Saturday, May 07, 2011

মুন্সীগঞ্জে থানার ভেতরে পুলিশের সঙ্গে আসামি পক্ষের নারীদের ধস্তাধস্তি

থানা হাজতে আসামির সঙ্গে সাক্ষাৎ করাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরে পুলিশ ও আসামি পক্ষের নারীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশের পিটুনিতে এক নারী আহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা শহরের মালপাড়া এলাকার সদর থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে টেম্পু খাদে পড়ে আহত ১০, শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জে বিয়ে বাড়িতে যাওয়ার পথে টেম্পু খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে টেম্পুতে থাকা এক শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার মালিগাঁও-রতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জে ছাত্রী অপহরণের অভিযোগে গ্রেফতার ১

মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে আরিফ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে আসামি পক্ষের হাতাহাতি: আহত ১

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে আসামি পক্ষের মহিলাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পিটুনিতে এক মহিলা আহত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।