Tuesday, May 10, 2011

টঙ্গীবাড়িতে পদ্মারক্ষা বাঁধে ধস

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চিত্তকড়া গ্রাম হতে হাসাইল পর্যন্ত নির্মিত পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধের বিভিন্ন স্থানের বস্নক সরে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এখনই সংস্কার করা না হলে আসছে বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কা করছে এলাকাবাসী।

শ্রীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ডোবায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।