Wednesday, May 11, 2011

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ : নির্বাচনী সভা পণ্ড

মুন্সীগঞ্জের আধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী নির্বাচনের লক্ষ্যে আয়োজিত সভা পণ্ড হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় স্কুল মাঠে সভা চলাকালে কোনো প্রার্থীই একে অপরকে সমর্থন না দেয়ায় সভা পণ্ড হয়ে যায়। শক্তির মহড়া দিতে একটি গ্রুপ সকালে সৈয়দপুর গ্রামে ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে গেছে।

রানী সরকারের জন্য ঢাকার মেয়রের ৫০ হাজার টাকার অনুদান

পরিচালক সমিতির কৃতিত্ব
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের বিবিধ খাত থেকে অসহায় শিল্পী প্রখ্যাত অভিনেত্রী রানী সরকারের জন্য ৫০ হাজার টাকা অনুদান মঞ্জুর করেছেন। আর এর জন্য পুরো ভূমিকা রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।