Friday, May 06, 2011

গজারিয়ায় সাব-রেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকদের বাকবিতণ্ডা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকদের সঙ্গে কর্মকর্তার বাকবিত-ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে সাব-রেজিস্ট্রার কর্মকর্তা জমির রেজিস্ট্রি কাজ বন্ধ রাখেন। এ ঘটনায় দলিল লেখকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ড. ইউনূসের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার অধিকার নেই: অ্যাটর্নি জেনারেল

আপিল বিভাগের আদেশের পর ড. মুহাম্মদ ইউনূসের আর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার অধিকার নেই। অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম বৃহস্পতিবার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, এ আদেশের কোনো অংশ পরিবর্তিত না হওয়া পর্যন্ত ড. ইউনূসের পরিচালক পদে বসারও কোনো সুযোগ নেই।