বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Sunday, May 08, 2011
মুন্সীগঞ্জে আ’লীগ কর্মী কর্তৃক যুবলীগ নেতা প্রহৃত
মুন্সীগঞ্জে আ’লীগ কর্মী কর্তৃক যুবলীগ নেতা প্রহৃত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার মুন্সীরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
টঙ্গিবাড়িতে ১৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বৃত্তিপ্রাপ্ত ১৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার উপজেলার বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ওই শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
Subscribe to:
Posts (Atom)