বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Thursday, May 05, 2011
যৌন হয়রানি ও বাল্য বিয়ে রোধে শ্রীনগরে কর্মশালা
মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌন হয়রানি ও বাল্য বিয়ে প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্যজোট ও সিএফসিএফ’র যৌথ উদ্যোগে বুধবার কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জে ট্রাক চাপায় রিকশাচালকের মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রাক চাপায় হাসেম নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে শহরের মিরেশ্বর এলাকায়। জানা গেছে, ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শহরের মিরেশ্বর এলাকা অতিক্রমকালে রিকশাচালক হাসেমকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও চালক গুরুতর আহত হয়।
শ্রীনগরে বেঁদে ও গ্রামবাসী সংঘর্ষে আহত ১৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে বেঁদে সমপ্রদায় ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার সকালে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার বিকেলে দক্ষিণ পাইকসা গ্রামে বেঁদে সমপ্রদায়ের সঙ্গে কালাম নামে এক ব্যক্তির বাকবিত-া হয়। এনিয়ে রাতে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েক জন বেঁদে আহত হয়।
এ্যাডভোকেট আবুল বাসার
শোক সংবাদমোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ থেকে : সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল বাসার (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে
Subscribe to:
Posts (Atom)