Monday, May 09, 2011

বঙ্গবন্ধুকে হত্যা করেছে নিজামী-মুজাহিদ গং: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদ গং এবং জাতীয় স্বার্থেই যুদ্ধাপরাধী রাজাকার-আলবদরদের বিচার কাজ শুরু করেছে সরকার। আজ রোববার দুপুরে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে মোল্লাবাড়ি গুচ্ছগ্রাম উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রীনগরে নববধূকে হত্যা, দেবর আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে নববধূ আসমা আক্তার নাহিদাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তার স্বামী নাঈম। শনিবার রাতে উপজেলার পাটাভোগ গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ দেবর নাহিদকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী নাঈম পলাতক রয়েছে বলে জানা গেছে।