Monday, December 29, 2014

গজারিয়ায় প্রাইভেটকারের চাপায় পথচারী নিহত

জেলার গজারিয়ায় রবিবার প্রাইভেটকারের চাপায় পথচারী নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম করীম পাটোয়ারী (৩৩)। তার বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলবে। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাদা রঙের ঢাকাগামী একটি প্রাইভেটকার পথচারী করীম পাটোয়ারীকে চাপা দেয়। এ সময় অন্য পথচারীরা করীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

বিকেল ৪টার দিকে করীমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছে পুলিশ।

দ্য রিপোর্ট