পবিত্র হজ্জ ও রাসুল (সাঃ) সম্পর্কে কটুক্তিকারী আন্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের লৌহজং উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।লৌহজং ডিগ্রী কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি মালির অংক নামক স্থানে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং শাখার সভাপতি আব্দুস শাখুর হাওলাদারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুনসুর আহামাদ মুসা, আহামাদ সাবের উকিল, আব্দুল্লাহ আল মামুন, মোঃ রুবেল ইসলাম, হাফেজ মাওলানা আসাদুজ্জামান বিক্রমপুরী, কারী মোঃ কবীর হোসাইন, মোঃ ওসমান গনি প্রমুখ।
বাংলাপোষ্ট