মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার বাসিন্দা জেলা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী মো. ফারুক হোসেন (৩০) বুধবার রাত ১০টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা-বাবা, ৩ ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার রেনেসাঁ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খালইস্ট এলাকার আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান স্বপনের জুনিয়র ছিলেন।
রাইজিংবিডি