Monday, May 02, 2011

মুন্সীগঞ্জে শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গির আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

লৌহজংয়ে বাস চাপায় শিশু নিহত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাস চাপায় অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার পূর্ব ভোগদিয়া জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আজ ঢাকা থেকে গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বালিগাঁও যাওয়ার পথে বাসটি পূর্ব ভোগদিয়া এলাকায় পৌঁছলে বাসটি অজ্ঞাতনামা ৬/৭ বছরের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। ঘটনার সময় নিহত শিশুটি রাস্তা পার হচ্ছিল বলে স্থানীয়রা জানায়।