মুন্সীগঞ্জের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শনিবার বিকেলে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানায় ক্ষতিগ্রস্ত জেলেরা। ডাকাতরা অজ্ঞাত হওয়ায় মামলা রুজু করা হয়নি বলে তারা জানায়।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Saturday, July 16, 2011
‘মঞ্চকুসুম শিমূল ইউসুফ’ বইয়ের মোড়ক উম্মোচন
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুনীমানুষ বেঁচে থাকতে আমরা তার কদর করতে পারি না। কিন্তু শিমূল ইউসুফের অর্জনকে উৎসবের মতো করে পালন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।
বজ্রযোগিনীতে বাঙালী অতীশ দীপঙ্করের মাতৃভূমিতে মেমোরিয়্যাল কমপ্লেক্স
মেঠোপথ। চারিদিকে সবুজের মেলা। পথ শেষ হতে না হতেই চোখ পড়বে লাল নয়নাভিরাম স্থাপনা। নির্মল এই প্রকৃতিকে রাঙ্গিয়ে তোলা স্থাপনাটি অনেকের কাছেই অচেনা। অজো পাড়াগায়ের চমৎকার নিমার্ণ শৈলীর এই স্মৃতিমঠটিই কালজয়ী বাঙালী অতীশ দীপঙ্করের জন্মভূমি।সাংবাদিকরা কারো বন্ধু নয়, কোনো দলের নয়: হাসান শাহরিয়ার
কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ার বলেছেন, সাংবাদিকরা কারো বন্ধু নয়, কোনো দলেরও নয়, তারা সত্যের পক্ষে। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের ২০ বছর পূর্তি ও সাধারণসভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
আড়াই ঘণ্টা পর ঢাকা-দোহার সড়কে যান চলাচল শুরু
আড়াইঘণ্টা পর ঢাকা-শ্রীনগর-দোহার সড়ক অবরোধ তুলে নিয়েছে স্থানীয় বাসিন্দারা। বাসাভাড়া বাড়ানোর প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টার দিকে এ অবরোধ আরোপ করা হয়। অবরোধের কারণে ওই সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা আড়াইটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মুক্তারপুরে লেগুনা খাদে পড়ে আহত ৪
ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু) রেলিং ভেঙে মা পরিবহন নামের একটি লেগুনা খাদে পড়ে চারজন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে গ্যাস ভরে মুন্সিগঞ্জে ফেরার পথে লেগুনাটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুমন,
মঞ্চকুসুম শিমুল ইউসুফকে নিয়ে বইয়ের প্রকাশনা উত্সব আজ
মঞ্চকুসুম শিমুল ইউসুফের অসামান্য অভিনয়ে সমৃদ্ধ হয়েছে বাংলা নাট্যমঞ্চ। তার শিল্পী জীবনের আবর্তনকে ঘিরে নানা দৃষ্টিকোণ থেকে লিখেছেন বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় কবি, শিল্পী ও লেখকরা। বালিগাঁও বাজারে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের তরকারি বাজার ও হলুদ বাজারের জায়গা (ধুলট মহল) লিজ দিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এই জায়গাটিতে ব্রিটিশ আমল থেকে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা করে আসছে। বাজারের জায়গা ও ধর্মীয় জায়গা দখলের প্রতিবাদে গতকাল দুপুরে বাজার কমিটির সেক্রেটারিসহ শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে।
টঙ্গিবাড়িতে বসতভিটা নিয়ে ২ পক্ষের বিরোধ, সাংবাদিক লাঞ্ছিত
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বসতভিটা নিয়ে ২ পক্ষের বিরোধে এক পক্ষ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ৮টি গাছ কেটে নিয়েছে। এ ছবি তুলতে গিয়ে পুলিশের উপস্থিতিতে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। শুক্রবার উপজেলার ভিটি মালধা গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপিকে অভিনন্দন জানালেন বি. চৌধুরী
ভবিষ্যতে হরতাল, ভাঙচুরের মতো কর্মসূচি পরিহারের ঘোষণায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান। বি. চৌধুরী বলেন, হরতাল, ভাঙচুর করে দেশের গরিব মানুষের রুটি রোজগারে বাধা এবং দেশকে পঙ্গু করার
শ্রীনগরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ
শ্রীনগরের বারৈখালীতে গতকাল সকালে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ ইস্যুতে প্রথম আন্দোলনকারী ইউনিয়ন বারৈখালীতে বিএনপির পক্ষে স্বেচ্ছাসেবক দলের এটাই ছিল প্রথম গণসমাবেশ।
মুন্সীগঞ্জ ১ আসনের রাজনীতিতে নতুন হাওয়া
বি.চৌধুরী বিএনপির ঐক্যমত্যের খবরে
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বিকল্প ধারার সভাপতি বি.চৌধুরীর সাথে বিএনপির বরফ গলার খবর তার নির্বাচনী এলাকা শ্রীনগর সিরাজদিখানের রাজনীতির মাঠ এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। গত তিন দিনে শ্রীনগরে বিএনপি ও বিকল্পধারার নেতাকর্মীদের মাঝে বইছে নতুন হওয়া । আওয়ামী লীগের নেতা কর্মীরাও শুরু করেছে অন্য হিসাব নিকাশ।
মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৬
মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া-রাঢ়ীপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পুকুরঘাটে গোসল করা নিয়ে এলাকার সাঈদ ও তাজুলের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের দু’জনই নিজেদের পক্ষে লোক জড়ো করে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
গজারিয়া যাত্রীবাহি বাসে মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৪, আহত ২০
মোজাফফর হোসেনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখি পয়েন্টে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেনা সদস্য শহীদুল ইমলাম (৩৫), নিলুফা আক্তার (৪৫) সুব্রত চাকমা (৪২) ও আব্দুল করিম (৬৫)। জানা গেছে,
Subscribe to:
Posts (Atom)