, 2011

ভূমিকম্প ও সুনামির দুই মাস পূর্তিতে

রাহমান মনি
১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে বিপর্যয়ের দুই মাস পূর্তিতে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ১০ মে তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে কান বলেন, বিপর্যয়ের দুই মাস পূর্তিতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, জাপানের বর্তমান পরিস্থিতিতে আপনাদের সহযোগিতায়, জাপানি জনগণের সহযোগিতায়,

ভূমিকম্প ও সুনামির দুই মাস পূর্তিতে

রাহমান মনি
১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে বিপর্যয়ের দুই মাস পূর্তিতে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ১০ মে তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে কান বলেন, বিপর্যয়ের দুই মাস পূর্তিতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, জাপানের বর্তমান পরিস্থিতিতে আপনাদের সহযোগিতায়, জাপানি জনগণের সহযোগিতায়,

সিরাজদিখানে প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগ

আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদের ৬ প্রার্থীর পক্ষে সমর্থকরা নির্বাচনী শোডাউন ও মিছিল করেছে। এতে স্ব-স্ব প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে বলে অনেকে মত প্রকাশ করেন।

সিরাজদিখানে প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগ

আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদের ৬ প্রার্থীর পক্ষে সমর্থকরা নির্বাচনী শোডাউন ও মিছিল করেছে। এতে স্ব-স্ব প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে বলে অনেকে মত প্রকাশ করেন।

দলের ভেতর ঐক্য প্রতিষ্ঠা জরুরি

সাক্ষাৎকারে নগর বিএনপির আহ্বায়ক খোকা
লোটন একরাম
সরকারবিরোধী আন্দোলন সফল করতে হলে প্রথমে দলের ভেতর ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির নবনিযুক্ত আহ্বায়ক মেয়র সাদেক হোসেন খোকা। তিনি বলেন, দলের ভেতর ও বাইরে জাতীয়তাবাদী সব শক্তিকে আন্দোলনে যুক্ত করে মহাজোটের বিরুদ্ধে লড়তে হবে।

দলের ভেতর ঐক্য প্রতিষ্ঠা জরুরি

সাক্ষাৎকারে নগর বিএনপির আহ্বায়ক খোকা
লোটন একরাম
সরকারবিরোধী আন্দোলন সফল করতে হলে প্রথমে দলের ভেতর ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির নবনিযুক্ত আহ্বায়ক মেয়র সাদেক হোসেন খোকা। তিনি বলেন, দলের ভেতর ও বাইরে জাতীয়তাবাদী সব শক্তিকে আন্দোলনে যুক্ত করে মহাজোটের বিরুদ্ধে লড়তে হবে।

‘ধর ধর ঐ চোর, ঐ যায় ঐ চোর’

মীজানূর রহমান শেলী
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ এক অনবদ্য প্রেমকাহিনী, দুর্নীতির কালিমালিপ্ত কোন আখ্যান নয়। সেখানে যে চোর ধরার জন্য জনতা উচ্চকণ্ঠ সে চোর আসলে অপরাধী নয় বরং কুটিল ষড়যন্ত্রের শিকার। ‘শ্যামা’ গীতিনাট্যের ভাগ্যবিড়ম্বিত নায়ক বজ্র সেন দেশ-দেশান্তরে বাণিজ্যে নিরত এক বণিক। তার পেটিকার ইন্দ্রমণির হারের খবর পায় রাজার অনুচরেরা। তাদেরই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে বজ্র সেন কারারুদ্ধ হয়।

‘ধর ধর ঐ চোর, ঐ যায় ঐ চোর’

মীজানূর রহমান শেলী
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ এক অনবদ্য প্রেমকাহিনী, দুর্নীতির কালিমালিপ্ত কোন আখ্যান নয়। সেখানে যে চোর ধরার জন্য জনতা উচ্চকণ্ঠ সে চোর আসলে অপরাধী নয় বরং কুটিল ষড়যন্ত্রের শিকার। ‘শ্যামা’ গীতিনাট্যের ভাগ্যবিড়ম্বিত নায়ক বজ্র সেন দেশ-দেশান্তরে বাণিজ্যে নিরত এক বণিক। তার পেটিকার ইন্দ্রমণির হারের খবর পায় রাজার অনুচরেরা। তাদেরই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে বজ্র সেন কারারুদ্ধ হয়।