বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Tuesday, May 03, 2011
মে দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শোভাযাত্রা ও সঙ্গীত নাটক
মে দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, নাটক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হয়। রবিবার সকালে কালেক্টরেট ভবন থেকে শ্রমিকদের অধিকার সম্বলিত নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দের জেলা প্রশাসক মোঃ আজিজুল আলম।
মুন্সীগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘সড়ক নিরাপত্তামূলক’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
Subscribe to:
Posts (Atom)