রুবেল ইসলাম: লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মৃধা অজ্ঞান পাটির খপ্পরে পড়ে ৬ লাখ নগদ টাকাসহ সব খুইয়েছেন। জানা যায়, রোববার বিকেলে শাহিন মৃধা লৌহজং উপজেলার ন্যাশনাল ব্যাংক থেকে নগত ৬ লাখ টাকা উত্তোলন করে ব্যবসায়িক কাজে গাংচিল পরিবহনে করে ঢাকা যাওয়ার পথে তাকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে সাথে থাকা ৬ লাখ টাকাসহ সর্বস্ব নিয়ে অজ্ঞান পাটির লোকজন পথ মধ্যে নেমে পড়ে।পরে বাসে থাকা অন্য যাএীরা অজ্ঞান অবস্থায় তাকে লৌহজং সদর হাসপাতালে নিয়ে আসে রাত ৮টায়।
জে নিউজ